খেলা

চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে থামল রিয়াল, সেমিতে আর্সেনাল

  • 7:36 pm - April 17, 2025
  • পঠিত হয়েছে:১২৬ বার

চাইলেই তো আর সব সময় রূপকথার প্রত্যাবর্তন লিখা যায় না। ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়াল মাদ্রিদের চেষ্টার কমতি ছিল না। তবে চ্যাম্পিয়নস লিগে এই মৌসুমটা লস ব্ল্যাঙ্কসদের না। তাই ঘুরে দাঁড়ানোর গল্প লিখা হলো না কার্লো আনচেলত্তির শিষ্যদের।

বুধবার (১৬ এপ্রিল) দিবাগত রাতে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের ফিরতি লেগে আর্সেনালের বিপক্ষে ২-১ ব্যবধানে হেরে যায় রিয়াল। অথচ সেমিফানালে পৌঁছাতে হলে ৪-০ ব্যবধানে ম্যাচ জিততে হতো স্প্যানিশ জায়ান্টদের। দুই লেগ মিলিয়ে ৫-১ অগ্রগামিতায় শেষ চারে উঠে গেল আর্সেনাল।

সবশেষ ১৬ বছর আগে (২০০৯ সালে) আর্সেনাল চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনাল খেলতে পেরেছিল। অন্যদিকে রিয়াল সবশেষ এই টুর্নামেন্টের শেষ চারে উঠতে ব্যর্থ হয়েছিল ২০২০ সালের কোভিড-১৯ এর সময়ে।
সান্তিয়াগো বার্নাব্যুতে ভিনিসিয়ুস–বেলিংহ্যামরা গোল করার চেষ্টার কমতি রাখলেন না। তবে তাদের আক্রমণ রুখে দিয়েছে আর্সেনালের জমাট রক্ষণ। পাল্টা আক্রমণে আর্সেনালও রিয়ালের রক্ষণভাগকে বেশ ভুগিয়েছিল।
ম্যাচের শুরুতেই ভিনির ক্রস থেকে গানার্সদের জালে বল পাঠান কিলিয়ান এমবাপে। অফসাইডের কারণে সেটি বাতিল হয়ে যায়। কিছুক্ষণ পর রিয়ালের রাউল আসেনসিও নিজেদের বক্সে মিকেল মেরিনোকে ফেলে দেন। ভিএআরের কল্যাণে পেনাল্টি পায় আর্সেনাল। তবে বুয়াকো সাকার নেওয়া পানেনকা শট ঠেকিয়ে স্বাগতিকদের জাগিয়ে তোলেন গোলকিপার থিবো কোর্তোয়া।

ম্যাচের ২৩ মিনিটে ডেকলান রাইস নিজেদের বক্সে এমবাপের জার্সি টেনে ধরলে পেনাল্টির বাঁশি বাজান ফরাসি রেফারি লেতেক্সিয়ে। রাইসকে হলুদ কার্ডও দেখান। তবে ভিএআর দেখে আবার সেই সিদ্ধান্ত থেকে সরে আসেন রেফারি।

প্রথমার্ধ গোল শূন্য যায়, বিরতির পরও জালের সন্ধান পাচ্ছিল না রিয়াল। আনচেলত্তি ৬১ মিনিটে তিন বদলি নামালেও, উল্টো ৬৫ মিনিটে গোল করে বসেন সফরকারী দলের উইঙ্গার সাকা। মিনিট দুয়েকের মাঝেই অবশ্য গোল শোধ করেন ভিনি।

রিয়ালের সমতাসূচক গোলের পরও দুই লেগ মিলিয়ে ৪-১ অগ্রগামিতায় এগিয়ে ছিল আর্সেনাল। একাদশের সবাই প্রায় আক্রমণাত্বক খেলা শুরু করে। সেই সুযোগে যোগ করা সময়ের তৃতীয় মিনিটে মার্তিনেল্লি একা পেয়ে যান কোর্তোয়াকে। সেই সুযোগে গোল করতে ভুল করেননি এই ব্রাজিলিয়ান।

সেমিফাইনালের প্রথম লেগে ২৯ এপ্রিল ঘরের মাঠ এমিরেটস স্টেডিয়ামে পিএসজিকে আতিথ্য দিবে আর্সেনাল। পার্ক দে প্রিন্সে ফিরতি লেগ অনুষ্ঠিত হবে ৭ মে।

এই শাখার আরও খবর

পারেদেসকে লাল কার্ড দেওয়ার খবর নাকচ করলো ফিফা

মেলবোর্ন, ২২ জুলাই- ২০২৬ ফুটবল বিশ্বকাপের ফাইনালে স্পেন ও আর্জেন্টিনার ম্যাচ শেষে সংঘর্ষের ঘটনায় আর্জেন্টাইন মিডফিল্ডার লিয়েন্দ্রো পারেদেসকে লাল কার্ড দেখানো হয়েছে বলে যে খবর ছড়িয়ে…

ড্রেসিংরুমে কী ঘটেছিল? ফাইনালের আগে মেসির ‘সব ভুলে যাও’ মন্তব্যে নতুন প্রশ্ন

মেলবোর্ন, ২১ জুলাই: ভাইরাল ভিডিও ঘিরে সামাজিক মাধ্যমে জল্পনা; ম্যাচের আগে সতীর্থদের শান্ত থাকার আহ্বান জানান আর্জেন্টিনা অধিনায়ক। পুরো টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত ছন্দে থাকা আর্জেন্টিনা…

বিশ্বকাপ ট্রফি নিয়ে দেশে ফিরল স্পেন

মেলবোর্ন, ২১ জুলাই-  ফিফা বিশ্বকাপের শিরোপা জয়ের পর দেশে ফিরেছে স্পেন জাতীয় ফুটবল দল। বিশ্বকাপের সোনালি ট্রফি হাতে সোমবার (২০ জুলাই) দুপুরে মাদ্রিদের বারাজাস আন্তর্জাতিক…

পুরুষ-নারী দুদলই বিশ্বচ্যাম্পিয়ন, ইতিহাস গড়ল স্পেন

মেলবোর্ন, ২০ জুলাই- ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে বিপুলসংখ্যক মানুষের সমাগমে নিরাপত্তা ব্যবস্থা ভেঙে পড়ে। বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণে প্রশাসনের স্থাপন…

৪৮ দল, বাড়তি ম্যাচ ও ট্রাম্প বিতর্ক: কেমন কাটল ২০২৬ বিশ্বকাপ?

মেলবোর্ন, ২০ জুলাই- মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে অনুষ্ঠিত ২০২৬ ফিফা বিশ্বকাপ শেষ হয়েছে স্পেনের শিরোপা জয়ের মধ্য দিয়ে। প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে…

২০২৬ বিশ্বকাপে কে কোন পুরস্কার জিতলেন

মেলবোর্ন, ২০ জুলাই- স্পেনের বিশ্বকাপ জয়ের মধ্য দিয়ে পর্দা নেমেছে ২০২৬ ফিফা বিশ্বকাপের। যুক্তরাষ্ট্রের নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে শিরোপা উৎসবের পাশাপাশি টুর্নামেন্টজুড়ে অসাধারণ নৈপুণ্য দেখানো ফুটবলারদের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au