বাংলাদেশ

পুকুরে আওয়ামী লীগ নেতার মরদেহ উদ্ধার

  • 12:50 pm - November 13, 2026
  • পঠিত হয়েছে:৪৭ বার
আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি সদস্য মো. দুলাল আলমের মরদেহ উদ্ধার।

চাঁদপুরের হাজীগঞ্জে পুকুর থেকে আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি সদস্য মো. দুলাল আলমের মরদেহ উদ্ধারের ঘটনায় জাকির মুন্সী ও আমেনা বেগম নামে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে জাকিরই প্রথম পুকুরে মরদেহ দেখে চিৎকার করে স্থানীয়দের জড়ো করেছিলেন। বৃহস্পতিবার আদালত তাঁদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

বুধবার (১১ নভেম্বর) দুপুরে হাজীগঞ্জ উপজেলার কালচোঁ দক্ষিণ ইউনিয়নের নোয়াপাড়া এলাকার মরহুম কলিম উদ্দিন মুন্সী বাড়ির পুকুর থেকে দুলাল আলমের মরদেহ উদ্ধার করা হয়। তিনি ওই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য এবং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলেন।

পুলিশ জানায়, মরদেহ উদ্ধারের পর সন্দেহভাজন হিসেবে জিজ্ঞাসাবাদের জন্য একই এলাকার মুন্সী বাড়ির জয়নাল আবেদীনের স্ত্রী ও তাঁর দুই পুত্রবধূসহ একই বাড়ির জলিল মুন্সীর ছেলে জাকির মুন্সীকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে জাকির মুন্সী ও আমেনা বেগমকে সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। বাকি দুজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এর আগে সংবাদকর্মীদের কাছে জাকির মুন্সী দাবি করেন, বুধবার সকাল সাড়ে ১০টার দিকে তিনি গোসল করতে পুকুরে নামেন। এ সময় তাঁর ডান পায়ে কিছু একটা লাগলে ভয়ে চিৎকার শুরু করেন। তাঁর চিৎকার শুনে স্থানীয়রা সেখানে জড়ো হন। পরে স্থানীয় ইউপি সদস্যের নির্দেশনায় আরও দুজনকে সঙ্গে নিয়ে পুকুর থেকে দুলাল আলমের মরদেহ উদ্ধার করেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ থানায় নিয়ে যায়। এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে হাজীগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেছেন।

দুলাল আলমের ময়নাতদন্ত শেষে পরিবারের সদস্যদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়। পরে নিজ এলাকায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। জানাজায় পরিবারের সদস্য, আত্মীয়স্বজন, স্থানীয় বাসিন্দা এবং ইউনিয়নের বিভিন্ন এলাকার কয়েক শ মানুষ অংশ নেন।

কালচোঁ দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা স্বপন জানান, খবর পেয়ে তিনি দ্রুত ঘটনাস্থলে যান। সেখানে তিনি ও উপস্থিত অন্যরা দুলাল আলমের মাথায় বড় ধরনের আঘাতের চিহ্ন দেখতে পান। প্রকৃত অপরাধীদের শনাক্ত করে গ্রেপ্তার এবং তাঁদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।

চেয়ারম্যান আরও জানান, দুলাল আলমের বাড়ি নোয়াপাড়া গ্রামের পূর্বপাড়ায়। স্থানীয়দের কাছ থেকে তিনি জানতে পেরেছেন, আত্মীয়তার সম্পর্কের কারণে দুলাল আলম প্রায়ই একই গ্রামের পশ্চিমপাড়ার মুন্সী বাড়িতে যাতায়াত করতেন। মরদেহ উদ্ধারের আগের দিন সন্ধ্যাতেও তিনি ওই বাড়িতে গিয়েছিলেন বলে স্থানীয়দের মাধ্যমে জানতে পেরেছেন।

অন্যদিকে, নিহতের পরিবারের সদস্য, ছেলে তামিম এবং আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীদের দাবি, দুলাল আলমের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে একাধিক আঘাতের চিহ্ন ছিল। তাঁদের অভিযোগ, তাঁকে হত্যা করা হয়েছে। তাঁরা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কাওসার আলম ভূঁইয়া বলেন, এ ঘটনায় দুজনকে সন্দেহভাজন আসামি হিসেবে আদালতে পাঠানো হয়েছে। অন্য দুজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এই শাখার আরও খবর

জন্মদিনে স্মরণে হুমায়ূন আহমেদ

বাংলা সাহিত্যের জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ৭৮তম জন্মদিন আজ। ১৯৪৮ সালের ১৩ নভেম্বর নেত্রকোনার মোহনগঞ্জের কুতুবপুর গ্রামে মাতুলালয়ে জন্মগ্রহণ করেন তিনি। মৃত্যুর এক যুগেরও বেশি…

নিউইয়র্কে ভবন ধসে নিহত ৮

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির ব্রুকলিনে একটি অ্যাপার্টমেন্ট ভবন ধসে নিহতের সংখ্যা বেড়ে আটজনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৮ জন। তাঁদের মধ্যে উদ্ধার অভিযানে নেতৃত্ব…

নারীঘটিত বিতর্কে আমির হামজা, জামায়াতের ভূমিকা কী?

ভাস্কর দত্ত :  কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজাকে ঘিরে নারীসংক্রান্ত অভিযোগ ও বিতর্ক নতুন করে রাজনৈতিক আলোচনার জন্ম দিয়েছে। নারীদের নিয়ে তাঁর বক্তব্যের…

ওয়াশিংটনে বন্দুকধারীর হামলায় নিহত ১, গুলিবিদ্ধ ৫

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে বন্দুকধারীর হামলায় একজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। হামলার পর সন্দেহভাজন ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তবে তিনি নিজেও…

খুলনায় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সভার মাঝেই বিএনপি নেতাকে খুন

খুলনায় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি-সংক্রান্ত সভা চলছিল। এর মধ্যেই রূপসায় গুলি করে হত্যা করা হয়েছে বিএনপি নেতা শেখ জাকির হোসেনকে (৪৩)। বৃহস্পতিবার (১২…

রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল জয়—কী ঘটেছিল সেদিন ঢাকায়?

ভাস্কর দত্ত :  আজ ঐতিহাসিক ১৩ নভেম্বর। ১৯১৩ সালের এদিন সাহিত্যে নোবেল পুরস্কার লাভের খবর বিশ্বসাহিত্যে বাঙালির গৌরবের নতুন অধ্যায় রচনা করে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au