সম্পাদকীয়

প্রধানমন্ত্রী—আপনি কত মাথা গুঁড়িয়ে দিতে চান?

সম্পাদকীয়

  • 5:10 pm - November 19, 2026
  • পঠিত হয়েছে:১২ বার
প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী বক্তব্য দিচ্ছেন। ছবি : সংগৃহীত

গণতান্ত্রিক রাষ্ট্রে ভিন্ন মতাদর্শের মানুষের সহাবস্থান অত্যন্ত স্বাভাবিক বিষয়। মতের অমিল থাকতেই পারে। রাজনৈতিক বিরোধও চলতে পারে। কিন্তু তাই বলে ভিন্নমতের মানুষের মাথা গুঁড়িয়ে দেওয়ার কথা বলতে হবে কেন? এমন বক্তব্য যখন খোদ প্রধানমন্ত্রীর মুখ থেকে আসে, তখন স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে—এ কেমন প্রধানমন্ত্রী?

বুধবার (১৮ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনের সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে মাথা তুলে দাঁড়ানোর আগেই চব্বিশের চেতনায় আবার মাথা গুঁড়িয়ে দিতে চান। তাঁর এই বক্তব্য রাজনৈতিক অঙ্গনে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। একটি গণতান্ত্রিক রাষ্ট্রের সর্বোচ্চ নির্বাহী পদে থাকা ব্যক্তির মুখে এমন প্রতিশোধমূলক ভাষা কতটা ভয়ংকর—তা অনেককে ভাবিয়ে তুলছে।

আওয়ামী লীগের বিরুদ্ধে হত্যা, গুম, নির্যাতন, দমন-পীড়ন ও সন্ত্রাসের অভিযোগ তোলা হয়েছে। এসব অভিযোগের বিচারও চলছে। কেউ অপরাধ করলে তার রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে প্রচলিত আইনে বিচার নিশ্চিত করতে হবে। এটাই হচ্ছে গণতন্ত্রের সৌন্দর্য। কিন্তু একপাক্ষিকভাবে মাথা গুঁড়িয়ে দেওয়ার ঘোষণা সত্যিই ভয়ংকর বিষয়।

প্রধানমন্ত্রী, আপনি আওয়ামী লীগকে সন্ত্রাসী দল হিসেবে আখ্যায়িত করেছেন। আপনার এই বক্তব্যের আমি তীব্র নিন্দা জানাচ্ছি। আপনাকে মনে রাখতে হবে, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের দল। আওয়ামী লীগ স্বাধীনতার পক্ষের দল। তাদের হাত ধরেই আমরা স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পেয়েছি। তাদের হাত ধরে এই জাতির মুক্তি এসেছে। দলটি টানা ১৭ বছর ক্ষমতায় ছিল। পদ্মাসেতু করেছে, মেট্রোরেল করেছে, দেশকে উন্নয়নের রোল মডেল করেছে। আজ সুযোগ পেয়ে সেই দলটিকেই আপনি সন্ত্রাসী দল বলছেন, আপনি কি জাতির সঙ্গে কৌতুক করছেন?

প্রধানমন্ত্রী, আমরা ২১ শে আগস্টের গ্রেনেড হামলার কথা ভুলি নাই। আমরা হাওয়া ভবনের কথা ভুলি নাই। ক্ষমতা পেয়ে সেইসব দিনের কথা হয়তো আপনি ভুলে গেছেন। কিন্তু মনে রাখবেন, জনগণ তা ভোলেনি।

আপনি বলেছেন, ওদের হাতে গোলামির জিঞ্জির, আর আপনাদের হাতে স্বাধীনতার পতাকা। মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি জামায়াতকে সঙ্গে নিয়ে আপনি স্বাধীনতার পতাকা নিয়ে হাঁটছেন? প্রধানমন্ত্রী, আপনি জানেন তো আপনার বক্তব্য শুনে সবাই হাসছে।

আপনি বলেছেন, আপনি আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকদের মাথা গুঁড়িয়ে দিতে চান। আপনি কত মাথা গুঁড়িয়ে দিতে পারবেন। ১০০, ৫০০, ১০০০—কত মাথা? সংসদ সদস্য রুমিন ফারহানা বলেছেন, আওয়ামী লীগের এখনো ৪০% সমর্থক রয়েছে। দেশের জনসংখ্যা হিসেবে তা প্রায় সাত কোটি। আপনি কত রক্ত বইয়ে দিতে চান। আপনি কি ৭১-এর পাকসেনাদেরও হার মানাতে চান?

