খেলা

প্রথমবার জাতীয় মহিলা দাবায় চ্যাম্পিয়ন ওয়াদিফা আহমেদ

  • 1:02 pm - November 15, 2026
  • পঠিত হয়েছে:৩২ বার
ওয়াদিফা আহমেদ।ছবি : সংগৃহীত

শেষ রাউন্ডে জয় তুলে নিয়ে ৪৪তম জাতীয় মহিলা দাবা চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছেন বাংলাদেশ নৌবাহিনীর মহিলা আন্তর্জাতিক মাস্টার ওয়াদিফা আহমেদ। ১৩ খেলায় সাড়ে ৯ পয়েন্ট অর্জন করে প্রথমবারের মতো জাতীয় মহিলা দাবার চ্যাম্পিয়ন হয়েছেন তিনি।

রবিবার বাংলাদেশ দাবা ফেডারেশনের হলরুমে অনুষ্ঠিত প্রতিযোগিতার শেষ রাউন্ডে কালো ঘুঁটি নিয়ে খেলতে নামেন ওয়াদিফা। নিমজো-ইন্ডিয়ান ডিফেন্স পদ্ধতির খেলায় ৪২ চালে মানিকগঞ্জের নাজরানা খান ইভাকে হারিয়ে শিরোপা নিশ্চিত করেন তিনি।

তবে প্রতিযোগিতায় রানারআপ কে হবেন, তা এখনো নির্ধারিত হয়নি। ১৩ খেলায় সাড়ে ৮ পয়েন্ট করে পেয়েছেন পাঁচ দাবাড়ু। তাঁরা হলেন গতবারের চ্যাম্পিয়ন নোশিন আঞ্জুম, ওয়ারসিয়া খুশবু, ওয়ালিজা আহমেদ, নুশরাত জাহান আলো ও নীলাভা চৌধুরী।

রানারআপ থেকে ষষ্ঠ স্থান পর্যন্ত অবস্থান নির্ধারণে আগামীকাল এই পাঁচ দাবাড়ু প্লে-অফে অংশ নেবেন। তাঁদের মধ্যকার লড়াইয়ের ফলের ভিত্তিতেই চূড়ান্ত হবে বাকি অবস্থানগুলো।

এই শাখার আরও খবর

গোপালগঞ্জের তিন এমপি ঢাকায়, বিএনপি-জামায়াত নেতারাও কি এলাকা ছেড়েছেন?

ভাস্কর দত্ত :  গোপালগঞ্জে রাজনৈতিক সহিংসতা, হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় জেলাজুড়ে নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের প্রকাশ্য মিছিল…

টুঙ্গিপাড়ায় পৌর বিএনপি সভাপতির বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পৌর বিএনপির সভাপতি ইমদাদ মোল্লার বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। রোববার (১৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার পাটগাতী বাজার এলাকায়…

ব্যানারে জিয়ার ছবি নেই, বঙ্গবন্ধুকে নিয়ে বক্তব্য, চুয়াডাঙ্গার ডিসি প্রত্যাহার

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানের ব্যানারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি না থাকা এবং একই অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে দেওয়া বক্তব্যকে কেন্দ্র…

আ.লীগ নেতাকর্মীদের ওপর মব: আইন কি নিজের হাতে তুলে নিচ্ছে বিএনপি?

ঢাকার বিভিন্ন এলাকায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের আটক, মারধর এবং পুলিশের হাতে তুলে দেওয়ার একাধিক ঘটনা সামনে এসেছে। এসব ঘটনায় ক্ষমতাসীন বিএনপির সহযোগী…

ইন্টারনেট প্রতিষ্ঠানে ঢুকে দুর্বৃত্তদের গুলি, আহত ২

ঢাকার রামপুরায় একটি ইন্টারনেট সরবরাহকারী প্রতিষ্ঠানের কার্যালয়ে ঢুকে এলোপাতাড়ি গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় প্রতিষ্ঠানটির দুই কর্মচারী গুলিবিদ্ধ হয়েছেন। হামলার পর পালিয়ে যাওয়ার সময় ককটেল…

পাঁচ মার্কিন নাগরিকের ঢাকায় আগমনের মধ্যেই দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

বাংলাদেশে জাতিসংঘের মিয়ানমারবিষয়ক মানবাধিকার পরিস্থিতির বিশেষ র‌্যাপোর্টিয়ার কেলি ই. কারির আগমন এবং ঢাকায় অবস্থানরত যুক্তরাষ্ট্র, ভারত, রাশিয়া ও ইউরোপীয় ইউনিয়নের কূটনীতিকদের সঙ্গে বাংলাদেশের সামরিক কর্মকর্তাদের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au