শেখ মুজিবকে ‘জাতির পিতা’ সম্বোধন, বিপ্লব ও সংহতি দিবসের সভায় দুই দফা হট্টগোল
জয়পুরহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজিত আলোচনা সভায় ব্যানারে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি না থাকাকে কেন্দ্র করে হট্টগোল হয়েছে। পরে…
চট্টগ্রাম নগর বিএনপির ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে আয়োজিত প্রচারণা কর্মসূচিতে মাইকে বেজে উঠেছে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে লেখা গান ‘বঙ্গবন্ধুর কন্যা তুমি বাংলাদেশের নেতা’। এ ঘটনার ৩৬ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। পুলিশ বলছে, অসতর্কতাবশত গানটি বাজানো হয়েছিল। তবে বিএনপি নেতারা জানিয়েছেন, ভিডিওটি তাঁদের নজরে এলেও কারা গানটি বাজিয়েছেন, তা তাঁরা এখনো নিশ্চিত হতে পারেননি।
শনিবার (৭ নভেম্বর) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকায় মাইকে দলীয় গান ও ভাষণ প্রচারের কর্মসূচি নেয় নগর বিএনপি। সকাল থেকেই নগরের আগ্রাবাদ এলাকায় মাইকে গান বাজানো হচ্ছিল। একপর্যায়ে প্রচারযন্ত্রে শেখ হাসিনাকে নিয়ে লেখা ‘বঙ্গবন্ধুর কন্যা তুমি বাংলাদেশের নেতা’ গানটি বেজে ওঠে।
ফেসবুকে ছড়িয়ে পড়া ৩৬ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, মাইকে গানটি বাজছে। এ সময় পাশের সড়ক দিয়ে রিকশা, অটোরিকশা, সাইকেলসহ বিভিন্ন যানবাহন চলাচল করছে। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর রাজনৈতিক মহলে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়।
চট্টগ্রাম নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও দপ্তরের দায়িত্বপ্রাপ্ত শওকত আজম খাজা গণমাধ্যমকে বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নগরের বিভিন্ন এলাকায় দলীয় গান ও ভাষণ প্রচারের কর্মসূচি ছিল। আগ্রাবাদে তাঁদের কর্মসূচির সময় অন্য একটি দলের গান বাজানোর ভিডিও তাঁর নজরে এসেছে। তবে কারা গানটি বাজিয়েছেন, সে বিষয়ে তিনি নিশ্চিত নন।
এ বিষয়ে ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ ফয়সাল বলেন, বিএনপির কর্মসূচিতে অন্য একটি গান বাজানোর ভিডিও পুলিশের নজরে এসেছে। বিষয়টি জানার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে কর্মসূচির আয়োজকদের সঙ্গে কথা বলেছে।
আয়োজকেরা পুলিশকে জানিয়েছেন, ইউটিউব থেকে দলীয় গান চালানো হচ্ছিল। একের পর এক গান বাজানোর সময় অসতর্কতাবশত একপর্যায়ে শেখ হাসিনাকে নিয়ে লেখা গানটি বেজে ওঠে। বিষয়টি বুঝতে পেরে দ্রুত গানটি বন্ধ করে দেওয়া হয়। তাঁদের দাবি, ইচ্ছাকৃতভাবে গানটি বাজানো হয়নি।
ঘটনাটি নিয়ে নগর বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হয়নি। তবে পুলিশের বক্তব্য অনুযায়ী, গানটি বাজানোর বিষয়টি অনিচ্ছাকৃত ছিল বলে আয়োজকেরা জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওকে কেন্দ্র করে বিষয়টি নিয়ে আলোচনা অব্যাহত রয়েছে।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au