প্রধানমন্ত্রী, ক্ষমতা পেয়ে আপনি ভুলে গেছেন—কি বলতে হয়, আর কি বলতে হয় না। তাই বক্তব্য প্রদানের ক্ষেত্রে আপনি আরও সাবধান হোন। ধরপাকড় বন্ধ করুন। দেশের জনগণের স্বার্থে প্রতিপক্ষের সঙ্গে রাজনৈতিক সমঝোতায় বসুন। প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক উন্নয়ন করুন। দেশ উন্নয়নের কথা ভাবুন, মানুষের শান্তির কথা বিবেচনা করুন।

গণতন্ত্রের মূল সৌন্দর্যই হলো বহুমতের সহাবস্থান। এখানে সরকার থাকবে, বিরোধী দল থাকবে, সমালোচক থাকবে, ভিন্নমতাবলম্বী মানুষ থাকবে। ক্ষমতাসীন দলের সিদ্ধান্তের বিরোধিতা করার অধিকারও নাগরিকের রয়েছে। এই অধিকার কেড়ে নেওয়া রাষ্ট্রের জন্য অতি ক্ষতিকর।

একজন প্রধানমন্ত্রীর দায়িত্ব কেবল নিজের দলের সমর্থকদের প্রতিনিধিত্ব করা নয়। তিনি রাষ্ট্রের প্রতিটি নাগরিকের প্রধানমন্ত্রী। তাঁর রাজনৈতিক প্রতিপক্ষ, সমালোচক কিংবা ভিন্নমতাবলম্বী নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্বও তাঁর।

আধুনিক রাষ্ট্র পরিচালনায় Diversity, Equity and Inclusion (DEI)—বৈচিত্র্য, ন্যায্যতা ও অন্তর্ভুক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ ধারণা। একটি অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে হলে রাজনৈতিক মতাদর্শের পার্থক্যকেও সম্মান করতে হবে। এর পাশাপাশি প্রয়োজন Respect বা পারস্পরিক শ্রদ্ধাবোধ। রাজনৈতিক বিরোধ থাকলেও প্রতিপক্ষের প্রতি সম্মান দেখানো নেতৃত্বের পরিপক্বতার পরিচয়।

আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় Psychological Safety বা নির্ভয়ে মতপ্রকাশের পরিবেশ। একজন নাগরিক যেন রাজনৈতিক মত প্রকাশের কারণে হামলা, মামলা, হুমকি কিংবা প্রতিশোধের আশঙ্কায় না থাকেন। রাষ্ট্রের দায়িত্ব এমন নিরাপদ পরিবেশ নিশ্চিত করা।

প্রধানমন্ত্রীর প্রতিটি বক্তব্যের রাজনৈতিক ও সামাজিক প্রভাব রয়েছে। তাঁর একটি শব্দও সাধারণ মানুষের মধ্যে আশঙ্কা কিংবা আস্থার জন্ম দিতে পারে। তাই রাষ্ট্রের সর্বোচ্চ নেতৃত্বের ভাষা হতে হবে সংযত, দায়িত্বশীল ও অন্তর্ভুক্তিমূলক।

রাজনৈতিক প্রতিপক্ষকে মোকাবিলার সবচেয়ে কার্যকর উপায় গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে শক্তিশালী করা। বিচার বিভাগের স্বাধীনতা, আইনের শাসন, মতপ্রকাশের স্বাধীনতা এবং অবাধ রাজনৈতিক প্রতিযোগিতা নিশ্চিত করাই হওয়া উচিত সরকারের অগ্রাধিকার।

