খেলা

ফেডারেশন কাপের ফাইনালে কিংস

  • 2:36 am - April 16, 2025
  • পঠিত হয়েছে:১০৩ বার

ফেডারেশন কাপের প্রথম কোয়ালিফায়ারে আবাহনীর বিপক্ষে কিংসের ম্যাচ অতিরিক্ত সময়ে গড়িয়েছিল। সেখানেও ১-১ সমতা না ঘোচায় পরে টাইব্রেকারে কিংসকে হারিয়ে ফাইনালের টিকিট কাটে আবাহনী। হারলেও কিংসের সামনে সুযোগ ছিল তৃতীয় কোয়ালিফায়ারে রহমতগঞ্জকে হারিয়ে ফাইনালে ওঠার। তবে এই ম্যাচটিও অতিরিক্ত সময়ে চাপ বাড়ে কিংসের ওপর। তবে শেষ পর্যন্ত অতিরিক্ত সময়ে ইনসান হোসেনের গোলে ২-১ গোলে জয় নিয়ে মাঠ ছেড়েছে তারা। নিশ্চিত করেছে ফেডারেশন কাপ ফাইনালের স্পট।

মঙ্গলবার (১৫ এপ্রিল) ঘরের মাঠে শুরু থেকে আধিপত্য বিস্তার করে খেললেও ম্যাচে প্রথম সাফল্য পায় রহমতগঞ্জ। প্রথমার্ধ গোলশূন্য থাকার পর ৭৫ মিনিটে সলোমন কিংয়ের গোলে এগিয়ে যায় তারা। নাবীব নেওয়াজ জীবনের কাটব্যাকে তপু বর্মণের পায়ের ফাঁক দিয়ে বল পেয়ে সলোমন ডান পা থেকে বাঁ পায়ে বল নিয়ে দারুণ এক শটে গোল করে দলকে এগিয়ে নেন।

এর মিনিট সাতেক পর সমতায় ফিরেছে কিংস। সাদ উদ্দিনের ক্রসে রাকিব হোসেনের আলতো ছোঁয়ায় গোল। এক ডিফেন্ডার যেমন আটকাতে পারেননি, তেমনই গোলকিপার আহসান বিপুও হাত বাড়িয়েও গোল হজম থেকে দলকে রক্ষা করতে পারেননি।

নির্ধারিত সময়ে ১-১ সমতা থাকলে অতিরিক্ত সময়ে গড়ায় ম্যাচ। তখন বেশকিছু পরিবর্তন আনেন কিংস কোচ তিতা। আর্জেন্টাইন স্ট্রাইকার লেসকানোকে তুলে নেন। চন্দন, জনি ও উদীয়মান ইনসানকে নামান। তাতে আক্রমণে ধার বাড়ে দলটির।

সে ধারেই শেষ পর্যন্ত ১১৩ মিনিটে কাটা পড়ে রহমতগঞ্জ। রাকিবের ক্রসে ইনসান দুই ডিফেন্ডারের মাঝ দিয়ে লাফিয়ে উঠে দারুণ এক হেডে জাল কাঁপান। শেষ বাঁশির আগে রহমতগঞ্জ আর এই গোল ফিরিয়ে দিতে না পারায় জয় নিয়েই মাঠ ছাড়ে কিংস।

আগামী ২২ এপ্রিল (মঙ্গলবার) ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ফেডারেশন কাপ ফাইনাল। সেদিন শিরোপার জন্য ঝাঁপাবে দেশের দুই শীর্ষ ক্লাব আবাহনী ও কিংস।

এই শাখার আরও খবর

পারেদেসকে লাল কার্ড দেওয়ার খবর নাকচ করলো ফিফা

মেলবোর্ন, ২২ জুলাই- ২০২৬ ফুটবল বিশ্বকাপের ফাইনালে স্পেন ও আর্জেন্টিনার ম্যাচ শেষে সংঘর্ষের ঘটনায় আর্জেন্টাইন মিডফিল্ডার লিয়েন্দ্রো পারেদেসকে লাল কার্ড দেখানো হয়েছে বলে যে খবর ছড়িয়ে…

ড্রেসিংরুমে কী ঘটেছিল? ফাইনালের আগে মেসির ‘সব ভুলে যাও’ মন্তব্যে নতুন প্রশ্ন

মেলবোর্ন, ২১ জুলাই: ভাইরাল ভিডিও ঘিরে সামাজিক মাধ্যমে জল্পনা; ম্যাচের আগে সতীর্থদের শান্ত থাকার আহ্বান জানান আর্জেন্টিনা অধিনায়ক। পুরো টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত ছন্দে থাকা আর্জেন্টিনা…

বিশ্বকাপ ট্রফি নিয়ে দেশে ফিরল স্পেন

মেলবোর্ন, ২১ জুলাই-  ফিফা বিশ্বকাপের শিরোপা জয়ের পর দেশে ফিরেছে স্পেন জাতীয় ফুটবল দল। বিশ্বকাপের সোনালি ট্রফি হাতে সোমবার (২০ জুলাই) দুপুরে মাদ্রিদের বারাজাস আন্তর্জাতিক…

পুরুষ-নারী দুদলই বিশ্বচ্যাম্পিয়ন, ইতিহাস গড়ল স্পেন

মেলবোর্ন, ২০ জুলাই- ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে বিপুলসংখ্যক মানুষের সমাগমে নিরাপত্তা ব্যবস্থা ভেঙে পড়ে। বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণে প্রশাসনের স্থাপন…

৪৮ দল, বাড়তি ম্যাচ ও ট্রাম্প বিতর্ক: কেমন কাটল ২০২৬ বিশ্বকাপ?

মেলবোর্ন, ২০ জুলাই- মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে অনুষ্ঠিত ২০২৬ ফিফা বিশ্বকাপ শেষ হয়েছে স্পেনের শিরোপা জয়ের মধ্য দিয়ে। প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে…

২০২৬ বিশ্বকাপে কে কোন পুরস্কার জিতলেন

মেলবোর্ন, ২০ জুলাই- স্পেনের বিশ্বকাপ জয়ের মধ্য দিয়ে পর্দা নেমেছে ২০২৬ ফিফা বিশ্বকাপের। যুক্তরাষ্ট্রের নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে শিরোপা উৎসবের পাশাপাশি টুর্নামেন্টজুড়ে অসাধারণ নৈপুণ্য দেখানো ফুটবলারদের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au