বিশ্ব

সোনিয়া গান্ধীর বই প্রকাশনা অনুষ্ঠানে যোগ দিতে পারেন বিজয়

  • 7:49 pm - November 15, 2026
  • পঠিত হয়েছে:৪২ বার
সোনিয়া গান্ধীর বই প্রকাশনা অনুষ্ঠানে যোগ দিতে পারেন বিজয়।

ভারতের কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর স্মৃতিকথার প্রকাশনা অনুষ্ঠানে যোগ দিতে পারেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়। আগামী ১৬ নভেম্বর (সোমবার) দিল্লিতে অনুষ্ঠানটি হওয়ার কথা রয়েছে।

সোনিয়া গান্ধীর লেখা ‘বিলংগিং: আ জার্নি অব লাভ’ শীর্ষক স্মৃতিকথার আনুষ্ঠানিক প্রকাশনা অনুষ্ঠানে বিজয়ের সম্ভাব্য উপস্থিতিকে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। এর আগে গত জুনে দিল্লি সফরের সময় নীতি আয়োগের বৈঠকে অংশ নেওয়ার পাশাপাশি সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধীর সঙ্গে সাক্ষাৎ করেছিলেন তিনি।

সোনিয়া গান্ধীর বই প্রকাশনা অনুষ্ঠান ছাড়াও মেকাদাতু বাঁধ প্রকল্প নিয়ে বিরোধের কারণে বিজয়ের দিল্লি সফরের সম্ভাবনা তৈরি হয়েছে। কর্ণাটক রাজ্যের প্রস্তাবিত এ বাঁধ প্রকল্পের বিরোধিতা করে তামিলনাড়ুর ক্ষমতাসীন দল ডিএমকে সরকারকে কেন্দ্রের কাছে নিজেদের অবস্থান তুলে ধরার আহ্বান জানিয়েছে।

ডিএমকের দাবি, চেন্নাইয়ে সর্বদলীয় বৈঠক আয়োজনের পর তামিলনাড়ু সরকার যেন রাজ্যের সংসদ সদস্য ও বিধায়কদের নিয়ে একটি প্রতিনিধিদল গঠন করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করে। ওই বৈঠকে মেকাদাতু বাঁধ নির্মাণের প্রস্তাবের বিরুদ্ধে রাজ্যের আপত্তি তুলে ধরার আহ্বান জানিয়েছে দলটি।

তবে সোনিয়া গান্ধীর বই প্রকাশনা অনুষ্ঠানে বিজয়ের অংশগ্রহণ কিংবা মেকাদাতু বাঁধ ইস্যুতে তাঁর দিল্লি সফরের বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

সুত্রঃ দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস

এই শাখার আরও খবর

গোপালগঞ্জের তিন এমপি ঢাকায়, বিএনপি-জামায়াত নেতারাও কি এলাকা ছেড়েছেন?

ভাস্কর দত্ত :  গোপালগঞ্জে রাজনৈতিক সহিংসতা, হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় জেলাজুড়ে নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের প্রকাশ্য মিছিল…

টুঙ্গিপাড়ায় পৌর বিএনপি সভাপতির বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পৌর বিএনপির সভাপতি ইমদাদ মোল্লার বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। রোববার (১৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার পাটগাতী বাজার এলাকায়…

ব্যানারে জিয়ার ছবি নেই, বঙ্গবন্ধুকে নিয়ে বক্তব্য, চুয়াডাঙ্গার ডিসি প্রত্যাহার

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানের ব্যানারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি না থাকা এবং একই অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে দেওয়া বক্তব্যকে কেন্দ্র…

আ.লীগ নেতাকর্মীদের ওপর মব: আইন কি নিজের হাতে তুলে নিচ্ছে বিএনপি?

ঢাকার বিভিন্ন এলাকায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের আটক, মারধর এবং পুলিশের হাতে তুলে দেওয়ার একাধিক ঘটনা সামনে এসেছে। এসব ঘটনায় ক্ষমতাসীন বিএনপির সহযোগী…

ইন্টারনেট প্রতিষ্ঠানে ঢুকে দুর্বৃত্তদের গুলি, আহত ২

ঢাকার রামপুরায় একটি ইন্টারনেট সরবরাহকারী প্রতিষ্ঠানের কার্যালয়ে ঢুকে এলোপাতাড়ি গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় প্রতিষ্ঠানটির দুই কর্মচারী গুলিবিদ্ধ হয়েছেন। হামলার পর পালিয়ে যাওয়ার সময় ককটেল…

পাঁচ মার্কিন নাগরিকের ঢাকায় আগমনের মধ্যেই দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

বাংলাদেশে জাতিসংঘের মিয়ানমারবিষয়ক মানবাধিকার পরিস্থিতির বিশেষ র‌্যাপোর্টিয়ার কেলি ই. কারির আগমন এবং ঢাকায় অবস্থানরত যুক্তরাষ্ট্র, ভারত, রাশিয়া ও ইউরোপীয় ইউনিয়নের কূটনীতিকদের সঙ্গে বাংলাদেশের সামরিক কর্মকর্তাদের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au