খেলা

পিছিয়ে পরেও লা লিগায় জয় পেয়েছে বার্সেলোনা

  • 5:00 pm - April 20, 2025
  • পঠিত হয়েছে:৯২ বার

লা লিগার শেষ পর্বে এসে প্রতিটি ম্যাচই বার্সেলোনার জন্য যেন একেকটি ফাইনাল। রিয়াল মাদ্রিদের সঙ্গে মাত্র ৪ পয়েন্ট ব্যবধানে শীর্ষে থাকা দলটি সেল্তা ভিগোর বিপক্ষে ঘরের মাঠে এক নাটকীয় ম্যাচে ৪-৩ গোলের জয় তুলে নিয়ে শিরোপার দৌড়ে নিজেদের অবস্থান আরও মজবুত করেছে।

ম্যাচে এক পর্যায়ে ৩-১ গোলে পিছিয়ে পড়েছিল হান্সি ফ্লিকের শিষ্যরা। তবে মাত্র ৬ মিনিটের ব্যবধানে ২ গোল করে সমতায় ফেরে বার্সা, আর যোগ করা সময়ে রাফিনিয়ার পেনাল্টি গোলে জয় নিশ্চিত করে দলটি। রাফিনিয়া এদিন জোড়া গোল করেন, অপর দুই গোল আসে ফেরান তোরেস ও দানি অলমোর পা থেকে।

ম্যাচের শুরুটা ভালোই করেছিল বার্সা। ১২ মিনিটে ইনিয়েগো মার্তিনেজের অ্যাসিস্ট থেকে ফেরান তোরেস গোল করে দলকে এগিয়ে দেন। তবে ৩ মিনিট পরই প্রতি-আক্রমণে ইগলেসিয়াস গোল করে ম্যাচে সমতা ফেরান। এরপর গোলরক্ষক ভয়েচেক সেজনির দারুণ ‘ডাবল সেইভ’ বাঁচিয়ে দেয় বার্সাকে।

বিরতির পর ৫০ মিনিটে সুযোগ মিস করলেও, ৫৫ মিনিটে ডি ইয়ংয়ের ভুলে পাওয়া বল থেকে ইগলেসিয়াস নিজের দ্বিতীয় গোল করেন। এরপর ৬২ মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করে ম্যাচে ৩-১ ব্যবধান গড়ে দেন তিনি।

কিন্তু ৬৪ মিনিটে দানি অলমোর গোলে ম্যাচে ফেরার ইঙ্গিত দেয় বার্সা। এরপর ৬৮ মিনিটে ইয়ামালের অ্যাসিস্টে গোল করে রাফিনিয়া সমতা ফেরান। শেষ মুহূর্তে দানি অলমো ফাউলের শিকার হলে পেনাল্টি পায় বার্সেলোনা, যা থেকে নিজের দ্বিতীয় গোল করে জয়সূচক স্কোরলাইন নিশ্চিত করেন রাফিনিয়া।

এই জয়ে ৩২ ম্যাচে বার্সার পয়েন্ট হলো ৭৩। অন্যদিকে এক ম্যাচ কম খেলা রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৬৬। রিয়াল যদি আগামী ম্যাচে অ্যাথলেটিক বিলবাওকে হারায়, তবে তাদের পয়েন্ট দাঁড়াবে ৬৯—ফলে শিরোপার লড়াইয়ে উত্তেজনা তুঙ্গে থাকবে।

বার্সেলোনার জন্য এই জয় শুধু পয়েন্টের দিক থেকেই গুরুত্বপূর্ণ নয়, বরং আত্মবিশ্বাস ফিরিয়ে আনার দিক থেকেও বড় প্রাপ্তি। লামিনে ইয়ামালকে বেঞ্চে রেখে মাঠে নামলেও, তার উপস্থিতি ম্যাচে গতি ফেরায় এবং রেমন্টাদার পথ প্রশস্ত করে।

এই শাখার আরও খবর

পারেদেসকে লাল কার্ড দেওয়ার খবর নাকচ করলো ফিফা

মেলবোর্ন, ২২ জুলাই- ২০২৬ ফুটবল বিশ্বকাপের ফাইনালে স্পেন ও আর্জেন্টিনার ম্যাচ শেষে সংঘর্ষের ঘটনায় আর্জেন্টাইন মিডফিল্ডার লিয়েন্দ্রো পারেদেসকে লাল কার্ড দেখানো হয়েছে বলে যে খবর ছড়িয়ে…

ড্রেসিংরুমে কী ঘটেছিল? ফাইনালের আগে মেসির ‘সব ভুলে যাও’ মন্তব্যে নতুন প্রশ্ন

মেলবোর্ন, ২১ জুলাই: ভাইরাল ভিডিও ঘিরে সামাজিক মাধ্যমে জল্পনা; ম্যাচের আগে সতীর্থদের শান্ত থাকার আহ্বান জানান আর্জেন্টিনা অধিনায়ক। পুরো টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত ছন্দে থাকা আর্জেন্টিনা…

বিশ্বকাপ ট্রফি নিয়ে দেশে ফিরল স্পেন

মেলবোর্ন, ২১ জুলাই-  ফিফা বিশ্বকাপের শিরোপা জয়ের পর দেশে ফিরেছে স্পেন জাতীয় ফুটবল দল। বিশ্বকাপের সোনালি ট্রফি হাতে সোমবার (২০ জুলাই) দুপুরে মাদ্রিদের বারাজাস আন্তর্জাতিক…

পুরুষ-নারী দুদলই বিশ্বচ্যাম্পিয়ন, ইতিহাস গড়ল স্পেন

মেলবোর্ন, ২০ জুলাই- ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে বিপুলসংখ্যক মানুষের সমাগমে নিরাপত্তা ব্যবস্থা ভেঙে পড়ে। বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণে প্রশাসনের স্থাপন…

৪৮ দল, বাড়তি ম্যাচ ও ট্রাম্প বিতর্ক: কেমন কাটল ২০২৬ বিশ্বকাপ?

মেলবোর্ন, ২০ জুলাই- মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে অনুষ্ঠিত ২০২৬ ফিফা বিশ্বকাপ শেষ হয়েছে স্পেনের শিরোপা জয়ের মধ্য দিয়ে। প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে…

২০২৬ বিশ্বকাপে কে কোন পুরস্কার জিতলেন

মেলবোর্ন, ২০ জুলাই- স্পেনের বিশ্বকাপ জয়ের মধ্য দিয়ে পর্দা নেমেছে ২০২৬ ফিফা বিশ্বকাপের। যুক্তরাষ্ট্রের নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে শিরোপা উৎসবের পাশাপাশি টুর্নামেন্টজুড়ে অসাধারণ নৈপুণ্য দেখানো ফুটবলারদের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au