গোপালগঞ্জের তিন এমপি ঢাকায়, বিএনপি-জামায়াত নেতারাও কি এলাকা ছেড়েছেন?
ভাস্কর দত্ত : গোপালগঞ্জে রাজনৈতিক সহিংসতা, হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় জেলাজুড়ে নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের প্রকাশ্য মিছিল…
ভারতের লাদাখে পরিবেশ ও রাজনৈতিক অধিকার নিয়ে আন্দোলনকারী সোনম ওয়াংচুককে ৬০ দিনের জন্য গৃহবন্দি করেছে প্রশাসন। বলিউডের জনপ্রিয় সিনেমা ‘থ্রি ইডিয়টস’-এর রাঞ্চো চরিত্রের অনুপ্রেরণা হিসেবে পরিচিত এই শিক্ষাবিদ ও পরিবেশকর্মীকে গৃহবন্দি করার নির্দেশ দিয়েছেন লেহের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট।
এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, রোববার থেকে এ নির্দেশ কার্যকর হয়েছে। আগামী ৬০ দিন তিনি কোনো ধরনের র্যালি, মিছিল কিংবা জনসমাবেশে অংশ নিতে পারবেন না।
আগামী ৪ ডিসেম্বর লাদাখে কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে নির্বাচনের সময় ও আয়োজন নিয়ে সোনম ওয়াংচুকসহ বিভিন্ন স্থানীয় সংগঠন আপত্তি জানিয়ে আসছে। তাঁদের দাবি, ওই সময়ে লাদাখে প্রচণ্ড শীত থাকে। এ কারণে অনেক মানুষ অন্যত্র চলে যান, যা ভোটার উপস্থিতিতে প্রভাব ফেলতে পারে।
শনিবার এ দাবির পক্ষে আয়োজিত একটি আন্দোলনে অংশ নিয়েছিলেন ওয়াংচুক। সেখান থেকে তাঁকে সরিয়ে দেওয়ার একদিন পরই গৃহবন্দি করার নির্দেশ আসে। প্রশাসনের এ সিদ্ধান্তকে ঘিরে লাদাখের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।
এনডিটিভির প্রতিবেদনে আরও বলা হয়, পুলিশের প্রতিবেদন এবং লেহের পুলিশ প্রধানের একটি চিঠির ভিত্তিতে এ সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। ওই চিঠিতে ওয়াংচুকের চলাচলের ওপর বিধিনিষেধ আরোপের অনুরোধ জানানো হয়েছিল।
গৃহবন্দি করার বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই নিশ্চিত করেছেন সোনম ওয়াংচুক। তিনি জানান, তাঁর বাড়ির চারপাশে কয়েক ডজন পুলিশ সদস্য অবস্থান নিয়েছেন।
ভারতের ক্ষমতাসীন বিজেপি সরকারের বিভিন্ন নীতি ও সিদ্ধান্তের সমালোচক হিসেবে পরিচিত ওয়াংচুক। লাদাখের স্বায়ত্তশাসন, স্থানীয় জনগণের অধিকার এবং পরিবেশ সুরক্ষার দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন তিনি।
এর আগে দিল্লিতে সাবেক শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের বিরুদ্ধে আয়োজিত আন্দোলনেও সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন ওয়াংচুক। লাদাখের পরিবেশ রক্ষা এবং অঞ্চলটির সাংবিধানিক ও রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার দাবিতে তাঁর ভূমিকা রয়েছে।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au