প্রধানমন্ত্রী—আপনি কত মাথা গুঁড়িয়ে দিতে চান?
গণতান্ত্রিক রাষ্ট্রে ভিন্ন মতাদর্শের মানুষের সহাবস্থান অত্যন্ত স্বাভাবিক বিষয়। মতের অমিল থাকতেই পারে। রাজনৈতিক বিরোধও চলতে পারে। কিন্তু তাই বলে ভিন্নমতের মানুষের মাথা গুঁড়িয়ে দেওয়ার…
খাগড়াছড়ি সদর উপজেলার খাগড়াপুর এলাকায় পার্কিং করে রাখা সাজেকগামী পর্যটক পরিবহনের দুটি পিকআপে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে মাস্টারের দোকানের সামনে এ ঘটনা ঘটে। আগুনে গাড়ি দুটির ভেতরের আসনসহ বিভিন্ন অংশ পুড়ে গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, খাগড়াপুর এলাকার মাস্টারের দোকানের সামনে নিয়মিত চারটি পিকআপ পার্কিং করে রাখা হয়। গাড়িগুলো সাজেক সড়কে পর্যটক পরিবহনের কাজে ব্যবহৃত হয়। বুধবার রাতেও যথারীতি সেখানে পিকআপগুলো রাখা ছিল। গভীর রাতে দুর্বৃত্তরা চারটির মধ্যে দুটি পিকআপে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই গাড়ি দুটির ভেতরের আসনসহ বিভিন্ন অংশ পুড়ে যায়।
গাড়িচালক রিটেন ত্রিপুরা জানান, রাতে বাড়ির পাশেই পিকআপগুলো পার্কিং করে রেখেছিলেন। সেখানে নিয়মিত চারটি গাড়ি রাখা হয়। আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে এসে দেখেন, ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে এনেছে। তবে ততক্ষণে দুটি গাড়ির বিভিন্ন অংশ পুড়ে গেছে।
খাগড়াছড়ি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মুকুল কুমার নাথ বলেন, আগুন লাগার খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। পরে গাড়ি দুটির আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কায় কিসলু জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নাশকতার উদ্দেশ্যে পার্কিং করে রাখা পিকআপ দুটি আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে পুলিশ পৌঁছানোর আগেই দুর্বৃত্তরা পালিয়ে যায়।
ঘটনার সঙ্গে কারা জড়িত, তা খতিয়ে দেখছে পুলিশ।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au