খেলা

আবারো ইনজুরিতে নেইমার

  • 7:43 pm - April 17, 2025
  • পঠিত হয়েছে:১৩৬ বার

ব্রাজিলিয়ান ফুটবলের পোস্টারবয় নেইমারের জন্য এই দিনটা হতে পারতো স্মরণীয়। সান্তোসের জার্সিতে নিজের ১০০তম ম্যাচ খেলতে নেমেছিলেন তিনি। ঘরের মাঠে অ্যাথলেটিকো মিনেইরোর বিপক্ষে এই ম্যাচটিকে ঘিরে ছিল বিশেষ প্রত্যাশা। দর্শকদের চোখ ছিল প্রিয় তারকার দিকে। কিন্তু সব স্বপ্ন নিমিষেই ভেঙে গেল।

ম্যাচের ৩৩মিনিটে হঠাৎ করেই বাঁ পায়ে অস্বস্তি অনুভব করেন নেইমার। তখনই বোঝা যায়, কিছু একটা গোলমাল হয়েছে। যন্ত্রণায় মুখ বিকৃত করে মাঠে বসে পড়েন তিনি। সান্তোস মেডিকেল টিম মাঠে ছুটে আসে। উঠে দাঁড়ানোর চেষ্টা করলেও পারেননি। শেষ পর্যন্ত কাঁদতে কাঁদতে মাঠ ছাড়েন ব্রাজিলিয়ান সুপারস্টার। এমন মুহূর্তে গ্যালারিও নিস্তব্ধ হয়ে যায়। তার বদলে মাঠে নামেন বেনহামিন রোলহাইজার।

সম্প্রতি ডান উরুতে এডেমা কাটিয়ে ফিরেছিলেন নেইমার। সবার আশা ছিল, শততম ম্যাচে হয়তো পুরোনো নেইমারকে দেখা যাবে। কিন্তু বিধিবাম। ফের নতুন করে চোট পেলেন এবার বাঁ পায়ে। এখন অপেক্ষা, চোটের বিস্তারিত রিপোর্টের। সান্তোস ক্লাব জানিয়েছে, পরবর্তী কয়েক ঘণ্টার মধ্যে নেইমারের চোটের অবস্থা এবং মাঠে ফেরার সময় জানানো হবে।

এদিকে সান্তোস ক্লাব এখন কোচহীন। খারাপ ফলাফলের কারণে সদ্য বরখাস্ত হয়েছেন কোচ পেদ্রো কাইশিনহা। ক্লাব কর্তৃপক্ষ আর্জেন্টাইন জর্জ সাম্পাওলিকে প্রস্তাব দিলেও তিনি ফিরতে রাজি হননি। এখন তালিকায় রয়েছেন এস্তুদিয়ান্তেসের কোচ এদুয়ার্দো ডমিঙ্গেস।

নেইমারের এই নতুন ইনজুরি শুধু সান্তোস নয়, পুরো ব্রাজিলিয়ান ফুটবলকেই হতাশ করেছে। এমন এক তারকার, যে কিনা মাঠে নিজের জাদুতে ভরিয়ে দেন, তার এমনভাবে কাঁদতে কাঁদতে মাঠ ছাড়ার দৃশ্য যেন ফুটবলবিশ্বকে কাঁপিয়ে দিয়েছে। ভক্তরা প্রার্থনা করছেন দ্রুত মাঠে ফেরার জন্য।

এই শাখার আরও খবর

পারেদেসকে লাল কার্ড দেওয়ার খবর নাকচ করলো ফিফা

মেলবোর্ন, ২২ জুলাই- ২০২৬ ফুটবল বিশ্বকাপের ফাইনালে স্পেন ও আর্জেন্টিনার ম্যাচ শেষে সংঘর্ষের ঘটনায় আর্জেন্টাইন মিডফিল্ডার লিয়েন্দ্রো পারেদেসকে লাল কার্ড দেখানো হয়েছে বলে যে খবর ছড়িয়ে…

ড্রেসিংরুমে কী ঘটেছিল? ফাইনালের আগে মেসির ‘সব ভুলে যাও’ মন্তব্যে নতুন প্রশ্ন

মেলবোর্ন, ২১ জুলাই: ভাইরাল ভিডিও ঘিরে সামাজিক মাধ্যমে জল্পনা; ম্যাচের আগে সতীর্থদের শান্ত থাকার আহ্বান জানান আর্জেন্টিনা অধিনায়ক। পুরো টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত ছন্দে থাকা আর্জেন্টিনা…

বিশ্বকাপ ট্রফি নিয়ে দেশে ফিরল স্পেন

মেলবোর্ন, ২১ জুলাই-  ফিফা বিশ্বকাপের শিরোপা জয়ের পর দেশে ফিরেছে স্পেন জাতীয় ফুটবল দল। বিশ্বকাপের সোনালি ট্রফি হাতে সোমবার (২০ জুলাই) দুপুরে মাদ্রিদের বারাজাস আন্তর্জাতিক…

পুরুষ-নারী দুদলই বিশ্বচ্যাম্পিয়ন, ইতিহাস গড়ল স্পেন

মেলবোর্ন, ২০ জুলাই- ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে বিপুলসংখ্যক মানুষের সমাগমে নিরাপত্তা ব্যবস্থা ভেঙে পড়ে। বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণে প্রশাসনের স্থাপন…

৪৮ দল, বাড়তি ম্যাচ ও ট্রাম্প বিতর্ক: কেমন কাটল ২০২৬ বিশ্বকাপ?

মেলবোর্ন, ২০ জুলাই- মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে অনুষ্ঠিত ২০২৬ ফিফা বিশ্বকাপ শেষ হয়েছে স্পেনের শিরোপা জয়ের মধ্য দিয়ে। প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে…

২০২৬ বিশ্বকাপে কে কোন পুরস্কার জিতলেন

মেলবোর্ন, ২০ জুলাই- স্পেনের বিশ্বকাপ জয়ের মধ্য দিয়ে পর্দা নেমেছে ২০২৬ ফিফা বিশ্বকাপের। যুক্তরাষ্ট্রের নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে শিরোপা উৎসবের পাশাপাশি টুর্নামেন্টজুড়ে অসাধারণ নৈপুণ্য দেখানো ফুটবলারদের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au