আমরা এমন বাংলাদেশ চাই, যেখানে অপরাধীর পরিচয় দেখে বিচার হবে না। রাজনৈতিক পরিচয় দেখে নাগরিক অধিকার নির্ধারিত হবে না। ভিন্নমত প্রকাশের কারণে কাউকে মাথা গুঁড়িয়ে দেওয়ার হুমকি শুনতে হবে না। যেখানে রাষ্ট্র হবে সবার, নিরাপত্তাও হবে সবার।

প্রধানমন্ত্রীকে মনে রাখতে হবে, তিনি শুধু একটি দলের নেতা নন, পুরো রাষ্ট্রের অভিভাবক। তাঁর কাছ থেকে আমরা প্রতিশোধের ঘোষণা নয়, ন্যায়বিচারের অঙ্গীকার শুনতে চাই। মাথা গুঁড়িয়ে দেওয়ার বদলে তার কাছ থেকে ঐক্য ও সহনশীলতার বার্তা প্রত্যাশা করি। আশা করি, তিনি আগামীতে রাজনৈতিক বিষয়ে বক্তব্য দেওয়ার ক্ষেত্রে ভাষা প্রয়োগে আরো বেশি সংযত থাকবেন।

ড. প্রদীপ রায়, সম্পাদক, ওটিএন বাংলা, মেলবোর্ন

এই শাখার আরও খবর

খুলনায় আদালত ও সার্কিট হাউজ এলাকায় ককটেল বিস্ফোরণ

আধা ঘণ্টার ব্যবধানে নগরীর দুটি গুরুত্বপূর্ণ স্থানে বিস্ফোরণের মতো শব্দ; হতাহত বা ক্ষয়ক্ষতির খবর নেই, দ্বিতীয় ঘটনাটি ককটেল বিস্ফোরণ নয় বলে পুলিশের দাবি খুলনায় জেলা…

ঢাকায় রাতে তিন স্থানে ককটেল বিস্ফোরণ, ট্রাকে আগুন; আহত ৪

শাহজাহানপুর, শ্যামপুর ও শেরেবাংলা নগরে বিস্ফোরণ, মোহাম্মদপুরে ট্রাকে অগ্নিসংযোগ; পৃথক ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের দুই নেতাকর্মী গ্রেপ্তার রাজধানী ঢাকার তিনটি এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা…

রাজপথে ফিরছে আওয়ামী লীগ, শক্তি প্রদর্শনে দেশব্যাপী অবরোধের ডাক

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যাবর্তনের ঘোষণা ঘিরে উত্তপ্ত বাংলাদেশের রাজনীতি, গোপালগঞ্জে সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগ; পোশাকশ্রমিকদের আন্দোলনেও বাড়ছে অস্থিরতা ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনে ক্ষমতাচ্যুত হয়ে…

যুক্তরাষ্ট্র হঠাৎ কেন খলিলুর রহমানকে বাংলাদেশে পাঠালো?

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের আকস্মিক ঢাকা ফেরার ঘটনায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তারা বিস্মিত হয়েছেন বলে জানা গেছে। কূটনৈতিক সূত্রের দাবি, যুক্তরাষ্ট্রের অনুরোধেই তুরস্ক থেকে তাঁকে…

খাগড়াছড়িতে সাজেকগামী পর্যটকবাহী দুই পিকআপে আগুন

খাগড়াছড়ি সদর উপজেলার খাগড়াপুর এলাকায় পার্কিং করে রাখা সাজেকগামী পর্যটক পরিবহনের দুটি পিকআপে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে মাস্টারের দোকানের…

ব্যাটসম্যান লিটন চমৎকার, উইকেটের পেছনে লিটন আরও বিস্ময়কর

টেস্ট ক্রিকেটের দেড় শ বছরের ইতিহাসে এক ইনিংসে উইকেটকিপার হিসেবে সর্বোচ্চ ডিসমিসালের রেকর্ড এখন বাংলাদেশের লিটন দাসের দখলে। জোহানেসবার্গ টেস্টের প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকার ১০…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au