অস্ট্রেলিয়া

পার্থে ফেরিস হুইলের চূড়ায় প্রায় দুই ঘণ্টা আটকে দুই যাত্রী, টর্চ জ্বালিয়ে চাইলেন সাহায্য

  • 12:36 am - November 16, 2026
  • পঠিত হয়েছে:৩৮ বার
পার্থের ল্যাংলি পার্কে অবস্থিত স্কাইভিস্তা অবজারভেশন হুইল নামের ফেরিস হুইলের সর্বোচ্চ চূড়ায় অন্ধকারে প্রায় দুই ঘণ্টা ঝুলে ছিলেন দুই যাত্রী। ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার পার্থের ল্যাংলি পার্কে একটি ফেরিস হুইলের সর্বোচ্চ চূড়ায় প্রায় দুই ঘণ্টা আটকে ছিলেন দুই যাত্রী। শনিবার রাতে ৩৬ মিটার উঁচুতে আটকে পড়ার পর সাহায্য পেতে জরুরি সেবা নম্বর ট্রিপল জিরোতে (০০০) ফোন করেন তাঁরা। এ সময় মোবাইল ফোনের টর্চ জ্বালিয়ে পথচারীদের দৃষ্টি আকর্ষণেরও চেষ্টা করেন।

শনিবার রাতে স্কাইভিস্তা অবজারভেশন হুইলে এ ঘটনা ঘটে। আকর্ষণীয় এই রাইডটি রাত ১০টায় আনুষ্ঠানিকভাবে বন্ধ হওয়ার কথা থাকলেও তার প্রায় এক ঘণ্টা আগেই দুই যাত্রী আটকে পড়েন।

জরুরি সেবার বেতার যোগাযোগের অডিওতে একজনকে বলতে শোনা যায়, ‘ফেরিস হুইলের একেবারে সর্বোচ্চ চূড়ায় একটি গন্ডোলার ভেতরে অন্তত একজন ব্যক্তিকে টর্চ জ্বালাতে দেখা যাচ্ছে।’

ওই যাত্রীরা টিকিট কেটে রাইডে উঠেছিলেন। কিন্তু একপর্যায়ে তাঁরা দেখতে পান, রাইড পরিচালনাকারী কর্মী সেখান থেকে চলে গেছেন। এরপর থেকেই তাঁরা ওপরে আটকে ছিলেন।

এদিকে ফেরিস হুইলের উজ্জ্বল বাতিগুলো বন্ধ হয়ে যাওয়ায় চারপাশ অন্ধকার হয়ে পড়ে। এ অবস্থায় মোবাইল ফোনের টর্চ জ্বালিয়ে পথচারীদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেন আটকে পড়া দুই যাত্রী। পরে জরুরি সেবায় যোগাযোগ করতেও সক্ষম হন তাঁরা।

দেড় ঘণ্টারও বেশি সময় অন্ধকারে ৩৬ মিটার উঁচুতে ঝুলে থাকার পর রাইড পরিচালনাকারীরা ফিরে আসেন। পরে তাঁদের নিরাপদে নিচে নামিয়ে আনা হয়।

এ ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছে রাইডটির মালিকপক্ষ। ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে তাৎক্ষণিকভাবে অভ্যন্তরীণ তদন্ত শুরু করার কথাও জানিয়েছে তারা।

তবে শনিবারের এ ঘটনায় রাইডটির প্রতি দর্শনার্থীদের আগ্রহে ভাটা পড়েনি। রোববারও অনেক দর্শনার্থী স্কাইভিস্তা অবজারভেশন হুইলে চড়েছেন।

সূত্র: নাইন.কম.এইউ

এই শাখার আরও খবর

গোপালগঞ্জের তিন এমপি ঢাকায়, বিএনপি-জামায়াত নেতারাও কি এলাকা ছেড়েছেন?

ভাস্কর দত্ত :  গোপালগঞ্জে রাজনৈতিক সহিংসতা, হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় জেলাজুড়ে নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের প্রকাশ্য মিছিল…

টুঙ্গিপাড়ায় পৌর বিএনপি সভাপতির বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পৌর বিএনপির সভাপতি ইমদাদ মোল্লার বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। রোববার (১৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার পাটগাতী বাজার এলাকায়…

ব্যানারে জিয়ার ছবি নেই, বঙ্গবন্ধুকে নিয়ে বক্তব্য, চুয়াডাঙ্গার ডিসি প্রত্যাহার

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানের ব্যানারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি না থাকা এবং একই অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে দেওয়া বক্তব্যকে কেন্দ্র…

আ.লীগ নেতাকর্মীদের ওপর মব: আইন কি নিজের হাতে তুলে নিচ্ছে বিএনপি?

ঢাকার বিভিন্ন এলাকায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের আটক, মারধর এবং পুলিশের হাতে তুলে দেওয়ার একাধিক ঘটনা সামনে এসেছে। এসব ঘটনায় ক্ষমতাসীন বিএনপির সহযোগী…

ইন্টারনেট প্রতিষ্ঠানে ঢুকে দুর্বৃত্তদের গুলি, আহত ২

ঢাকার রামপুরায় একটি ইন্টারনেট সরবরাহকারী প্রতিষ্ঠানের কার্যালয়ে ঢুকে এলোপাতাড়ি গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় প্রতিষ্ঠানটির দুই কর্মচারী গুলিবিদ্ধ হয়েছেন। হামলার পর পালিয়ে যাওয়ার সময় ককটেল…

পাঁচ মার্কিন নাগরিকের ঢাকায় আগমনের মধ্যেই দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

বাংলাদেশে জাতিসংঘের মিয়ানমারবিষয়ক মানবাধিকার পরিস্থিতির বিশেষ র‌্যাপোর্টিয়ার কেলি ই. কারির আগমন এবং ঢাকায় অবস্থানরত যুক্তরাষ্ট্র, ভারত, রাশিয়া ও ইউরোপীয় ইউনিয়নের কূটনীতিকদের সঙ্গে বাংলাদেশের সামরিক কর্মকর্তাদের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au