শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ হাইকোর্টের
গাজীপুরের টঙ্গীতে সাত বছর বয়সী এক শিশুকে যৌন হয়রানির অভিযোগকে কেন্দ্র করে মাদ্রাসায় হামলা ও ভাঙচুরের ঘটনায় করা মামলায় আলোচিত অভিভাবক শাহজালাল রুমিকে চার সপ্তাহের…
ওমানের উপকূলে ভারতের পতাকাবাহী একটি মালবাহী জাহাজে অজ্ঞাত বস্তুর আঘাতে এক ভারতীয় নাবিক নিহত হয়েছেন। মঙ্গলবার (৩ নভেম্বর) নয়াদিল্লির পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। হামলায় জাহাজটি ক্ষতিগ্রস্ত হলেও ওমানের উপকূলরক্ষী বাহিনী ১৩ জন নাবিককে নিরাপদে উদ্ধার করেছে।
ভারতের নৌপরিবহনমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল জানান, ‘এমএসভি আল জুসুফি’ নামের ওই কার্গো জাহাজে মোট ১৪ জন ভারতীয় নাবিক ছিলেন। হামলার পর ওমানের উপকূলরক্ষী বাহিনী দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে ১৩ জনকে নিরাপদ স্থানে নিয়ে যায়।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে সর্বানন্দ সোনোয়াল বলেন, উদ্ধার হওয়া ১৩ জন নাবিক নিরাপদে রয়েছেন। তবে অত্যন্ত দুঃখজনকভাবে গুরুতর আহত হয়ে প্রাণ হারিয়েছেন গুজরাটের বাসিন্দা ও জাহাজটির নাবিক গন্ধার নাহিম আজিজ।
ভারতের নৌপরিবহন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বিশ্বজুড়ে বাণিজ্যিক জাহাজ চলাচল বা মার্চেন্ট শিপিং খাতে সর্বোচ্চ সংখ্যক নাবিক সরবরাহকারী দেশগুলোর মধ্যে ভারত অন্যতম। ২০২৫ সালের হিসাব অনুযায়ী, দেশটিতে সক্রিয় নাবিকের সংখ্যা ৩ লাখ ২০ হাজারের বেশি।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর থেকে হরমুজ প্রণালি ও আশপাশের এলাকায় বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনা ঘটছে। এসব ঘটনায় এরই মধ্যে বেশ কয়েকজন ভারতীয় নাবিক প্রাণ হারিয়েছেন।
এদিকে, বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় বারবার তীব্র নিন্দা জানিয়ে আসছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। আন্তর্জাতিক সমুদ্রসীমায় জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করা এবং সব দেশের জাহাজের জন্য অবাধ চলাচলের সুযোগ রাখার দাবি জানিয়েছে নয়াদিল্লি।
সূত্র: এনডিটিভি।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au