খেলা

ভুটানের উদ্দেশে ঢাকা ছেড়েছেন কৃষ্ণা

  • 4:52 am - April 17, 2025
  • পঠিত হয়েছে:১২৯ বার

সবকিছুই ঠিকঠাক ছিল। জাতীয় দলের অন্য সতীর্থদের সঙ্গে ভুটানের লিগে খেলতে যাবেন কৃষ্ণা রানী সরকার। তার আগে ৯ নারী ফুটবলারের দেশটি গেলেও ওয়ার্ক পারমিট না মেলায় যাওয়া হয়নি কৃষ্ণার।

সেই পারমিট পাওয়ায় ভুটানের উদ্দেশে ঢাকা ছেড়েছেন কৃষ্ণা।

ভুটানের লিগে খেলতে যাওয়ার বিষয়টি নিজের সামাজিক মাধ্যম ফেসবুকের স্টোরি দিয়ে খোদ জানিয়েছেন তিনি।

ট্রান্সপোর্ট ইউনাইটেডের হয়ে খেলবেন কৃষ্ণা। এই দলে সতীর্থ হিসেবে পাবেন মাসুরা পারভীন ও সর্বশেষ দুই নারী সাফ চ্যাম্পিয়নশিপের সেরা গোলরক্ষক রুপনা চাকমাকে। এর আগে ভারতের ঘরোয়া লিগেও খেলেছেন বাংলাদেশের ফরোয়ার্ড।

২০১৮ সালে সেথু এফসির হয়ে খেলেন দুইবারের সাফ চ্যাম্পিয়নশীপ জয়ী ফুটবলার।

সবমিলিয়ে ভুটানের লিগে বাংলাদেশের ১০জন নারী ফুটবলার খেলতে গেছেন। তার মধ্যে সাবিনা খাতুন, ঋতুপর্ণা চাকমা, মনিকা চাকমা ও মাতসুশিমা সুমাইয়া খেলবেন পারো এফসির হয়ে। অন্যদিকে থিম্পু সিটির হয়ে খেলবেন সানজিদা খাতুন, মারিয়া মান্দা ও শামসুন্নাহার সিনিয়র।

এই শাখার আরও খবর

পারেদেসকে লাল কার্ড দেওয়ার খবর নাকচ করলো ফিফা

মেলবোর্ন, ২২ জুলাই- ২০২৬ ফুটবল বিশ্বকাপের ফাইনালে স্পেন ও আর্জেন্টিনার ম্যাচ শেষে সংঘর্ষের ঘটনায় আর্জেন্টাইন মিডফিল্ডার লিয়েন্দ্রো পারেদেসকে লাল কার্ড দেখানো হয়েছে বলে যে খবর ছড়িয়ে…

ড্রেসিংরুমে কী ঘটেছিল? ফাইনালের আগে মেসির ‘সব ভুলে যাও’ মন্তব্যে নতুন প্রশ্ন

মেলবোর্ন, ২১ জুলাই: ভাইরাল ভিডিও ঘিরে সামাজিক মাধ্যমে জল্পনা; ম্যাচের আগে সতীর্থদের শান্ত থাকার আহ্বান জানান আর্জেন্টিনা অধিনায়ক। পুরো টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত ছন্দে থাকা আর্জেন্টিনা…

বিশ্বকাপ ট্রফি নিয়ে দেশে ফিরল স্পেন

মেলবোর্ন, ২১ জুলাই-  ফিফা বিশ্বকাপের শিরোপা জয়ের পর দেশে ফিরেছে স্পেন জাতীয় ফুটবল দল। বিশ্বকাপের সোনালি ট্রফি হাতে সোমবার (২০ জুলাই) দুপুরে মাদ্রিদের বারাজাস আন্তর্জাতিক…

পুরুষ-নারী দুদলই বিশ্বচ্যাম্পিয়ন, ইতিহাস গড়ল স্পেন

মেলবোর্ন, ২০ জুলাই- ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে বিপুলসংখ্যক মানুষের সমাগমে নিরাপত্তা ব্যবস্থা ভেঙে পড়ে। বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণে প্রশাসনের স্থাপন…

৪৮ দল, বাড়তি ম্যাচ ও ট্রাম্প বিতর্ক: কেমন কাটল ২০২৬ বিশ্বকাপ?

মেলবোর্ন, ২০ জুলাই- মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে অনুষ্ঠিত ২০২৬ ফিফা বিশ্বকাপ শেষ হয়েছে স্পেনের শিরোপা জয়ের মধ্য দিয়ে। প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে…

২০২৬ বিশ্বকাপে কে কোন পুরস্কার জিতলেন

মেলবোর্ন, ২০ জুলাই- স্পেনের বিশ্বকাপ জয়ের মধ্য দিয়ে পর্দা নেমেছে ২০২৬ ফিফা বিশ্বকাপের। যুক্তরাষ্ট্রের নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে শিরোপা উৎসবের পাশাপাশি টুর্নামেন্টজুড়ে অসাধারণ নৈপুণ্য দেখানো ফুটবলারদের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au