সর্বশেষ

পাকিস্তানের কাছে হেরেও বিশ্বকাপ মূলপর্বে টাইগ্রেসরা

  • 4:38 am - April 20, 2025
  • পঠিত হয়েছে:১৩৬ বার

পাকিস্তানের কাছে হারের পর বিশ্বকাপের মূল পর্বে খেলা অনিশ্চিত হয়ে যায় বাংলাদেশের। যদিও ক্ষীণ সম্ভাবনা ছিল। যদি থাইল্যান্ডের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ নির্দিষ্ট ওভারের মধ্যে জিততে না পারে, তাহলে ভাগ্য চমকাবে বাংলাদেশের। শেষ পর্যন্ত সে সমীকরণে চড়েই দ্বিতীয়বারের মতো নারী বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিলেন বাংলাদেশের মেয়েরা।

বাংলাদেশের চেয়ে নেট রান রেটে পিছিয়ে থাকায় থাইল্যান্ডকে শুধু হারালেই চলত না ক্যারিবিয়ানদের, সে কাজটি সারতে হতো নির্দিষ্ট ওভারের মধ্যে। এক্ষেত্রে থাইল্যান্ডের দেওয়া ১৬৭ রানের লক্ষ্য ১০ ওভারের মধ্যে ছুঁতে হতো উইন্ডিজের মেয়েদের। কিন্তু সে লক্ষ্যে পৌঁছাতে ওয়েস্ট ইন্ডিজ পাঁচ বল বেশি খরচ করেছে। আর তাতেই অল্পের জন্য বিশ্বকাপের মূলপর্বে খেলার সুযোগ হাতছাড়া হয়েছে ক্যারিবিয়ানদের, আর কপাল খুলেছে বাংলাদেশের।

পাকিস্তানের কাছে বাছাইপর্বের শেষ ম্যাচে হারের পর ৫ ম্যাচে ৬ পয়েন্ট পাওয়া বাংলাদেশের নেট রান রেট দাঁড়ায় +০.৬৩৯। অন্যদিকে, থাইল্যান্ডের বিপক্ষে মাঠে নামার আগে ৪ ম্যাচে ৪ পয়েন্ট পাওয়া ওয়েস্ট ইন্ডিজের নেট রান রেট ছিল -০.২৮৩। থাইল্যান্ডের দেওয়া লক্ষ্য ২৩৫ বল হাতে রেখে ছুঁয়ে ফেলায় তাদের পয়েন্ট বাংলাদেশের সমান ৬ হলেও নেট রান রেটে তারা পিছিয়েই থাকে (+০.৬২৬)।

বিশ্বকাপের টিকিট পেতে কম চেষ্টা চালায়নি ওয়েস্ট ইন্ডিজ। থাইল্যান্ডের দেওয়া ১৬৭ রানের লক্ষ্য ছুঁতে শুরু থেকেই মারমুখী ছিলেন ক্যারিবিয়ান ব্যাটাররা। দলটি অধিনায়ক এবং ওপেনার হেইলি ম্যাথুস মাত্র ২৯ বলে খেলেন ৭০ রানের অতিমানবীয় এক ইনিংস। তার এই ইনিংসে ছিল ১১ চার ও দুটি ছক্কার মার। ১৭ বলে ৩ চার ও ৫ ছক্কায় ৪৮ রান করেন আরেক ব্যাটার চিনেল হেনরি। তাদের আপ্রাণ চেষ্টায় বিশ্বকাপের টিকিট নিয়ে রুদ্ধশ্বাস রোমাঞ্চ তৈরি হয়। তবে শেষ পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজ নির্দিষ্ট ওভারের মধ্যে জয় ছিনিয়ে নিতে না পারলে আনন্দে ভাসে বাংলাদেশ দল।

এর আগে বাছাইপর্বে টানা তিন ম্যাচ জিতে বিশ্বকাপের মূল পর্বের পথে ছিল বাংলাদেশের মেয়েরা। কিন্তু ওয়েস্ট ইন্ডিজ এবং পাকিস্তানের বিপক্ষে টানা দুই হারে সে পথ বন্ধুর হয়ে যায়। অবশেষে ওয়েস্ট ইন্ডিজ সমীকরণ মেলাতে না পারায় বিশ্বকাপের টিকিট পেলেন জ্যোতি-ফাহিমারা।

এবারের নারী বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ভারতের মাটিতে। আগামী বছরের সেপ্টেম্বর-অক্টোবরে বৈশ্বিক শ্রেষ্ঠত্বের মুকুট পড়তে মাঠে নামবে বিশ্বকাপের মূল পড়বে খেলার সুযোগ পাওয়া আট দল। এই আট দল হচ্ছে- ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলংকা, পাকিস্তান ও বাংলাদেশ।

এই শাখার আরও খবর

পার্বত্য চট্টগ্রামে কি ভারতকে হারানোর কৌশল নিয়েছিল পাকিস্তান?

১৯৯৭ সালের ডিসেম্বর। কোনো গুলি ছোড়া ছাড়াই ভারতের জন্য গুরুত্বপূর্ণ একটি রাজনৈতিক সাফল্য অর্জিত হয়েছিল বলে মনে করা হয়। বাংলাদেশ সরকার ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি…

মহাসাধক ​বাবা লোকনাথ ব্রহ্মচারী: অলৌকিক সাধনা ও বিপন্ন মানুষের পরম আশ্রয়

​সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস ও চেতনার দিগন্তে এক ধ্রুবতারার নাম লোকনাথ ব্রহ্মচারী। আধ্যাত্মিকতার এমন এক উচ্চ শিখরে তিনি অধিষ্ঠিত ছিলেন, যেখানে অসীম করুণা আর অলৌকিক শক্তির…

নেপালে সুড়ঙ্গ থেকে ১০ দিন পর জীবিত উদ্ধার চীনা নাগরিক

নেপালে হিমবাহ ও পাথরের ধসে সৃষ্ট ভয়াবহ ঢলের ১০ দিনের মাথায় একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে এক চীনা নাগরিককে জীবিত উদ্ধার করা হয়েছে। আজ শনিবার…

চীনের জিয়াংসিতে ভূমিধসে নিহত ১, নিখোঁজ ১১

চীনের জিয়াংসি প্রদেশে ভারী বৃষ্টির মধ্যে ভূমিধসে অন্তত একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১১ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। আজ শনিবার স্থানীয়…

গাজার ধ্বংসস্তূপে মিলল মালকা পরিবারের ৫৫ জনের মরদেহ

গাজা সিটির জয়তুন এলাকায় একটি ভবনের ধ্বংসস্তূপের নিচ থেকে ৫৫ জনের মরদেহ ও দেহাবশেষ উদ্ধার করেছে ফিলিস্তিনি সিভিল ডিফেন্স। নিহত সবাই মালকা পরিবারের সদস্য বলে…

রাউজানে প্রকাশ্যে খুন, ফেসবুকে হুমকিদাতা রায়হান অধরা

‘ওয়েট অ্যান্ড সি’। গত ২০ আগস্ট নিজের ফেসবুক অ্যাকাউন্টে পুলিশের উদ্দেশে এমন হুমকি দিয়েছিলেন চট্টগ্রামের রাউজানের সন্ত্রাসী হিসেবে পরিচিত মো. রায়হান। চার দিন পর আরেক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au