খেলা

হামজার ক্লাবের মালিক লুকা মদ্রিচ

  • 5:14 pm - April 15, 2025
  • পঠিত হয়েছে:৬১ বার

বাংলাদেশের হামজা চৌধুরী এখন খেলছেন শেফিল্ড ইউনাইটেডের হয়ে, ইংলিশ চ্যাম্পিয়নশিপ লিগে খেলছে দলটা। সেই লিগে এবার ক্লাবের আংশিক মালিক হয়ে গেছেন রিয়াল মাদ্রিদের ক্রোয়াট মিডফিল্ডার লুকা মদ্রিচ।

সোয়ানসি সিটির ছোট্ট একটা অংশ কিনে নিয়েছেন তিনি। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম ও বিখ্যাত ফুটবল সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানোর প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, মদ্রিচ কেবল অংশীদার হয়েই থেমে থাকছেন না, তিনি সোয়ানসির বোর্ডেরও সদস্য হচ্ছেন। তবে ঠিক কত টাকা তিনি বিনিয়োগ করেছেন কিংবা তার মালিকানার শতকরা কত ভাগ—সে তথ্য এখনো প্রকাশ পায়নি।

৩৯ বছর বয়সী এই ব্যালন ডি’অরজয়ী এখনো রিয়াল মাদ্রিদের মাঝমাঠের গুরুত্বপূর্ণ অংশ। তার বর্তমান চুক্তির মেয়াদ চলতি মৌসুম শেষে শেষ হয়ে যাচ্ছে, তবে শোনা যাচ্ছে তিনি নতুন করে চুক্তি বাড়ানোর আগ্রহ দেখিয়েছেন।

অন্যদিকে, ইংলিশ ক্লাব সোয়ানসি ২০১৭-১৮ মৌসুমে প্রিমিয়ার লিগ থেকে অবনমন হওয়ার পর আর ঘুরে দাঁড়াতে পারেনি। বর্তমানে তারা চ্যাম্পিয়নশিপে ১২তম স্থানে আছে। প্লে-অফে উঠতে হলে তাদের আরও আট পয়েন্ট দরকার, অথচ মৌসুমের বাকি মাত্র চারটি ম্যাচ।

এই অবস্থায় অভিজ্ঞ কেউ বোর্ডে আসলে ক্লাবের ভবিষ্যৎ পরিকল্পনায় নতুন গতি আসবে বলে আশাবাদী সোয়ানসি সমর্থকরা। মদ্রিচের মতো অভিজ্ঞ একজন খেলোয়াড়ের উপস্থিতি দলটিকে আবার প্রিমিয়ার লিগে ফেরাতে সহায়তা করতে পারে বলেই মনে করা হচ্ছে।

এই শাখার আরও খবর

পারেদেসকে লাল কার্ড দেওয়ার খবর নাকচ করলো ফিফা

মেলবোর্ন, ২২ জুলাই- ২০২৬ ফুটবল বিশ্বকাপের ফাইনালে স্পেন ও আর্জেন্টিনার ম্যাচ শেষে সংঘর্ষের ঘটনায় আর্জেন্টাইন মিডফিল্ডার লিয়েন্দ্রো পারেদেসকে লাল কার্ড দেখানো হয়েছে বলে যে খবর ছড়িয়ে…

ড্রেসিংরুমে কী ঘটেছিল? ফাইনালের আগে মেসির ‘সব ভুলে যাও’ মন্তব্যে নতুন প্রশ্ন

মেলবোর্ন, ২১ জুলাই: ভাইরাল ভিডিও ঘিরে সামাজিক মাধ্যমে জল্পনা; ম্যাচের আগে সতীর্থদের শান্ত থাকার আহ্বান জানান আর্জেন্টিনা অধিনায়ক। পুরো টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত ছন্দে থাকা আর্জেন্টিনা…

বিশ্বকাপ ট্রফি নিয়ে দেশে ফিরল স্পেন

মেলবোর্ন, ২১ জুলাই-  ফিফা বিশ্বকাপের শিরোপা জয়ের পর দেশে ফিরেছে স্পেন জাতীয় ফুটবল দল। বিশ্বকাপের সোনালি ট্রফি হাতে সোমবার (২০ জুলাই) দুপুরে মাদ্রিদের বারাজাস আন্তর্জাতিক…

পুরুষ-নারী দুদলই বিশ্বচ্যাম্পিয়ন, ইতিহাস গড়ল স্পেন

মেলবোর্ন, ২০ জুলাই- ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে বিপুলসংখ্যক মানুষের সমাগমে নিরাপত্তা ব্যবস্থা ভেঙে পড়ে। বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণে প্রশাসনের স্থাপন…

৪৮ দল, বাড়তি ম্যাচ ও ট্রাম্প বিতর্ক: কেমন কাটল ২০২৬ বিশ্বকাপ?

মেলবোর্ন, ২০ জুলাই- মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে অনুষ্ঠিত ২০২৬ ফিফা বিশ্বকাপ শেষ হয়েছে স্পেনের শিরোপা জয়ের মধ্য দিয়ে। প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে…

২০২৬ বিশ্বকাপে কে কোন পুরস্কার জিতলেন

মেলবোর্ন, ২০ জুলাই- স্পেনের বিশ্বকাপ জয়ের মধ্য দিয়ে পর্দা নেমেছে ২০২৬ ফিফা বিশ্বকাপের। যুক্তরাষ্ট্রের নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে শিরোপা উৎসবের পাশাপাশি টুর্নামেন্টজুড়ে অসাধারণ নৈপুণ্য দেখানো ফুটবলারদের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au