বিশ্ব

নিউইয়র্কে ভবন ধসে নিহত ৮

  • 2:58 pm - November 13, 2026
  • পঠিত হয়েছে:৩২ বার
নির্মাণস্থলে চলতি বছরের শুরু থেকে খননকাজ চলছিল। ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির ব্রুকলিনে একটি অ্যাপার্টমেন্ট ভবন ধসে নিহতের সংখ্যা বেড়ে আটজনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৮ জন। তাঁদের মধ্যে উদ্ধার অভিযানে নেতৃত্ব দেওয়া চারজন দমকলকর্মীও রয়েছেন। ঘটনার পর ভবনধসের কারণ অনুসন্ধানে সংশ্লিষ্ট নির্মাণ প্রতিষ্ঠান ও তাদের সঙ্গে যুক্ত শতাধিক নির্মাণস্থল পরিদর্শনের নির্দেশ দিয়েছেন নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি।

ব্রিটিশ বার্তা সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার বিকেলে ভবনধসের ঘটনার এক দিন পর বৃহস্পতিবার মুষলধারে বৃষ্টির মধ্যেও উদ্ধারকাজ চালান উদ্ধারকর্মীরা। তবে ধ্বংসস্তূপে নতুন করে আর কোনো হতাহতের সন্ধান পাওয়া যায়নি।

মেয়র জোহরান মামদানি জানান, ধসে পড়া ভবনের পাশের নির্মাণস্থলের সঙ্গে যুক্ত পাঁচটি প্রতিষ্ঠান এবং প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সংশ্লিষ্ট আরও ১০০টি নির্মাণস্থল খতিয়ে দেখবে নগর প্রশাসন। এ জন্য পৌর ভবন পরিদর্শকেরা শহরের বিভিন্ন নির্মাণস্থলে পরিদর্শন শুরু করেছেন।

ঘটনাস্থলে সাংবাদিকদের মেয়র বলেন, নিউইয়র্কবাসীর উদ্বিগ্ন হওয়ার মতো কোনো বিষয় থাকলে প্রশাসন যেন দ্রুত সেখানে উপস্থিত হয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারে, তা নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এ ঘটনায় শহরে কর্মরত কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের দায় থাকলে তাদের পূর্ণ জবাবদিহির আওতায় আনা হবে বলেও জানান তিনি।

প্রাথমিক তথ্য অনুযায়ী, ধ্বংসস্তূপ থেকে ছয়জনের মরদেহ উদ্ধার করা হয়। পরে আহত অবস্থায় হাসপাতালে নেওয়া আরও দুজন মারা যান। নিহতদের মধ্যে দুজন শিশু রয়েছেন। ছয়জন প্রাপ্তবয়স্কের মধ্যে দুজন নির্মাণশ্রমিক।

ঐতিহাসিক স্যাটেলাইট ছবিতে দেখা গেছে, ধসে পড়া ভবনের পাশের নির্মাণস্থলে চলতি বছরের শুরু থেকেই খননকাজ চলছিল। সরকারি নথি অনুযায়ী, গত সেপ্টেম্বরে একটি নির্মাণ প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে জানিয়েছিল, সেখানে মাটি খননের কাজের অংশ হিসেবে পাথর বিস্ফোরণ করা হচ্ছে।

তবে খননকাজ বা বিস্ফোরণের সঙ্গে ভবনধসের সরাসরি কোনো সম্পর্ক রয়েছে কি না, তা এখনো নিশ্চিত হয়নি। এ বিষয়ে তদন্ত চলছে। মেয়র জানিয়েছেন, সংশ্লিষ্ট নির্মাণ প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম খতিয়ে দেখে দায় নির্ধারণ করা হবে।

সুত্রঃ রয়টার্স

এই শাখার আরও খবর

জন্মদিনে স্মরণে হুমায়ূন আহমেদ

বাংলা সাহিত্যের জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ৭৮তম জন্মদিন আজ। ১৯৪৮ সালের ১৩ নভেম্বর নেত্রকোনার মোহনগঞ্জের কুতুবপুর গ্রামে মাতুলালয়ে জন্মগ্রহণ করেন তিনি। মৃত্যুর এক যুগেরও বেশি…

নারীঘটিত বিতর্কে আমির হামজা, জামায়াতের ভূমিকা কী?

ভাস্কর দত্ত :  কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজাকে ঘিরে নারীসংক্রান্ত অভিযোগ ও বিতর্ক নতুন করে রাজনৈতিক আলোচনার জন্ম দিয়েছে। নারীদের নিয়ে তাঁর বক্তব্যের…

ওয়াশিংটনে বন্দুকধারীর হামলায় নিহত ১, গুলিবিদ্ধ ৫

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে বন্দুকধারীর হামলায় একজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। হামলার পর সন্দেহভাজন ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তবে তিনি নিজেও…

খুলনায় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সভার মাঝেই বিএনপি নেতাকে খুন

খুলনায় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি-সংক্রান্ত সভা চলছিল। এর মধ্যেই রূপসায় গুলি করে হত্যা করা হয়েছে বিএনপি নেতা শেখ জাকির হোসেনকে (৪৩)। বৃহস্পতিবার (১২…

পুকুরে আওয়ামী লীগ নেতার মরদেহ উদ্ধার

চাঁদপুরের হাজীগঞ্জে পুকুর থেকে আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি সদস্য মো. দুলাল আলমের মরদেহ উদ্ধারের ঘটনায় জাকির মুন্সী ও আমেনা বেগম নামে দুজনকে গ্রেপ্তার…

রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল জয়—কী ঘটেছিল সেদিন ঢাকায়?

ভাস্কর দত্ত :  আজ ঐতিহাসিক ১৩ নভেম্বর। ১৯১৩ সালের এদিন সাহিত্যে নোবেল পুরস্কার লাভের খবর বিশ্বসাহিত্যে বাঙালির গৌরবের নতুন অধ্যায় রচনা করে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au