সুনামগঞ্জে পুলিশের উপস্থিতিতে কৃপেশ রায়ের বাড়িতে মব, পরে গ্রেপ্তার
সুনামগঞ্জের তাহিরপুরে হিন্দু যুবক কৃপেশ রায়ের বাড়িতে পুলিশের উপস্থিতিতে একদল লোক জড়ো হয়ে মব সৃষ্টি করেছে। এ সময় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে…
ওটিএন বাংলা রিপোর্ট : যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) এক শিক্ষার্থীর কান ফাটানোর ঘটনায় অভিযুক্ত ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী তানভীরুল হককে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কাজী মো. জালাল উদ্দীন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
অফিস আদেশে বলা হয়, গত ২ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের শহীদ মসিয়ূর রহমান হল ও এর আশপাশে ঘটে যাওয়া শৃঙ্খলাবিরোধী ঘটনায় ফার্মেসি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জুয়েল আল ইমরানকে শারীরিকভাবে লাঞ্ছিত ও গুরুতর আহত করার অভিযোগ তানভীরুল হকের বিরুদ্ধে তদন্তে প্রমাণিত হয়েছে।
এ ঘটনায় গঠিত তদন্ত কমিটির সুপারিশ এবং বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী ক্যাম্পাসে শান্তিশৃঙ্খলা ও শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে তাঁকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।
আদেশে বলা হয়েছে, বহিষ্কারাদেশ অবিলম্বে কার্যকর হবে এবং বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডের চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত বহাল থাকবে।
বহিষ্কার চলাকালে তানভীরুল হক বিশ্ববিদ্যালয়ের কোনো ক্লাস, পরীক্ষা বা প্রাতিষ্ঠানিক কার্যক্রমে অংশ নিতে পারবেন না। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল ও ক্যাম্পাসেও তাঁর প্রবেশ নিষিদ্ধ থাকবে।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au