শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ হাইকোর্টের
গাজীপুরের টঙ্গীতে সাত বছর বয়সী এক শিশুকে যৌন হয়রানির অভিযোগকে কেন্দ্র করে মাদ্রাসায় হামলা ও ভাঙচুরের ঘটনায় করা মামলায় আলোচিত অভিভাবক শাহজালাল রুমিকে চার সপ্তাহের…
ঢাকার সাভারের আশুলিয়ায় পোশাকশ্রমিকদের চলমান অসন্তোষের মধ্যে বিশৃঙ্খলা ও অস্থিতিশীলতা ঠেকানোর কথা বলে সড়কে টহল দিচ্ছেন ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল থেকে বাইপাইল থেকে জিরাবো পর্যন্ত বিভিন্ন এলাকায় মোটরসাইকেল ও হেঁটে টহল দেন সংগঠনটির অর্ধশতাধিক নেতাকর্মী। তাঁদের নেতৃত্ব দেন ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আসাদুজ্জামান মোহন।
পরে আশুলিয়ার নিশ্চিন্তপুরে দেওয়ান সিএনজি পাম্পের পাশে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আসাদুজ্জামান মোহন। তিনি বলেন, জনগণের ভোটে বিএনপি সরকার ক্ষমতায় আসার পর আওয়ামী লীগের লোকজন বিভিন্ন ধরনের ষড়যন্ত্র ও চক্রান্ত করছে বলে তাঁরা মনে করেন। শ্রমিকেরা তাঁদের ন্যায্য দাবি তুলে ধরলে স্বেচ্ছাসেবক দল তাঁদের পাশে থাকবে। একই সঙ্গে সরকারও শ্রমিকদের ন্যায্য দাবি পূরণে উদ্যোগ নেবে বলে আশা প্রকাশ করেন তিনি।
আসাদুজ্জামান মোহন বলেন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী, সাধারণ সম্পাদক রাজীব আহসান এবং স্থানীয় সংসদ সদস্য চিকিৎসক দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর নির্দেশে তাঁরা সকাল থেকে সড়কে অবস্থান করছেন। বিভিন্ন কারখানার সামনে সংগঠনের নেতাকর্মীরা রয়েছেন, যাতে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে।
শ্রমিকদের দাবির প্রতি সংহতি জানিয়ে তিনি বলেন, দ্রব্যমূল্য বেড়ে যাওয়ায় শ্রমিকেরা সংকটের মধ্যে রয়েছেন। তাই তাঁদের ন্যায্য দাবিগুলো প্রশাসনের কাছে তুলে ধরা এবং সরকার ও মালিকপক্ষের সমন্বয়ে সমাধানের উদ্যোগ নেওয়া প্রয়োজন। শ্রমিকদের দাবি বিবেচনায় নেওয়ার জন্য সরকার ও কারখানার মালিকদের প্রতি আহ্বান জানান তিনি।
তবে শ্রমিকদের আন্দোলনের আড়ালে কোনো ধরনের চক্রান্ত, বিশৃঙ্খলা বা অস্থিতিশীলতা বরদাশত করা হবে না বলে হুঁশিয়ারি দেন আসাদুজ্জামান মোহন। তিনি বলেন, ‘যতক্ষণ ষড়যন্ত্র চলবে, ততক্ষণ আমরা রাস্তায় থাকব।’
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au