বাংলাদেশ

খাগড়াছড়িতে সাজেকগামী পর্যটকবাহী দুই পিকআপে আগুন

  • 2:05 pm - November 19, 2026
  • পঠিত হয়েছে:২৭ বার
খাগড়াছড়ি সদর উপজেলার খাগড়াপুর এলাকায় পার্কিং করে রাখা সাজেকগামী পর্যটক পরিবহনের ২ পিকআপে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ছবি: সংগৃহীত

খাগড়াছড়ি সদর উপজেলার খাগড়াপুর এলাকায় পার্কিং করে রাখা সাজেকগামী পর্যটক পরিবহনের দুটি পিকআপে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে মাস্টারের দোকানের সামনে এ ঘটনা ঘটে। আগুনে গাড়ি দুটির ভেতরের আসনসহ বিভিন্ন অংশ পুড়ে গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, খাগড়াপুর এলাকার মাস্টারের দোকানের সামনে নিয়মিত চারটি পিকআপ পার্কিং করে রাখা হয়। গাড়িগুলো সাজেক সড়কে পর্যটক পরিবহনের কাজে ব্যবহৃত হয়। বুধবার রাতেও যথারীতি সেখানে পিকআপগুলো রাখা ছিল। গভীর রাতে দুর্বৃত্তরা চারটির মধ্যে দুটি পিকআপে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই গাড়ি দুটির ভেতরের আসনসহ বিভিন্ন অংশ পুড়ে যায়।

গাড়িচালক রিটেন ত্রিপুরা জানান, রাতে বাড়ির পাশেই পিকআপগুলো পার্কিং করে রেখেছিলেন। সেখানে নিয়মিত চারটি গাড়ি রাখা হয়। আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে এসে দেখেন, ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে এনেছে। তবে ততক্ষণে দুটি গাড়ির বিভিন্ন অংশ পুড়ে গেছে।

খাগড়াছড়ি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মুকুল কুমার নাথ বলেন, আগুন লাগার খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। পরে গাড়ি দুটির আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কায় কিসলু জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নাশকতার উদ্দেশ্যে পার্কিং করে রাখা পিকআপ দুটি আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে পুলিশ পৌঁছানোর আগেই দুর্বৃত্তরা পালিয়ে যায়।

ঘটনার সঙ্গে কারা জড়িত, তা খতিয়ে দেখছে পুলিশ।

এই শাখার আরও খবর

প্রধানমন্ত্রী—আপনি কত মাথা গুঁড়িয়ে দিতে চান?

গণতান্ত্রিক রাষ্ট্রে ভিন্ন মতাদর্শের মানুষের সহাবস্থান অত্যন্ত স্বাভাবিক বিষয়। মতের অমিল থাকতেই পারে। রাজনৈতিক বিরোধও চলতে পারে। কিন্তু তাই বলে ভিন্নমতের মানুষের মাথা গুঁড়িয়ে দেওয়ার…

খুলনায় আদালত ও সার্কিট হাউজ এলাকায় ককটেল বিস্ফোরণ

আধা ঘণ্টার ব্যবধানে নগরীর দুটি গুরুত্বপূর্ণ স্থানে বিস্ফোরণের মতো শব্দ; হতাহত বা ক্ষয়ক্ষতির খবর নেই, দ্বিতীয় ঘটনাটি ককটেল বিস্ফোরণ নয় বলে পুলিশের দাবি খুলনায় জেলা…

ঢাকায় রাতে তিন স্থানে ককটেল বিস্ফোরণ, ট্রাকে আগুন; আহত ৪

শাহজাহানপুর, শ্যামপুর ও শেরেবাংলা নগরে বিস্ফোরণ, মোহাম্মদপুরে ট্রাকে অগ্নিসংযোগ; পৃথক ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের দুই নেতাকর্মী গ্রেপ্তার রাজধানী ঢাকার তিনটি এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা…

রাজপথে ফিরছে আওয়ামী লীগ, শক্তি প্রদর্শনে দেশব্যাপী অবরোধের ডাক

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যাবর্তনের ঘোষণা ঘিরে উত্তপ্ত বাংলাদেশের রাজনীতি, গোপালগঞ্জে সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগ; পোশাকশ্রমিকদের আন্দোলনেও বাড়ছে অস্থিরতা ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনে ক্ষমতাচ্যুত হয়ে…

যুক্তরাষ্ট্র হঠাৎ কেন খলিলুর রহমানকে বাংলাদেশে পাঠালো?

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের আকস্মিক ঢাকা ফেরার ঘটনায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তারা বিস্মিত হয়েছেন বলে জানা গেছে। কূটনৈতিক সূত্রের দাবি, যুক্তরাষ্ট্রের অনুরোধেই তুরস্ক থেকে তাঁকে…

ব্যাটসম্যান লিটন চমৎকার, উইকেটের পেছনে লিটন আরও বিস্ময়কর

টেস্ট ক্রিকেটের দেড় শ বছরের ইতিহাসে এক ইনিংসে উইকেটকিপার হিসেবে সর্বোচ্চ ডিসমিসালের রেকর্ড এখন বাংলাদেশের লিটন দাসের দখলে। জোহানেসবার্গ টেস্টের প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকার ১০…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au