বাংলাদেশ

মাদক সেবনে বাধা দেওয়ায় স্ত্রীকে গলা কেটে হত্যা, লাশ ফেলে রাখা হয় ডোবায়

  • 10:06 pm - November 03, 2026
  • পঠিত হয়েছে:৪৩ বার
নিহত লামিয়া বৃষ্টি। ছবি: সংগৃহীত

ওটিএন বাংলা রিপোর্ট : শরীয়তপুরের ডামুড্যায় মাদক সেবন ও বিক্রি ছেড়ে দিতে বলায় লামিয়া বৃষ্টি নামে এক গৃহবধূকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে তাঁর স্বামী রবিউল ছৈয়ালের বিরুদ্ধে। হত্যার পর স্ত্রীর মরদেহ বাড়ির পাশের একটি ডোবায় ফেলে রেখে পালিয়ে যান তিনি। এ ঘটনায় অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার কনেশ্বর ইউনিয়নের কনেশ্বর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত লামিয়ার সঙ্গে রবিউলের প্রায় ছয় বছর আগে বিয়ে হয়।

পুলিশ, স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, বিয়ের পর থেকেই রবিউল মাদক সেবন ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া হতো।

সর্বশেষ গত সপ্তাহে রবিউলকে মাদক সেবন ও বিক্রি বন্ধ করতে বলেন লামিয়া। অন্যথায় তাঁকে তালাক দেওয়ার কথা জানিয়ে বাবার বাড়িতে চলে যান তিনি।

সোমবার পারিবারিক বিরোধ মীমাংসার কথা বলে লামিয়াকে স্বামীর বাড়িতে ডেকে নেওয়া হয়। সেখানে দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে স্থানীয়ভাবে সালিশ বসে। সালিশে বিরোধ মীমাংসার পর অন্যরা চলে গেলে স্বামী-স্ত্রীর মধ্যে আবারও কথা-কাটাকাটি শুরু হয়।

একপর্যায়ে রবিউল লামিয়াকে বাড়ির পাশের একটি ডোবার কাছে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে দেন বলে অভিযোগ উঠেছে। পরে তাঁকে ডোবায় ফেলে রেখে পালিয়ে যান তিনি।

এদিকে লামিয়াকে খুঁজতে গিয়ে তাঁর ছোট ভাই ওবায়দুল মাদবর তাকে ডোবায় তাঁকে পড়ে থাকতে দেখেন। পরে সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

নিহতের মা শাহিদা আক্তার অভিযোগ করেন, বিয়ের পর থেকেই রবিউল মাদক সেবন ও বিক্রির সঙ্গে জড়িত ছিলেন। এসবের প্রতিবাদ করায় প্রায়ই তাঁর মেয়েকে মারধর করতেন। এ বিষয়ে থানায় একটি সাধারণ ডায়েরিও (জিডি) করা হয়েছিল।

তিনি আরও জানান, এক সপ্তাহ আগে স্বামীকে তালাক দেওয়ার কথা বলে লামিয়া বাবার বাড়িতে চলে আসেন। পরে পারিবারিক বিরোধ মীমাংসার কথা বলে তাঁকে স্বামীর বাড়িতে নেওয়া হয়। কিছুক্ষণ পরই মেয়েকে হত্যার খবর পান তাঁরা।

ডামুড্যা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আলম জানান, ঘটনার পর মোবাইল ফোন ট্র্যাকিংয়ের মাধ্যমে অভিযুক্ত রবিউলকে গ্রেপ্তার করা হয়েছে। লামিয়ার মরদেহ ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনাটি তদন্তাধীন। অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

 

 

এই শাখার আরও খবর

শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ হাইকোর্টের

গাজীপুরের টঙ্গীতে সাত বছর বয়সী এক শিশুকে যৌন হয়রানির অভিযোগকে কেন্দ্র করে মাদ্রাসায় হামলা ও ভাঙচুরের ঘটনায় করা মামলায় আলোচিত অভিভাবক শাহজালাল রুমিকে চার সপ্তাহের…

চট্টগ্রামে দুই হিন্দু বনকর্মীসহ ছয়জনের ওপর সংঘবদ্ধ হামলা, হাসপাতালে ভর্তি

চট্টগ্রামের বাঁশখালীতে সরকারি বনভূমি দখল করে নির্মিত বসতঘর উচ্ছেদ করতে গিয়ে সংঘবদ্ধ হামলার শিকার হয়েছেন বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা। এ ঘটনায় পাঁচ বনকর্মী ও এক পুলিশ…

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ভোট শুরু, কংগ্রেসের নিয়ন্ত্রণ নিয়ে লড়াই

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চার বছর মেয়াদের মাঝপথে অনুষ্ঠিত এই নির্বাচনের মধ্য দিয়ে নির্ধারিত হবে, তাঁর প্রেসিডেন্সির বাকি দুই বছর…

‘আওয়ামী লীগের দোসর’ আখ্যা দিয়ে গ্রেপ্তারের ভয় দেখিয়ে চাঁদা নিতেন সমন্বয়কেরা

রাজধানীর গুলশানে সাবেক সংসদ সদস্য (এমপি) শাম্মী আহম্মেদের বাসায় পুলিশকে সঙ্গে নিয়ে অভিযান চালানোর পর তাঁর স্বামীকে আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে গ্রেপ্তারের ভয় দেখিয়ে…

সেন্টমার্টিন ভ্রমণে নতুন বাধা, পর্যটকদের দ্বীপে যাতায়াত নিয়ে অনিশ্চয়তা

১ নভেম্বর থেকে সেন্টমার্টিন দ্বীপে পর্যটকদের ভ্রমণের সুযোগ চালু হলেও এখনো কোনো পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি পায়নি। কক্সবাজার-সেন্টমার্টিন নৌপথে চলাচলের জন্য সাতটি জাহাজের মালিকপক্ষ রুট…

ওমান উপকূলে জাহাজে হামলায় ভারতীয় নাবিক নিহত

ওমানের উপকূলে ভারতের পতাকাবাহী একটি মালবাহী জাহাজে অজ্ঞাত বস্তুর আঘাতে এক ভারতীয় নাবিক নিহত হয়েছেন। মঙ্গলবার (৩ নভেম্বর) নয়াদিল্লির পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে এ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au