শেখ মুজিবকে ‘জাতির পিতা’ সম্বোধন, বিপ্লব ও সংহতি দিবসের সভায় দুই দফা হট্টগোল
জয়পুরহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজিত আলোচনা সভায় ব্যানারে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি না থাকাকে কেন্দ্র করে হট্টগোল হয়েছে। পরে…
ওটিএন বাংলা ডেস্ক :
নরসিংদীর মনোহরদীতে মক্তবে আরবি পড়তে গিয়ে যৌন নির্যাতনের শিকার হয়েছে আট বছর বয়সী এক শিশুশিক্ষার্থী। শিশুটিকে ধর্ষণের অভিযোগ উঠেছে মক্তবের শিক্ষক মো. সোহরাবের (২০) বিরুদ্ধে। এ ঘটনায় শিশুটির মায়ের করা মামলায় অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে শনিবার (৭ নভেম্বর) আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, শিশুটি স্থানীয় একটি বিদ্যালয়ে পড়াশোনার পাশাপাশি প্রতিদিন সকালে ওই মক্তবে আরবি শিখতে যেত। গত বুধবার সকাল ৬টার দিকে প্রতিদিনের মতো মক্তবে যায় সে। সেদিন ছুটির পর শিক্ষক সোহরাব শিশুটিকে মক্তবের মাসিক বেতন নিয়ে আসার জন্য বাড়িতে পাঠান।
সকাল ৭টার দিকে বেতন নিয়ে মক্তবে ফেরার পথে একটি নির্মাণাধীন ঘরের সামনে শিশুটির পথরোধ করেন সোহরাব। পরে তাকে ওই ঘরের ভেতরে আটকে রেখে ধর্ষণ করেন বলে অভিযোগ করা হয়েছে।
শিশুটির মায়ের অভিযোগ, ঘটনার একপর্যায়ে অভিযুক্ত শিক্ষক তাঁর মেয়েকে নির্মাণাধীন ঘরের ভেতরে আটকে রেখে বাড়ি থেকে পাটের চট আনতে যান। এ সুযোগে শিশুটি কোনো রকমে সেখান থেকে পালিয়ে বাড়িতে ফিরে আসে। পরে কান্নাকাটি করতে করতে মায়ের কাছে ঘটনার বর্ণনা দেয়।
মেয়ের কাছ থেকে ঘটনা জানার পর থানায় মামলা করেন তার মা। পরে শুক্রবার দুপুরে অভিযুক্ত মক্তব শিক্ষক সোহরাবকে গ্রেপ্তার করে পুলিশ।
মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর বাদশা মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, শিশুশিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মক্তবের শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au