প্রধানমন্ত্রী—আপনি কত মাথা গুঁড়িয়ে দিতে চান?
গণতান্ত্রিক রাষ্ট্রে ভিন্ন মতাদর্শের মানুষের সহাবস্থান অত্যন্ত স্বাভাবিক বিষয়। মতের অমিল থাকতেই পারে। রাজনৈতিক বিরোধও চলতে পারে। কিন্তু তাই বলে ভিন্নমতের মানুষের মাথা গুঁড়িয়ে দেওয়ার…
আধা ঘণ্টার ব্যবধানে নগরীর দুটি গুরুত্বপূর্ণ স্থানে বিস্ফোরণের মতো শব্দ; হতাহত বা ক্ষয়ক্ষতির খবর নেই, দ্বিতীয় ঘটনাটি ককটেল বিস্ফোরণ নয় বলে পুলিশের দাবি
খুলনায় জেলা জজ আদালত ভবনের নিচতলার বারান্দায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এর প্রায় আধা ঘণ্টা পর নগরীর সার্কিট হাউজ এলাকায়ও বিকট শব্দ শোনা যায়। তবে দ্বিতীয় ঘটনাটি ককটেল বিস্ফোরণ নয়, চকটেল বাজির শব্দ হতে পারে বলে জানিয়েছে পুলিশ।
বুধবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে খুলনা জেলা জজ আদালত ভবনে প্রথম বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে রাত ৯টার দিকে সার্কিট হাউজের দক্ষিণ-পশ্চিম ফটকের ভেতরে বিকট শব্দ শোনা যায়।
আদালতের নৈশপ্রহরী এস এম মুরাদ আহমেদ জানান, হেলমেট পরা দুই যুবক আদালত ভবনের নিচতলার বারান্দায় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালিয়ে যায়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন বলেন, আদালত ভবনে ককটেল বিস্ফোরণের ঘটনায় কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান শুরু হয়েছে।
অন্যদিকে সার্কিট হাউজ এলাকায় বিকট শব্দের বিষয়ে ওসি লোকমান হোসেন বলেন, তিনি নিজেই ঘটনাস্থলে রয়েছেন। সেখানে ককটেল বিস্ফোরণের কোনো আলামত পাওয়া যায়নি। শব্দটি চকটেল বাজির হতে পারে। তাই ঘটনাটিকে ককটেল বিস্ফোরণ বলা যাচ্ছে না।
পুলিশ জানিয়েছে, দুটি ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au