খেলা

প্রতিনিয়ত মান বাড়ছে মেজর লিগের: মেসি

  • 9:01 pm - April 18, 2025
  • পঠিত হয়েছে:৭৯ বার

লিওনেল মেসি ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পর সারা পৃথিবীর ফুটবলপ্রেমীদের নজরে এসেছে মেজর লিগ সকার (এমএসএস)। আর্জেন্টাইন মহাতারকা বলেছেন, এমএলএসে প্রতিনিয়ত মান উন্নত হচ্ছে, বিশেষ করে বিদেশি তরুণ খেলোয়াড়দের আগমনের ফলে। মেসি আরো দাবি করেন, ২০২৩ সালের গ্রীষ্মে দক্ষিণ ফ্লোরিডার এই ক্লাবে যোগ দেওয়ার পর এটাই তার সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ মৌসুম।

এক সাক্ষাৎকারে মেসি বলেন, “এটা খুবই শারীরিক একটি লিগ, অনেক তরুণ খেলোয়াড় আছে যারা তাদের দুর্বলতাগুলো শারীরিক সক্ষমতা দিয়ে কাটিয়ে উঠছে। দেখতে মনে না হলেও, এখানে দলগুলো অনেক দৌড়ায়।

এমএলএসের অন্যান্য দলগুলোও মানসম্মত খেলোয়াড় দলে নিয়েছে। সান ডিয়েগো এফসি সই করিয়েছে হিরভিং লোজানো, উইলফ্রেড জাহা গেছেন শার্লট এফসিতে, এবং ইমানুয়েল লাটে লাথ ও মিগুয়েল আলমিরন যোগ দিয়েছেন আটলান্টা ইউনাইটেডে।

“এই মৌসুমে অনেক দল শক্তিশালী হয়েছে, কারণ তারা অনেক বিদেশি খেলোয়াড় দলে নিয়েছে”- মেসি বলেন। তবে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী অধিনায়ক স্বীকার করেছেন, লিগের কিছু রোস্টার সীমাবদ্ধতা উন্নয়নের পথে ছোটখাটো বাধা হিসেবে কাজ করছে। মেসি বলেন, “আমি মনে করি, যদি লিগ আরও বেশি খেলোয়াড় আনার অনুমতি দিত; তাহলে এটি (এমএলএস) অনেক দ্রুত এগিয়ে যেত।
এমএলএস একটি নির্দিষ্ট রোস্টার কাঠামো অনুসরণ করে, যেখানে সর্বোচ্চ তিনজন মনোনীত ফুটবলার রাখা যায় এবং একটি কঠোর বেতন সীমা আছে, যা ট্রান্সফার উইন্ডোয় দল গঠনে জেনারেল ম্যানেজার ও স্পোর্টিং ডিরেক্টরদের সীমিত করে দেয়। এমএলএস ইউরোপের প্রচলিত নিয়মগুলো অনুসরণ করে না, যার ফলে আরও বেশি বিদেশি খেলোয়াড়ের আগমন এবং লিগের দ্রুত বিকাশ ব্যাহত হয়।

সাবেক ইন্টার মায়ামি কোচ জেরার্দো মার্টিনো একই ধরনের কথা বলেছিলেন, যখন তার দল ২০২৪ কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপ কোয়ার্টার ফাইনালে মন্তেররের কাছে হেরে বিদায় নেয়। মার্টিনো বলেন, “যতদিন এমএলএস কিছু নিয়ম শিথিল না করবে, যেন আমরা বড় স্কোয়াড তৈরি করতে পারি ইনজুরি ও সাসপেনশনের সময়ের জন্য, ততদিন মেক্সিকান দলগুলোরই সুবিধা থাকবে।

তবুও, মেসি ও ইন্টার মায়ামি নিয়মিতভাবে এমএলএস ও কনকাকাফ চ্যাম্পিয়নস কাপ প্রতিযোগিতায় লড়াই করে যাচ্ছে। হেরনসরা বর্তমানে ইস্টার্ন কনফারেন্সে চতুর্থ স্থানে আছে এবং ইতিহাস গড়ে সেমিফাইনালে উঠেছে, এলএএফসিকে অ্যাগ্রিগেটে ৩-২ গোলে হারিয়ে।

