অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়ায় অনলাইন অ্যাক্টিভিস্টকে গুলি করে হত্যা, পরিচিত ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ

  • 12:11 am - November 16, 2026
  • পঠিত হয়েছে:৩৮ বার
শাওন ধুকে (ছবিতে) শনিবার গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় পুলিশ তাঁর কিসব্রুকের বাড়ি থেকে তিনটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে। বাড়িটিকে এখনো অপরাধস্থল হিসেবে চিহ্নিত করে রেখেছে পুলিশ। ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার পশ্চিমাঞ্চলের (ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া) একটি গ্রামীণ এলাকায় শাওন ধু (৪৪) নামে এক অনলাইন অ্যাক্টিভিস্টকে গুলি করে হত্যার ঘটনায় এক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে পুলিশ। অভিযুক্ত ওই ব্যক্তির বয়স ৩৮ বছর। তিনি নিহতের পরিচিত বলে জানিয়েছে পুলিশ।

শনিবার (১৪ নভেম্বর) সকাল ৯টার কিছু আগে পশ্চিম অস্ট্রেলিয়ার কিসব্রুক এলাকার হিলটপ অর্চার্ড নামের একটি সম্পত্তিতে এ হত্যাকাণ্ড ঘটে। এ সময় ঘটনাস্থলে ছিলেন শাওন ধুর ১১ বছর বয়সী ছেলে ও তার মা। সহিংসতা শুরু হলে তাঁরা সেখান থেকে পালিয়ে পাশের একটি বাড়িতে আশ্রয় নেন এবং জরুরি সহায়তার জন্য ফোন করেন।

পরে ভারী অস্ত্রে সজ্জিত পুলিশ সদস্যরা ঘটনাস্থল থেকে ৩৮ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তার করেন। তাঁর বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়েছে। অভিযুক্তের বাড়ি মাউন্ট রিচন এলাকায়। আগামীকাল প্রথমবারের মতো তাঁকে আদালতে হাজির করা হবে।

পুলিশ জানায়, শাওন ধুকে গুলি করে হত্যার পর তাঁর কিসব্রুকের বাড়িতে তল্লাশি চালিয়ে তিনটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। বাড়িটি এখনো অপরাধস্থল হিসেবে চিহ্নিত করে রাখা হয়েছে।

নিহত শাওন ছিলেন এক সন্তানের বাবা এবং অনলাইনে সক্রিয় একজন কর্মী। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি নিয়মিত বিভিন্ন বিষয় নিয়ে মতামত প্রকাশ করতেন। বিশেষ করে টিকাবিরোধী অবস্থান এবং সরকারের সমালোচনা করে একাধিক পোস্ট দিয়েছিলেন তিনি। ২০১৭ সালের রাজ্য নির্বাচনেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।

ভারী অস্ত্রে সজ্জিত পুলিশ ঘটনাস্থল থেকে ধুর পরিচিত ৩৮ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। তাঁর বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়েছে। ছবি: সংগৃহীত

রোববার (১৫ নভেম্বর) তাঁর বন্ধুরা শাওনকে একজন ‘যত্নশীল ও সহযোগিতাপরায়ণ মানুষ’ হিসেবে বর্ণনা করেন। তাঁরা জানান, ছেলেকে খুব ভালোবাসতেন তিনি।

এদিকে হত্যাকাণ্ডের কারণ এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ। রোববার দিনভর গোয়েন্দা ও ফরেনসিক বিশেষজ্ঞরা ঘটনাস্থলে বিভিন্ন আলামত সংগ্রহ করেন। অভিযুক্ত ব্যক্তির সঙ্গে নিহতের সম্পর্ক এবং হত্যার পেছনের উদ্দেশ্য খতিয়ে দেখা হচ্ছে।

এ ছাড়া অভিযুক্তের সঙ্গে তথাকথিত ‘সার্বভৌম নাগরিক’ (সোভারেন সিটিজেন) মতাদর্শের কোনো যোগসূত্র রয়েছে কি না, সেটিও তদন্তের আওতায় রাখা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সূত্র: নাইন.কম.এইউ

এই শাখার আরও খবর

গোপালগঞ্জের তিন এমপি ঢাকায়, বিএনপি-জামায়াত নেতারাও কি এলাকা ছেড়েছেন?

ভাস্কর দত্ত :  গোপালগঞ্জে রাজনৈতিক সহিংসতা, হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় জেলাজুড়ে নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের প্রকাশ্য মিছিল…

টুঙ্গিপাড়ায় পৌর বিএনপি সভাপতির বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পৌর বিএনপির সভাপতি ইমদাদ মোল্লার বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। রোববার (১৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার পাটগাতী বাজার এলাকায়…

ব্যানারে জিয়ার ছবি নেই, বঙ্গবন্ধুকে নিয়ে বক্তব্য, চুয়াডাঙ্গার ডিসি প্রত্যাহার

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানের ব্যানারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি না থাকা এবং একই অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে দেওয়া বক্তব্যকে কেন্দ্র…

আ.লীগ নেতাকর্মীদের ওপর মব: আইন কি নিজের হাতে তুলে নিচ্ছে বিএনপি?

ঢাকার বিভিন্ন এলাকায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের আটক, মারধর এবং পুলিশের হাতে তুলে দেওয়ার একাধিক ঘটনা সামনে এসেছে। এসব ঘটনায় ক্ষমতাসীন বিএনপির সহযোগী…

ইন্টারনেট প্রতিষ্ঠানে ঢুকে দুর্বৃত্তদের গুলি, আহত ২

ঢাকার রামপুরায় একটি ইন্টারনেট সরবরাহকারী প্রতিষ্ঠানের কার্যালয়ে ঢুকে এলোপাতাড়ি গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় প্রতিষ্ঠানটির দুই কর্মচারী গুলিবিদ্ধ হয়েছেন। হামলার পর পালিয়ে যাওয়ার সময় ককটেল…

পাঁচ মার্কিন নাগরিকের ঢাকায় আগমনের মধ্যেই দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

বাংলাদেশে জাতিসংঘের মিয়ানমারবিষয়ক মানবাধিকার পরিস্থিতির বিশেষ র‌্যাপোর্টিয়ার কেলি ই. কারির আগমন এবং ঢাকায় অবস্থানরত যুক্তরাষ্ট্র, ভারত, রাশিয়া ও ইউরোপীয় ইউনিয়নের কূটনীতিকদের সঙ্গে বাংলাদেশের সামরিক কর্মকর্তাদের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au