খেলা

সবচেয়ে কম বয়সী ক্রিকেটার হিসাবে আইপিএলে অভিষেক বৈভব সূর্যবংশীর

  • 5:37 pm - April 20, 2025
  • পঠিত হয়েছে:১০৪ বার

১৩ বছরে আইপিএলের মেগা নিলামে নাম লিখিয়ে বেশ হৈচৈ ফেলে দিয়েছিল বৈভব সূর্যবংশী। তাকে এক কোটি ১০ লাখ রুপিতে দলে ভেড়ায় রাজস্থান রয়্যালস। দলে নিলেও নিজেদের প্রথম সাত ম্যাচে মাঠে নামানো হয়নি ২০১১ সালে জন্ম নেওয়া এই কিশোরকে। অবশেষে অষ্টম ম্যাচে নেমে নিজের জাত চেনালেন সূর্যবংশী।

১৪ বছর ২৩ দিন বয়সে আইপিএলে অভিষেক হয় তার। তিনিই এখন আইপিএলের ইতিহাসের সর্বকনিষ্ঠ ক্রিকেটার। এর আগে ২০১৯ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে ১৬ বছর ১৫৭ দিনে অভিষেক হয় প্রয়াস বর্মনের।
আগের ম্যাচে চোট পাওয়া সঞ্জু স্যামসনের জায়গায় খেলেন এই ওপেনার।

তবে প্রথম ম্যাচে ফিল্ডিং করতে হয়নি তাকে। ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে শুধু ব্যাট করেছে। অভিষেক ম্যাচে যা করে দেখিয়েছেন সূর্যবংশী তাতে পরের ম্যাচগুলিতে তাকে প্রথম একাদশের বাইরে বসিয়ে রাখা কঠিন।
যশস্বী জয়সওয়ালের সঙ্গে ওপেন করতে নেমে প্রথম বলেই হাঁকান ছক্কা।

শার্দুল ঠাকুরের বলে এক্সট্রা কাভারের উপর দিয়ে মারেন ছক্কাটি। পরের ওভারে আবেশ খানের বলে আরো একটা ছক্কা। ২০ বলে ৩ ছয় ও ২ চারে ৩৪ রান করেন তিনি। এডেন মার্করামের বলে স্টাম্প আউট হয়ে যখন ডাগআউটে ফিরছিলেন তখন কান্নাও করে ফেলেন বৈভব।
১২ বছর ২৮৪ দিন বয়সে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয় বৈভবের।

বয়সভিত্তিক ক্রিকেটে পারফর্ম করে আইপিএলের নিলামে নজর কাড়েন। এবার মূল মঞ্চে সুযোগ পেয়ে দেখালেন তার ভেতরে আছে বিশেষ কিছু।
বৈভব ভাল খেললেও জয়ে পায়নি রাজস্থান। জেতা ম্যাচ ২ রানে হারল লখনউ সুপার জায়ান্টসের কাছে। ১৮১ রান তাড়া করতে নেমে নেমে রাজস্থান থামে ১৭৮ রানে।

এই শাখার আরও খবর

পারেদেসকে লাল কার্ড দেওয়ার খবর নাকচ করলো ফিফা

মেলবোর্ন, ২২ জুলাই- ২০২৬ ফুটবল বিশ্বকাপের ফাইনালে স্পেন ও আর্জেন্টিনার ম্যাচ শেষে সংঘর্ষের ঘটনায় আর্জেন্টাইন মিডফিল্ডার লিয়েন্দ্রো পারেদেসকে লাল কার্ড দেখানো হয়েছে বলে যে খবর ছড়িয়ে…

ড্রেসিংরুমে কী ঘটেছিল? ফাইনালের আগে মেসির ‘সব ভুলে যাও’ মন্তব্যে নতুন প্রশ্ন

মেলবোর্ন, ২১ জুলাই: ভাইরাল ভিডিও ঘিরে সামাজিক মাধ্যমে জল্পনা; ম্যাচের আগে সতীর্থদের শান্ত থাকার আহ্বান জানান আর্জেন্টিনা অধিনায়ক। পুরো টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত ছন্দে থাকা আর্জেন্টিনা…

বিশ্বকাপ ট্রফি নিয়ে দেশে ফিরল স্পেন

মেলবোর্ন, ২১ জুলাই-  ফিফা বিশ্বকাপের শিরোপা জয়ের পর দেশে ফিরেছে স্পেন জাতীয় ফুটবল দল। বিশ্বকাপের সোনালি ট্রফি হাতে সোমবার (২০ জুলাই) দুপুরে মাদ্রিদের বারাজাস আন্তর্জাতিক…

পুরুষ-নারী দুদলই বিশ্বচ্যাম্পিয়ন, ইতিহাস গড়ল স্পেন

মেলবোর্ন, ২০ জুলাই- ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে বিপুলসংখ্যক মানুষের সমাগমে নিরাপত্তা ব্যবস্থা ভেঙে পড়ে। বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণে প্রশাসনের স্থাপন…

৪৮ দল, বাড়তি ম্যাচ ও ট্রাম্প বিতর্ক: কেমন কাটল ২০২৬ বিশ্বকাপ?

মেলবোর্ন, ২০ জুলাই- মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে অনুষ্ঠিত ২০২৬ ফিফা বিশ্বকাপ শেষ হয়েছে স্পেনের শিরোপা জয়ের মধ্য দিয়ে। প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে…

২০২৬ বিশ্বকাপে কে কোন পুরস্কার জিতলেন

মেলবোর্ন, ২০ জুলাই- স্পেনের বিশ্বকাপ জয়ের মধ্য দিয়ে পর্দা নেমেছে ২০২৬ ফিফা বিশ্বকাপের। যুক্তরাষ্ট্রের নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে শিরোপা উৎসবের পাশাপাশি টুর্নামেন্টজুড়ে অসাধারণ নৈপুণ্য দেখানো ফুটবলারদের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au