বাংলাদেশ

কেন্দুয়ায় নবম শ্রেণির ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, তিন যুবকের বিরুদ্ধে মামলা

  • 8:53 pm - November 15, 2026
  • পঠিত হয়েছে:৪৫ বার
কেন্দুয়ায় নবম শ্রেণির ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ। প্রতীকী ছবি

নেত্রকোনার কেন্দুয়ায় নবম শ্রেণির এক স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে তিন যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে তিনজনকে আসামি করে মামলা করেছেন। ঘটনার পর থেকে অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।

রোববার (১৫ নভেম্বর) দুপুর পৌনে ১টার দিকে কেন্দুয়া থানায় মামলাটি করা হয়। এর আগে শুক্রবার (১৩ নভেম্বর) রাত ১১টার দিকে উপজেলার বলাইশিমুল ইউনিয়নের কামারগাঁও গ্রামের কান্দা হাওরের একটি গোরস্থানের পাশে এ ঘটনা ঘটে বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।

মামলার আসামিরা হলেন, কামারগাঁও গ্রামের লিটন মিয়ার ছেলে শুভ (২৩), মোখলেছুর রহমানের ছেলে নূর আলম (৩০) ও ফজলুর রহমানের ছেলে শাহ আলম (২৮)।

এজাহার সূত্রে জানা যায়, শুক্রবার রাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হয় ওই ছাত্রী। এ সময় প্রতিবেশী ও চাচাতো ভাই পরিচয়ের তিন যুবক তার মুখ চেপে ধরে বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে কান্দা হাওরের গোরস্থানের পাশে নিয়ে যান। সেখানে তাকে পালাক্রমে ধর্ষণ করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। একপর্যায়ে ছাত্রীটি ঘটনাস্থলেই অচেতন হয়ে পড়ে।

পরে জ্ঞান ফিরে পেয়ে ঘটনাস্থলে নিজেকে একা দেখতে পায় সে। সেখান থেকে রাত আনুমানিক আড়াইটার দিকে পাশের শিবপুর গ্রামে এক বান্ধবীর বাড়িতে গিয়ে আশ্রয় নেয়। পরদিন সকালে পরিবারের সদস্যদের বিষয়টি জানায় সে। খবর পেয়ে তার বাবা সেখানে গিয়ে মেয়েকে বাড়িতে নিয়ে আসেন।

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ তরিকুল ইসলাম বলেন, এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে তিন যুবকের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এই শাখার আরও খবর

গোপালগঞ্জের তিন এমপি ঢাকায়, বিএনপি-জামায়াত নেতারাও কি এলাকা ছেড়েছেন?

ভাস্কর দত্ত :  গোপালগঞ্জে রাজনৈতিক সহিংসতা, হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় জেলাজুড়ে নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের প্রকাশ্য মিছিল…

টুঙ্গিপাড়ায় পৌর বিএনপি সভাপতির বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পৌর বিএনপির সভাপতি ইমদাদ মোল্লার বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। রোববার (১৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার পাটগাতী বাজার এলাকায়…

ব্যানারে জিয়ার ছবি নেই, বঙ্গবন্ধুকে নিয়ে বক্তব্য, চুয়াডাঙ্গার ডিসি প্রত্যাহার

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানের ব্যানারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি না থাকা এবং একই অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে দেওয়া বক্তব্যকে কেন্দ্র…

আ.লীগ নেতাকর্মীদের ওপর মব: আইন কি নিজের হাতে তুলে নিচ্ছে বিএনপি?

ঢাকার বিভিন্ন এলাকায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের আটক, মারধর এবং পুলিশের হাতে তুলে দেওয়ার একাধিক ঘটনা সামনে এসেছে। এসব ঘটনায় ক্ষমতাসীন বিএনপির সহযোগী…

ইন্টারনেট প্রতিষ্ঠানে ঢুকে দুর্বৃত্তদের গুলি, আহত ২

ঢাকার রামপুরায় একটি ইন্টারনেট সরবরাহকারী প্রতিষ্ঠানের কার্যালয়ে ঢুকে এলোপাতাড়ি গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় প্রতিষ্ঠানটির দুই কর্মচারী গুলিবিদ্ধ হয়েছেন। হামলার পর পালিয়ে যাওয়ার সময় ককটেল…

পাঁচ মার্কিন নাগরিকের ঢাকায় আগমনের মধ্যেই দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

বাংলাদেশে জাতিসংঘের মিয়ানমারবিষয়ক মানবাধিকার পরিস্থিতির বিশেষ র‌্যাপোর্টিয়ার কেলি ই. কারির আগমন এবং ঢাকায় অবস্থানরত যুক্তরাষ্ট্র, ভারত, রাশিয়া ও ইউরোপীয় ইউনিয়নের কূটনীতিকদের সঙ্গে বাংলাদেশের সামরিক কর্মকর্তাদের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au