খেলা

বিশ্বকাপের মূল পর্বের কাছাকাছি টাইগ্রেসরা

  • 3:30 pm - April 16, 2025
  • পঠিত হয়েছে:৮৮ বার

১১০ রানে ৭ উইকেট তুলে নিয়ে স্কটিশ মেয়েদের চাপে রাখে বাংলাদেশ। এরপরই লড়াই শুরু হয় প্রিয়ানাজ চ্যাটার্জি-রাসেল স্ল্যাটারের। শতরানের জুটি গড়ে ছড়ি ঘোরাতে থাকলেও স্কোরবোর্ডে রেকর্ড পুঁজি থাকায় বেঁচে যায় বাংলাদেশ।

শেষ পর্যন্ত বিশ্বকাপ বাছাইয়ের এই ম্যাচে ৯ উইকেটে ২৪২ রানে থামে স্কটল্যান্ড। টস জিতে ব্যাটিং করতে নেমে ২৭৬ রান করে বাংলাদেশ। এটি ওয়ানডে ইতিহাসে বাংলাদেশের সর্বোচ্চ রান।

৩৪ রানের জয়ে শেষ হাসি হাসে নিগার সুলতানা জ্যোতির দল। টানা তিন জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে বাংলাদেশের মেয়েরা।

স্কটিশদের এতদূর আসার পেছনে অবশ্য অবদান জ্যোতিদের। দুর্দান্ত ব্যাটিংয়ের পর দেখা গেছে ফিল্ডিংয়ে মিসের মহড়া। তাতে কমতে থাকে জয়ের ব্যবধান।

সর্বোচ্চ ৬১ রানে অপরাজিত ছিলেন স্ল্যাটার। আরেক সতীর্থ প্রিয়ানাজও করেন সমান রান। দুজনের জুটি থেকে আসে ১১৫ রান।

এছাড়া ৪২ রান আসে অধিনায়ক সারাহ ব্রেইসের ব্যাট থেকে। ১০ ওভারে ৪০ রান দিয়ে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নেন নাহিদা আক্তার। এছাড়া ২ উইকেট নেন জান্নাতুল ফেরদৌস।

এর আগে বাংলাদেশের রেকর্ডের দিনে সর্বোচ্চ ৮৩ রান করে অপরাজিত ছিলেন অধিনায়ক জ্যোতি। ৫৯ বলে ১১টি চারের মারে এই রান করেন তিনি। হাফ সেঞ্চুরি করেন ফারজানা হক ও শারমিন আক্তার। দুজনের ব্যাট থেকেই আসে সমান ৫৭ রান করে। ২৬ রান করেন ফাহিমা খাতুন।

এছাড়া ওপেনার ইশমা তানজীম ১৪ ও আগের ম্যাচের জয়ের নায়ক রিতু মণির ব্যাট থেকে আসে ১২ রান। স্কটিশদের হয়ে সর্বোচ্চ ২ উইকেট নেন ক্যাথরিন ব্রিস।

জবাব দিতে নেমে ১১ ওভার শেষে ৩ উইকেটের বিনিময়ে ৫২ রান সংগ্রহ করেছে স্কটল্যান্ডের মেয়েরা।

বিশ্বকাপ বাছাইয়ে টানা তিন ম্যাচ জিতে মূল পর্বে খেলার সম্ভাবনা উজ্জ্বল করল নিগার সুলতানার দল। আইসিসি উইমেনস বিশ্বকাপ বাছাইপর্বে টানা তিন ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেল বাংলাদেশ। একইসঙ্গে বিশ্বকাপের মূল পর্বে খেলার সম্ভাবনাও উজ্জ্বল করল তারা। বাকি দুই ম্যাচ থেকে ১ পয়েন্ট পেলেই ভারত বিশ্বকাপের টিকেট নিশ্চিত হয়ে যাবে নিগার সুলতানা, ফারজানাদের।

এই শাখার আরও খবর

পারেদেসকে লাল কার্ড দেওয়ার খবর নাকচ করলো ফিফা

মেলবোর্ন, ২২ জুলাই- ২০২৬ ফুটবল বিশ্বকাপের ফাইনালে স্পেন ও আর্জেন্টিনার ম্যাচ শেষে সংঘর্ষের ঘটনায় আর্জেন্টাইন মিডফিল্ডার লিয়েন্দ্রো পারেদেসকে লাল কার্ড দেখানো হয়েছে বলে যে খবর ছড়িয়ে…

ড্রেসিংরুমে কী ঘটেছিল? ফাইনালের আগে মেসির ‘সব ভুলে যাও’ মন্তব্যে নতুন প্রশ্ন

মেলবোর্ন, ২১ জুলাই: ভাইরাল ভিডিও ঘিরে সামাজিক মাধ্যমে জল্পনা; ম্যাচের আগে সতীর্থদের শান্ত থাকার আহ্বান জানান আর্জেন্টিনা অধিনায়ক। পুরো টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত ছন্দে থাকা আর্জেন্টিনা…

বিশ্বকাপ ট্রফি নিয়ে দেশে ফিরল স্পেন

মেলবোর্ন, ২১ জুলাই-  ফিফা বিশ্বকাপের শিরোপা জয়ের পর দেশে ফিরেছে স্পেন জাতীয় ফুটবল দল। বিশ্বকাপের সোনালি ট্রফি হাতে সোমবার (২০ জুলাই) দুপুরে মাদ্রিদের বারাজাস আন্তর্জাতিক…

পুরুষ-নারী দুদলই বিশ্বচ্যাম্পিয়ন, ইতিহাস গড়ল স্পেন

মেলবোর্ন, ২০ জুলাই- ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে বিপুলসংখ্যক মানুষের সমাগমে নিরাপত্তা ব্যবস্থা ভেঙে পড়ে। বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণে প্রশাসনের স্থাপন…

৪৮ দল, বাড়তি ম্যাচ ও ট্রাম্প বিতর্ক: কেমন কাটল ২০২৬ বিশ্বকাপ?

মেলবোর্ন, ২০ জুলাই- মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে অনুষ্ঠিত ২০২৬ ফিফা বিশ্বকাপ শেষ হয়েছে স্পেনের শিরোপা জয়ের মধ্য দিয়ে। প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে…

২০২৬ বিশ্বকাপে কে কোন পুরস্কার জিতলেন

মেলবোর্ন, ২০ জুলাই- স্পেনের বিশ্বকাপ জয়ের মধ্য দিয়ে পর্দা নেমেছে ২০২৬ ফিফা বিশ্বকাপের। যুক্তরাষ্ট্রের নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে শিরোপা উৎসবের পাশাপাশি টুর্নামেন্টজুড়ে অসাধারণ নৈপুণ্য দেখানো ফুটবলারদের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au