বাংলাদেশ

মাদ্রাসার শৌচাগার থেকে ৮ বছরের শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, পরিচালকসহ আটক ২

  • 11:26 pm - November 15, 2026
  • পঠিত হয়েছে:৫০ বার
দিনাজপুরের বিরল উপজেলায় একটি মাদ্রাসার শৌচাগার থেকে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধারের ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ। গ্রাফিক। ছবি: সংগৃহীত

দিনাজপুরের বিরলে একটি মাদ্রাসার শৌচাগার থেকে সাফায়েত হোসেন (৮) নামে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মাদ্রাসার পরিচালক মোকাররম হোসেন (৩০) ও তাঁর শ্যালক আবদুল্লাহ আল মামুনকে (১৩) আটক করা হয়েছে। প্রাথমিকভাবে শিশুটিকে শ্বাসরোধে হত্যা করা হয়ে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ।

রোববার (১৫ নভেম্বর) সকালে বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল এমরান এ তথ্য জানান। তিনি বলেন, আটক আবদুল্লাহ আল মামুনও ওই মাদ্রাসার শিক্ষার্থী।

এর আগে শনিবার রাত ৮টার দিকে বিরল পৌর এলাকার কলেজ রোডে অবস্থিত মাদ্রাসাতুস সুন্নাহর শৌচাগার থেকে সাফায়েতের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত সাফায়েত একই উপজেলার ভান্ডারা ইউনিয়নের ঠনঠনিয়া গ্রামের সোলায়মান আলীর ছেলে। প্রায় আট মাস আগে তাকে ওই মাদ্রাসায় ভর্তি করা হয়েছিল।

পুলিশ জানায়, মাদ্রাসা কর্তৃপক্ষ ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, ঘটনার দিন বিকেলেও সাফায়েতের দাদা মাদ্রাসায় গিয়ে নাতির সঙ্গে দেখা করেছিলেন।

ওসি মো. আল এমরান জানান, মাদ্রাসার পরিচালক মোকাররম হোসেনের ভাষ্য অনুযায়ী, রাত ৮টার দিকে তিনি শৌচাগারের দরজা দীর্ঘক্ষণ বন্ধ দেখতে পান। কয়েকবার দরজায় ধাক্কা দিলেও ভেতর থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। পরে দরজার ওপরের ফাঁকা অংশ দিয়ে মোবাইল ফোনের আলো জ্বালিয়ে ভেতরে একজনকে পড়ে থাকতে দেখেন তিনি। এরপর আরও দুজনকে সঙ্গে নিয়ে দরজা ভেঙে সাফায়েতকে উদ্ধার করেন। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।

ওসি আরও জানান, এ ঘটনায় শনিবার রাতেই শিশুটির বাবা বাদী হয়ে মামলা করেছেন। প্রাথমিকভাবে শিশুটিকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজের মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

ঘটনার রহস্য উদ্ঘাটনে পুলিশ তদন্ত করছে।

এই শাখার আরও খবর

গোপালগঞ্জের তিন এমপি ঢাকায়, বিএনপি-জামায়াত নেতারাও কি এলাকা ছেড়েছেন?

ভাস্কর দত্ত :  গোপালগঞ্জে রাজনৈতিক সহিংসতা, হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় জেলাজুড়ে নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের প্রকাশ্য মিছিল…

টুঙ্গিপাড়ায় পৌর বিএনপি সভাপতির বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পৌর বিএনপির সভাপতি ইমদাদ মোল্লার বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। রোববার (১৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার পাটগাতী বাজার এলাকায়…

ব্যানারে জিয়ার ছবি নেই, বঙ্গবন্ধুকে নিয়ে বক্তব্য, চুয়াডাঙ্গার ডিসি প্রত্যাহার

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানের ব্যানারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি না থাকা এবং একই অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে দেওয়া বক্তব্যকে কেন্দ্র…

আ.লীগ নেতাকর্মীদের ওপর মব: আইন কি নিজের হাতে তুলে নিচ্ছে বিএনপি?

ঢাকার বিভিন্ন এলাকায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের আটক, মারধর এবং পুলিশের হাতে তুলে দেওয়ার একাধিক ঘটনা সামনে এসেছে। এসব ঘটনায় ক্ষমতাসীন বিএনপির সহযোগী…

ইন্টারনেট প্রতিষ্ঠানে ঢুকে দুর্বৃত্তদের গুলি, আহত ২

ঢাকার রামপুরায় একটি ইন্টারনেট সরবরাহকারী প্রতিষ্ঠানের কার্যালয়ে ঢুকে এলোপাতাড়ি গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় প্রতিষ্ঠানটির দুই কর্মচারী গুলিবিদ্ধ হয়েছেন। হামলার পর পালিয়ে যাওয়ার সময় ককটেল…

পাঁচ মার্কিন নাগরিকের ঢাকায় আগমনের মধ্যেই দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

বাংলাদেশে জাতিসংঘের মিয়ানমারবিষয়ক মানবাধিকার পরিস্থিতির বিশেষ র‌্যাপোর্টিয়ার কেলি ই. কারির আগমন এবং ঢাকায় অবস্থানরত যুক্তরাষ্ট্র, ভারত, রাশিয়া ও ইউরোপীয় ইউনিয়নের কূটনীতিকদের সঙ্গে বাংলাদেশের সামরিক কর্মকর্তাদের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au