বাংলাদেশ

মন্দিরে হামলা ও মব সন্ত্রাসের প্রতিবাদে ঢাকায় মানববন্ধন, বিক্ষোভ ও মশাল মিছিলের ডাক

  • 12:40 pm - November 13, 2026
  • পঠিত হয়েছে:৬৯ বার
মন্দিরে হামলা ও মব সন্ত্রাসের প্রতিবাদে ঢাকায় মানববন্ধন, বিক্ষোভ ও মশাল মিছিল।

দেশের বিভিন্ন স্থানে মাজার, মন্দির ও ধর্মীয়-সাংস্কৃতিক প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর, মব সন্ত্রাস, আইনবহির্ভূত হত্যা এবং বাড়িঘরে হামলা ও লুটপাটের প্রতিবাদে ঢাকায় মানববন্ধন, বিক্ষোভ ও মশাল মিছিলের আয়োজন করা হয়েছে।

‘সৌহার্দ্যের বাংলাদেশ’-এর উদ্যোগে শুক্রবার (১৩ নভেম্বর) বিকেল ৪টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হবে। আয়োজকদের পক্ষ থেকে বিভিন্ন গণমাধ্যমের সম্পাদকদের কাছে কর্মসূচির সংবাদ সংগ্রহ ও প্রচারের জন্য সাংবাদিক দল পাঠানোর অনুরোধ জানানো হয়েছে।

আয়োজকদের দাবি, দেশের বিভিন্ন স্থানে ধর্মীয় ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর, মব সন্ত্রাস, আইনবহির্ভূত হত্যা, বাড়িঘরে হামলা ও লুটপাটের ঘটনা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের আশঙ্কা তৈরি করছে। ধর্মীয় বিদ্বেষ ও উসকানিমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধেও কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে মনে করছেন তাঁরা।

কর্মসূচিতে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীসহ আট দফা আন্দোলনে কারাবন্দি ব্যক্তিদের মুক্তির দাবি জানানো হবে। পাশাপাশি ধর্মীয় বিদ্বেষ ও উসকানিমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ, রংপুরের গণপতি চক্রবর্তী হত্যাকাণ্ডের বিচার বিভাগীয় তদন্ত এবং নারায়ণগঞ্জের লক্ষ্মী নারায়ণ কটন মিল মন্দিরে হামলা ও ভাঙচুরের ঘটনার প্রতিবাদ জানানো হবে।

আয়োজকদের অভিযোগ, গত ১১ নভেম্বর নারায়ণগঞ্জের লক্ষ্মী নারায়ণ কটন মিল মন্দিরে নিট কনসার্ন গ্রুপের পক্ষ থেকে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিও কর্মসূচিতে তুলে ধরা হবে।

মানববন্ধন, বিক্ষোভ ও মশাল মিছিল থেকে মাজার, মন্দির এবং ধর্মীয়-সাংস্কৃতিক প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুর বন্ধ, এসব ঘটনায় জড়িত ব্যক্তিদের শাস্তি, মব সন্ত্রাস ও আইন নিজের হাতে তুলে নেওয়ার প্রবণতা বন্ধের দাবি জানানো হবে।

আয়োজকদের মতে, ধর্মীয় বিদ্বেষ ও সহিংসতার বিরুদ্ধে জনমত গড়ে তোলা এবং দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় এ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এই শাখার আরও খবর

জন্মদিনে স্মরণে হুমায়ূন আহমেদ

বাংলা সাহিত্যের জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ৭৮তম জন্মদিন আজ। ১৯৪৮ সালের ১৩ নভেম্বর নেত্রকোনার মোহনগঞ্জের কুতুবপুর গ্রামে মাতুলালয়ে জন্মগ্রহণ করেন তিনি। মৃত্যুর এক যুগেরও বেশি…

নিউইয়র্কে ভবন ধসে নিহত ৮

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির ব্রুকলিনে একটি অ্যাপার্টমেন্ট ভবন ধসে নিহতের সংখ্যা বেড়ে আটজনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৮ জন। তাঁদের মধ্যে উদ্ধার অভিযানে নেতৃত্ব…

নারীঘটিত বিতর্কে আমির হামজা, জামায়াতের ভূমিকা কী?

ভাস্কর দত্ত :  কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজাকে ঘিরে নারীসংক্রান্ত অভিযোগ ও বিতর্ক নতুন করে রাজনৈতিক আলোচনার জন্ম দিয়েছে। নারীদের নিয়ে তাঁর বক্তব্যের…

ওয়াশিংটনে বন্দুকধারীর হামলায় নিহত ১, গুলিবিদ্ধ ৫

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে বন্দুকধারীর হামলায় একজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। হামলার পর সন্দেহভাজন ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তবে তিনি নিজেও…

খুলনায় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সভার মাঝেই বিএনপি নেতাকে খুন

খুলনায় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি-সংক্রান্ত সভা চলছিল। এর মধ্যেই রূপসায় গুলি করে হত্যা করা হয়েছে বিএনপি নেতা শেখ জাকির হোসেনকে (৪৩)। বৃহস্পতিবার (১২…

পুকুরে আওয়ামী লীগ নেতার মরদেহ উদ্ধার

চাঁদপুরের হাজীগঞ্জে পুকুর থেকে আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি সদস্য মো. দুলাল আলমের মরদেহ উদ্ধারের ঘটনায় জাকির মুন্সী ও আমেনা বেগম নামে দুজনকে গ্রেপ্তার…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au