মেসি বলেন, তিনি যুক্তরাষ্ট্রে সময় কাটিয়ে ভালোই উপভোগ করছেন, কারণ লিগের মান বাড়ছে এবং ইন্টার মায়ামি ধীরে ধীরে আমেরিকান ফুটবলের বিভিন্ন দিক জয় করছে। “সত্যি কথা বলতে, এখানে থাকতে আমার ভালো লাগছে। যদিও অনেক ভ্রমণ করতে হয়। কিন্তু এটা একটা উপভোগ করার মতো লিগ।

ইন্টার মায়ামি শনিবার (১৯ এপ্রিল) দিবাগত রাতে ওহাইওতে হান্টিংটন ব্যাংক ফিল্ডে কলম্বাস ক্রুর মুখোমুখি হবে, এরপর এপ্রিল ২৪ তারিখে ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপসের বিপক্ষে চ্যাম্পিয়নস কাপ সেমিফাইনালের প্রথম লেগ খেলতে কানাডা সফরে যাবে।

এই শাখার আরও খবর

ইউরোপের মাটিতে ইতিহাস গড়ে সান মারিনোকে হারালো বাংলাদেশ

মেলবোর্ন, ৬ জুন- ইউরোপের মাটিতে ইতিহাস গড়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। স্বাগতিক সান মারিনোকে ২-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো ইউরোপের কোনো দলের বিপক্ষে জয় পেয়েছে…

অস্ট্রেলিয়া সিরিজে জাতীয় দলে ফিরছেন সালাউদ্দিন, কোচিং স্টাফে বড় পরিবর্তন

মেলবোর্ন,০৬জুন-আসন্ন অস্ট্রেলিয়া সিরিজকে সামনে রেখে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কোচিং স্টাফে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। কোচিং স্টাফে জনবল সংকট দেখা দেওয়ায় আবারও জাতীয় দলের…

অতিগোপনে প্রস্তুতি ম্যাচ খেলবে ইরান, থাকবে না গণমাধ্যমকর্মীও

মেলবোর্ন, ৪ জুন- ফিফা বিশ্বকাপকে সামনে রেখে নিজেদের চূড়ান্ত প্রস্তুতিতে বিশেষ কৌশল অবলম্বন করেছে ইরান জাতীয় ফুটবল দল। বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচটি সম্পূর্ণ গোপনীয়তার…

আইপিএলে আবারও চ্যাম্পিয়ন কোহলির বেঙ্গালুরু

মেলবোর্ন, ১ জুন- ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ইতিহাসে দীর্ঘ প্রতীক্ষার পর শিরোপার স্বাদ পেয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। প্রথম ১৭ মৌসুমে একবারও ট্রফি জিততে না পারা…

পিএসজির চ্যাম্পিয়ন্স লিগ জয় ঘিরে প্যারিসে তাণ্ডব, ১৩০ জনের বেশি গ্রেপ্তার

মেলবোর্ন, ৩১ মে: উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে প্যারিস সেন্ট জার্মেইনের (পিএসজি) নাটকীয় জয়ের পর ফ্রান্সের রাজধানী প্যারিসে ব্যাপক বিশৃঙ্খলা ও সহিংসতার ঘটনা ঘটেছে। উচ্ছৃঙ্খল সমর্থকদের…

মেসিকে নিয়েই আর্জেন্টিনার বিশ্বকাপ দল ঘোষণা

মেলবোর্ন, ২৯ মে- বিশ্বকাপজয়ী আর্জেন্টিনার অধিনায়ক হিসেবে ২০২৬ বিশ্বকাপেও খেলবেন লিওনেল মেসি। বৃহস্পতিবার ২৬ সদস্যের দল ঘোষণা করেছেন কোচ লিওনেল স্কালোনি। সেই দলেই জায়গা পেয়েছেন…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au