গোপালগঞ্জের তিন এমপি ঢাকায়, বিএনপি-জামায়াত নেতারাও কি এলাকা ছেড়েছেন?
ভাস্কর দত্ত : গোপালগঞ্জে রাজনৈতিক সহিংসতা, হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় জেলাজুড়ে নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের প্রকাশ্য মিছিল…
ভারতের রাজধানী দিল্লিতে বায়ুদূষণের মাত্রা আশঙ্কাজনক পর্যায়ে পৌঁছানোয় সরকারি দপ্তরগুলোর অর্ধেক কর্মকর্তা-কর্মচারীকে বাড়ি থেকে কাজ করার নির্দেশ দিয়েছেন দিল্লি সরকারের দুই মন্ত্রী। শুক্রবার (১৪ নভেম্বর) পরিবেশমন্ত্রী মনজিন্দর সিং সিরসা এবং পরিবহনমন্ত্রী পঙ্কজ সিং তাঁদের অধীনস্থ দপ্তরগুলোর জন্য এ নির্দেশনা জারি করেন। শনিবার দেশটির সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, রাস্তায় যানবাহনের চাপ কমিয়ে বায়ুদূষণ নিয়ন্ত্রণে আনাই এ সিদ্ধান্তের মূল উদ্দেশ্য। নির্দেশনা অনুযায়ী, সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোর ৫০ শতাংশ কর্মী বাসা থেকে কাজ করবেন। তবে এ ব্যবস্থা সব সরকারি কর্মীর ক্ষেত্রে প্রযোজ্য হবে না।
পরিবেশমন্ত্রী মনজিন্দর সিং সিরসা পরিবেশের পাশাপাশি খাদ্য ও সরবরাহ, শিল্প এবং বন ও বন্যপ্রাণী দপ্তরের দায়িত্বে রয়েছেন। অন্যদিকে পরিবহনমন্ত্রী পঙ্কজ সিং পরিবহনের পাশাপাশি স্বাস্থ্য ও পরিবারকল্যাণ এবং তথ্যপ্রযুক্তি দপ্তরের দায়িত্ব পালন করছেন।
দিল্লির বায়ুদূষণের ভয়াবহতা বোঝা যায় বাতাসের গুণমান সূচকের (একিউআই) পরিসংখ্যানে। শুক্রবার সকালে শহরটির একিউআই ৪০৩-এ পৌঁছায়, যা ‘মারাত্মক’ পর্যায়ের দূষণ হিসেবে বিবেচিত। পরে বিকেল ৪টার দিকে সূচক কিছুটা কমে ৩৭৩-এ নেমে আসে। তবে এই মাত্রাও ‘অত্যন্ত খারাপ’ পর্যায়ের মধ্যে পড়ে।
এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, মন্ত্রীদের জারি করা বাড়ি থেকে কাজের নির্দেশনা মূলত সচিবালয়ে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের জন্য প্রযোজ্য হবে। তবে জরুরি সেবা অব্যাহত রাখার বিষয়টি বিবেচনায় নিয়ে হাসপাতালের কর্মীদের এ নির্দেশনার আওতামুক্ত রাখা হয়েছে।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au