খেলা

বাংলাদেশের বিদায়ে সাফ ফাইনালের টিকিটে ধস, ১ হাজারের টিকিট ২০০ টাকা

  • 9:58 pm - November 15, 2026
  • পঠিত হয়েছে:৩৯ বার
বাংলাদেশ–পাকিস্তান ম্যাচে দর্শক উন্মাদনা দেখা গিয়েছিল। ছবি: সংগৃহীত

স্বাগতিক বাংলাদেশের বিদায়ের পর সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনাল ঘিরে দর্শকদের আগ্রহে ভাটা পড়েছে। এর প্রভাব পড়েছে টিকিটের দামেও। যে টিকিটের দাম ছিল ১ হাজার টাকা, সেটিই এখন বিক্রি হচ্ছে মাত্র ২০০ টাকায়। আগামী ১৭ নভেম্বর ভারত-পাকিস্তান ফাইনাল ম্যাচ দেখতে এই দামে গ্যালারিতে বসার সুযোগ পাচ্ছেন দর্শকেরা।

টিকিট বিক্রির দায়িত্বে থাকা প্রতিষ্ঠান টিকিফাইয়ের ওয়েবসাইটে রোববার ফাইনালের গ্যালারি টিকিটের দাম ২০০ টাকা দেখা গেছে। অথচ বাংলাদেশ সেমিফাইনালে উঠলে দাম কমানোর পরও গ্যালারি টিকিটের মূল্য ছিল ৮০০ টাকা।

গতকাল পাকিস্তানের কাছে ১-০ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় বাংলাদেশ। এরপরই ফাইনালের টিকিটের দাম চার ভাগের এক ভাগে নেমে আসে। তবে দাম কমিয়েও দর্শকদের আগ্রহ কতটা ফেরানো যাবে, তা নিয়ে সংশয় রয়েছে।

বাংলাদেশ-পাকিস্তান সেমিফাইনাল ম্যাচে জাতীয় স্টেডিয়ামের গ্যালারি ছিল কানায় কানায় পূর্ণ। প্রায় ২২ হাজার আসনবিশিষ্ট স্টেডিয়ামটিতে ওই ম্যাচ দেখতে উপস্থিত হয়েছিলেন ২১ হাজার ৯৮৩ জন দর্শক। তবে স্বাগতিক দলের বিদায়ের পর ফাইনালে দর্শক উপস্থিতি নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।

রোববার বিকেলে জাতীয় স্টেডিয়াম এলাকায় গিয়ে ফাইনাল ঘিরে তেমন কোনো প্রস্তুতি বা উৎসাহের চিত্র চোখে পড়েনি। গতকাল গ্যালারিতে বসে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ দেখা দর্শক তরিকুল ইসলামের কথাতেও ফুটে উঠেছে সমর্থকদের হতাশা। স্টেডিয়ামের সামনে দাঁড়িয়ে তিনি বলেন, ‘বাংলাদেশ নেই, এখন আর ফাইনাল দেখে কী করব? আমাদের সাফ শেষ।’

এর আগে শ্রীলঙ্কাকে ৪-০ গোলে হারিয়ে সেমিফাইনালে ওঠার পর ফাইনালে খেলার স্বপ্ন দেখেছিলেন বাংলাদেশের ফুটবলপ্রেমীরা। কিন্তু পাকিস্তানের কাছে ১-০ গোলে হেরে সেই স্বপ্ন শেষ হয়ে যায়।

স্বাগতিক বাংলাদেশের বিদায়ের সঙ্গে সঙ্গে ফিকে হয়ে গেছে সাফের ফাইনাল ঘিরে দর্শকদের আগ্রহও। টিকিটের দাম কমিয়ে ২০০ টাকা করা হলেও শেষ পর্যন্ত ভারত-পাকিস্তান ফাইনালে জাতীয় স্টেডিয়ামের গ্যালারি কতটা পূর্ণ থাকে, এখন সেটিই দেখার বিষয়।

এই শাখার আরও খবর

গোপালগঞ্জের তিন এমপি ঢাকায়, বিএনপি-জামায়াত নেতারাও কি এলাকা ছেড়েছেন?

ভাস্কর দত্ত :  গোপালগঞ্জে রাজনৈতিক সহিংসতা, হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় জেলাজুড়ে নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের প্রকাশ্য মিছিল…

টুঙ্গিপাড়ায় পৌর বিএনপি সভাপতির বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পৌর বিএনপির সভাপতি ইমদাদ মোল্লার বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। রোববার (১৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার পাটগাতী বাজার এলাকায়…

ব্যানারে জিয়ার ছবি নেই, বঙ্গবন্ধুকে নিয়ে বক্তব্য, চুয়াডাঙ্গার ডিসি প্রত্যাহার

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানের ব্যানারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি না থাকা এবং একই অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে দেওয়া বক্তব্যকে কেন্দ্র…

আ.লীগ নেতাকর্মীদের ওপর মব: আইন কি নিজের হাতে তুলে নিচ্ছে বিএনপি?

ঢাকার বিভিন্ন এলাকায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের আটক, মারধর এবং পুলিশের হাতে তুলে দেওয়ার একাধিক ঘটনা সামনে এসেছে। এসব ঘটনায় ক্ষমতাসীন বিএনপির সহযোগী…

ইন্টারনেট প্রতিষ্ঠানে ঢুকে দুর্বৃত্তদের গুলি, আহত ২

ঢাকার রামপুরায় একটি ইন্টারনেট সরবরাহকারী প্রতিষ্ঠানের কার্যালয়ে ঢুকে এলোপাতাড়ি গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় প্রতিষ্ঠানটির দুই কর্মচারী গুলিবিদ্ধ হয়েছেন। হামলার পর পালিয়ে যাওয়ার সময় ককটেল…

পাঁচ মার্কিন নাগরিকের ঢাকায় আগমনের মধ্যেই দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

বাংলাদেশে জাতিসংঘের মিয়ানমারবিষয়ক মানবাধিকার পরিস্থিতির বিশেষ র‌্যাপোর্টিয়ার কেলি ই. কারির আগমন এবং ঢাকায় অবস্থানরত যুক্তরাষ্ট্র, ভারত, রাশিয়া ও ইউরোপীয় ইউনিয়নের কূটনীতিকদের সঙ্গে বাংলাদেশের সামরিক কর্মকর্তাদের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au