বিশ্ব

ওয়াশিংটনে বন্দুকধারীর হামলায় নিহত ১, গুলিবিদ্ধ ৫

  • 2:01 pm - November 13, 2026
  • পঠিত হয়েছে:৩৪ বার
ছবি : রয়টার্স

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে বন্দুকধারীর হামলায় একজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। হামলার পর সন্দেহভাজন ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তবে তিনি নিজেও গুলিবিদ্ধ হয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) স্থানীয় সময় সকাল ৮টা ২৩ মিনিটে ওয়াশিংটনের ১৫ স্ট্রিট নর্থওয়েস্ট ও পি স্ট্রিটের সংযোগস্থলে এ ঘটনা ঘটে। বাংলাদেশ সময় তখন সন্ধ্যা ৭টা ২৩ মিনিট। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

পুলিশের ভারপ্রাপ্ত প্রধান জেফরি ক্যারল জানান, হামলার সন্দেহভাজন ব্যক্তি একজন শ্বেতাঙ্গ পুরুষ। ঘটনার পর তিনি কাছের একটি অ্যাপার্টমেন্ট ভবনে গিয়ে নিজেকে একটি কক্ষে অবরুদ্ধ করেন। পুলিশ ফোনে তাঁর সঙ্গে যোগাযোগ করে আত্মসমর্পণের বিষয়ে আলোচনা চালাচ্ছিল। এ সময় কর্মকর্তারা গুলির শব্দ শুনতে পান।

পরে ওই কক্ষে প্রবেশ করে পুলিশ দেখতে পায়, সন্দেহভাজন ব্যক্তি নিজেকেই গুলি করেছেন। এরপর তাঁকে আটক করা হয় বলে জানান জেফরি ক্যারল।

ঘটনার পর এফবিআই, সিক্রেট সার্ভিসসহ স্থানীয় ও কেন্দ্রীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থল ঘিরে ফেলেন। সন্দেহভাজনকে আটক করতে সেখানে অভিযান চালানো হয়।

ঘটনার প্রত্যক্ষদর্শী জেমস স্পেলম্যান বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) জানান, হামলার সময় তিনি ওই এলাকার একটি শরীরচর্চাকেন্দ্রে ছিলেন। সেখানে প্রায় ৫০ জন মানুষ উপস্থিত ছিলেন।

তিনি বলেন, গুলির শব্দ শোনার কয়েক সেকেন্ডের মধ্যেই একজনকে মাটিতে পড়ে থাকতে দেখেন। তাঁর শরীর থেকে রক্ত ঝরছিল। শরীরচর্চাকেন্দ্রের আরেক সদস্য তাঁকে সাহায্য করতে এগিয়ে যান। তবে গুলিবিদ্ধ ওই ব্যক্তি ঘটনাস্থলেই মারা যান।

জেমস স্পেলম্যানের ভাষ্য অনুযায়ী, নিহত ব্যক্তির ঘাড়ে গুলি লেগেছিল। শরীরচর্চাকেন্দ্রের ভেতরে তিনি প্রায় দুটি গুলির শব্দ শুনেছিলেন। পরে বাইরে আরও পাঁচ থেকে ছয়টি গুলির শব্দ শোনা যায়।

হামলার ঘটনাস্থল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি বাসভবন হোয়াইট হাউস থেকে প্রায় ১ দশমিক ৬ কিলোমিটার দূরে। ব্যস্ত সময়ে এমন ঘটনা ঘটায় আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

নিরাপত্তার স্বার্থে ঘটনাস্থলের কাছাকাছি কয়েকটি স্কুলে সতর্কতামূলকভাবে লকডাউন জারি করা হয়। পাশাপাশি পুলিশ সাধারণ মানুষকে নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ দেয়। নিকটবর্তী ভবনের ভেতরে অবস্থান, জানালা থেকে দূরে থাকা এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঘরের বাইরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়।

এই শাখার আরও খবর

জন্মদিনে স্মরণে হুমায়ূন আহমেদ

বাংলা সাহিত্যের জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ৭৮তম জন্মদিন আজ। ১৯৪৮ সালের ১৩ নভেম্বর নেত্রকোনার মোহনগঞ্জের কুতুবপুর গ্রামে মাতুলালয়ে জন্মগ্রহণ করেন তিনি। মৃত্যুর এক যুগেরও বেশি…

নিউইয়র্কে ভবন ধসে নিহত ৮

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির ব্রুকলিনে একটি অ্যাপার্টমেন্ট ভবন ধসে নিহতের সংখ্যা বেড়ে আটজনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৮ জন। তাঁদের মধ্যে উদ্ধার অভিযানে নেতৃত্ব…

নারীঘটিত বিতর্কে আমির হামজা, জামায়াতের ভূমিকা কী?

ভাস্কর দত্ত :  কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজাকে ঘিরে নারীসংক্রান্ত অভিযোগ ও বিতর্ক নতুন করে রাজনৈতিক আলোচনার জন্ম দিয়েছে। নারীদের নিয়ে তাঁর বক্তব্যের…

খুলনায় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সভার মাঝেই বিএনপি নেতাকে খুন

খুলনায় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি-সংক্রান্ত সভা চলছিল। এর মধ্যেই রূপসায় গুলি করে হত্যা করা হয়েছে বিএনপি নেতা শেখ জাকির হোসেনকে (৪৩)। বৃহস্পতিবার (১২…

পুকুরে আওয়ামী লীগ নেতার মরদেহ উদ্ধার

চাঁদপুরের হাজীগঞ্জে পুকুর থেকে আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি সদস্য মো. দুলাল আলমের মরদেহ উদ্ধারের ঘটনায় জাকির মুন্সী ও আমেনা বেগম নামে দুজনকে গ্রেপ্তার…

রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল জয়—কী ঘটেছিল সেদিন ঢাকায়?

ভাস্কর দত্ত :  আজ ঐতিহাসিক ১৩ নভেম্বর। ১৯১৩ সালের এদিন সাহিত্যে নোবেল পুরস্কার লাভের খবর বিশ্বসাহিত্যে বাঙালির গৌরবের নতুন অধ্যায় রচনা করে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au