বাংলাদেশ

শরীয়তপুরের কলেজের কনসার্টে শেখ হাসিনা ও ‘জয় বাংলা’ স্লোগান

  • 4:52 am - November 08, 2026
  • পঠিত হয়েছে:৮ বার
শরীয়তপুরের কলেজের কনসার্টে শেখ হাসিনা ও ‘জয় বাংলা’ স্লোগান। ছবিঃ সংগৃহীত

শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার সরকারি শামসুর রহমান কলেজে নবীনবরণ উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান ও কনসার্টে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে এবং ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার রাতে কলেজ ক্যাম্পাসে আয়োজিত ওই অনুষ্ঠানের কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওগুলো ঘিরে স্থানীয়ভাবে আলোচনা ও প্রতিক্রিয়া তৈরি হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, কলেজে নতুন ভর্তি হওয়া শিক্ষার্থীদের স্বাগত জানাতে সাংস্কৃতিক অনুষ্ঠান ও কনসার্টের আয়োজন করা হয়। অনুষ্ঠান চলাকালে মঞ্চের কাছাকাছি অবস্থান করা একদল ব্যক্তি শেখ হাসিনার সমর্থনে এবং ‘জয় বাংলা’ স্লোগান দেন বলে অভিযোগ উঠেছে। এ সময়ের কিছু ভিডিও ধারণ করা হয়, যা পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর–৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহমেদ অপু। কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আল মামুন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

তবে অনুষ্ঠান চলাকালে স্লোগান দেওয়ার ঘটনা সম্পর্কে কলেজ কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি। এ বিষয়ে বক্তব্য জানতে অধ্যক্ষ মোহাম্মদ আল মামুনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।

ঘটনাটি তদন্তের কথা জানিয়েছে পুলিশ। শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) মো. জাকারিয়া রহমান গণমাধ্যমকে বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ভিডিও ফুটেজ পর্যালোচনা করছে এবং ঘটনার বিষয়ে তদন্ত চলছে।

তিনি বলেন, ভিডিওটি সাম্প্রতিক সময়ের কি না, সেটিও যাচাই করা হচ্ছে। ঘটনার সত্যতা নিশ্চিত হওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে স্লোগান দেওয়ার দৃশ্য দেখা গেলেও সেগুলোর সময়, প্রেক্ষাপট এবং স্লোগানদাতাদের পরিচয় এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি। পুলিশ জানিয়েছে, এসব বিষয় যাচাই করেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

এই শাখার আরও খবর

বিএনপির কর্মসূচিতে বেজে উঠল শেখ হাসিনাকে নিয়ে লেখা গান

চট্টগ্রাম নগর বিএনপির ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে আয়োজিত প্রচারণা কর্মসূচিতে মাইকে বেজে উঠেছে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে লেখা গান ‘বঙ্গবন্ধুর কন্যা…

শেখ মুজিবকে ‘জাতির পিতা’ সম্বোধন, বিপ্লব ও সংহতি দিবসের সভায় দুই দফা হট্টগোল

জয়পুরহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজিত আলোচনা সভায় ব্যানারে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি না থাকাকে কেন্দ্র করে হট্টগোল হয়েছে। পরে…

বাংলাদেশ-পাকিস্তান থেকে যাওয়া সংখ্যালঘুদের নাগরিকত্ব দিতে তোড়জোড় পশ্চিমবঙ্গে

বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে ভারতে যাওয়া নির্দিষ্ট ধর্মীয় সংখ্যালঘুদের নাগরিকত্ব দেওয়ার প্রক্রিয়া দ্রুত শেষ করার ঘোষণা দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সংশোধিত নাগরিকত্ব আইন…

শেখ হাসিনার নিরাপত্তার উদ্যোগ নিতে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীকে ৬ এমপির চিঠি

বাংলাদেশে বিচারব্যবস্থার রাজনীতিকরণ বন্ধ এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্ভাব্য দেশে ফেরার আগে তাঁর আইনি ও শারীরিক নিরাপত্তা নিশ্চিত করতে উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়ে যুক্তরাজ্যের…

৮ বছরের শিশুকে ধর্ষণ হুজুরের, গ্রেপ্তারের পর কারাগারে

ওটিএন বাংলা ডেস্ক :  নরসিংদীর মনোহরদীতে মক্তবে আরবি পড়তে গিয়ে যৌন নির্যাতনের শিকার হয়েছে আট বছর বয়সী এক শিশুশিক্ষার্থী। শিশুটিকে ধর্ষণের অভিযোগ উঠেছে মক্তবের শিক্ষক…

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৭ বাংলাদেশি নিহত

সৌদি আরবে মদিনা থেকে জেদ্দায় যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ সাত বাংলাদেশি নিহত হয়েছেন। শনিবার (৭ নভেম্বর) মদিনা-জেদ্দা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au