খেলা

আইপিএলে তিন বছর পর চেন্নাইকে হারালো মুম্বাই

  • 5:23 pm - April 21, 2025
  • পঠিত হয়েছে:৬৪ বার

মাহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন চেন্নাই সুপার কিংসকে হারানো যেন মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে বহু কাঙ্ক্ষিত এক লক্ষ্য হয়ে দাঁড়িয়েছিল। টানা কয়েক বছর ধরে চেন্নাইয়ের বিপক্ষে জয় বঞ্চিত থাকার পর অবশেষে রোববারের ম্যাচে সেই জয়ের স্বাদ পেল মুম্বাই। এদিন ৯ উইকেটের দাপুটে জয় তুলে নেয় রোহিত শর্মার দল।

এই জয়ে মূল নায়ক ছিলেন মুম্বাইর দুই ব্যাটসম্যান— রোহিত শর্মা ও সূর্যকুমার যাদব। রোহিত ৪৫ বলে ৪টি চার ও ৬ ছক্কায় ঝড়ো ৭৬ রানের ইনিংস খেলেন। আর সূর্যকুমার ৩০ বলে ৬টি চার ও ৫ ছক্কায় করেন ৬৮ রান। তাতে চেন্নাইর ছুড়ে দেওয়া ১৭৭ রানের লক্ষ্য মুম্বাই ছুঁয়ে ফেলে মাত্র ১৫.৪ ওভারেই।

তার আগে চেন্নাই ইনিংসের শুরুটা ছিল কিছুটা ধীরগতির। তবে মিডল অর্ডারে শিভম দুবে ও রবীন্দ্র জাদেজা ফিফটি তুলে নেন। জাদেজা ৩৫ বলে ৪টি চার ও ২ ছক্কায় অপরাজিত ৫৩ ও দুবে ৩২ বলে ২টি চার ও ৪ ছক্কায় করেন ৫০ রান। এছাড়া অভিষেক ম্যাচেই আলো ছড়িয়েছেন তরুণ ব্যাটার আয়ুষ। মাত্র ১৫ বলে ৩২ রানের ইনিংসে চারটি চার ও দুটি ছক্কা হাঁকিয়ে তাক লাগিয়ে দেন।

মুম্বাইয়ের বোলিং শুরু থেকেই ছিল নিয়ন্ত্রিত। ১৩ ওভার শেষে চেন্নাইয়ের রান ছিল ৩ উইকেটে ৯২। তখন আক্রমণাত্মক রূপ নেন দুবে। হার্দিক পান্ডিয়াকে মারেন বিশাল ছক্কা, পরে বোল্টের এক ওভারে মারেন চার ও ছয়। ১৬তম ওভারে আশ্বিনী কুমারকে এক ওভারেই তিনটি ছক্কা ও একটি চারে কাঁপিয়ে দেন জাদেজা ও দুবে। এই জুটিতে আসে ৭৯ রান। ইনিংস শেষে ৫ উইকেট হারিয়ে চেন্নাই তোলে ১৭৬ রান।

জবাবে ব্যাটিংয়ে নেমেই তাণ্ডব শুরু করে মুম্বাই। ওপেনিং জুটিতে মাত্র ৬.৪ ওভারে আসে ৬৩ রান। রায়ান রিকেলটন আউট হয়ে ফিরলে মাঠে নামেন সূর্যকুমার। এরপর শুরু হয় রোহিত-সূর্যের রানের বন্যা। তারা দ্বিতীয় উইকেটে ৫৪ বলে গড়েন ১১৪ রানের অবিচ্ছিন্ন জুটি, যা চেন্নাইয়ের বিপক্ষে সহজ জয় এনে দেয়।

এই নিয়ে টানা তিনটি ম্যাচে জয় পেল মুম্বাই ইন্ডিয়ান্স। পয়েন্ট টেবিলেও উন্নতি হয়েছে তাদের। আট ম্যাচে আট পয়েন্ট নিয়ে তারা এখন রয়েছে ছয় নম্বরে। অন্যদিকে, চেন্নাই সুপার কিংসের অবস্থা বেশ কঠিন। আট ম্যাচে মাত্র দুই জয়, ছয় হার। মাত্র ৪ পয়েন্ট নিয়ে তারা রয়েছে দশম স্থানে।

এই শাখার আরও খবর

ইউরোপের মাটিতে ইতিহাস গড়ে সান মারিনোকে হারালো বাংলাদেশ

মেলবোর্ন, ৬ জুন- ইউরোপের মাটিতে ইতিহাস গড়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। স্বাগতিক সান মারিনোকে ২-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো ইউরোপের কোনো দলের বিপক্ষে জয় পেয়েছে…

অস্ট্রেলিয়া সিরিজে জাতীয় দলে ফিরছেন সালাউদ্দিন, কোচিং স্টাফে বড় পরিবর্তন

মেলবোর্ন,০৬জুন-আসন্ন অস্ট্রেলিয়া সিরিজকে সামনে রেখে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কোচিং স্টাফে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। কোচিং স্টাফে জনবল সংকট দেখা দেওয়ায় আবারও জাতীয় দলের…

অতিগোপনে প্রস্তুতি ম্যাচ খেলবে ইরান, থাকবে না গণমাধ্যমকর্মীও

মেলবোর্ন, ৪ জুন- ফিফা বিশ্বকাপকে সামনে রেখে নিজেদের চূড়ান্ত প্রস্তুতিতে বিশেষ কৌশল অবলম্বন করেছে ইরান জাতীয় ফুটবল দল। বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচটি সম্পূর্ণ গোপনীয়তার…

আইপিএলে আবারও চ্যাম্পিয়ন কোহলির বেঙ্গালুরু

মেলবোর্ন, ১ জুন- ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ইতিহাসে দীর্ঘ প্রতীক্ষার পর শিরোপার স্বাদ পেয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। প্রথম ১৭ মৌসুমে একবারও ট্রফি জিততে না পারা…

পিএসজির চ্যাম্পিয়ন্স লিগ জয় ঘিরে প্যারিসে তাণ্ডব, ১৩০ জনের বেশি গ্রেপ্তার

মেলবোর্ন, ৩১ মে: উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে প্যারিস সেন্ট জার্মেইনের (পিএসজি) নাটকীয় জয়ের পর ফ্রান্সের রাজধানী প্যারিসে ব্যাপক বিশৃঙ্খলা ও সহিংসতার ঘটনা ঘটেছে। উচ্ছৃঙ্খল সমর্থকদের…

মেসিকে নিয়েই আর্জেন্টিনার বিশ্বকাপ দল ঘোষণা

মেলবোর্ন, ২৯ মে- বিশ্বকাপজয়ী আর্জেন্টিনার অধিনায়ক হিসেবে ২০২৬ বিশ্বকাপেও খেলবেন লিওনেল মেসি। বৃহস্পতিবার ২৬ সদস্যের দল ঘোষণা করেছেন কোচ লিওনেল স্কালোনি। সেই দলেই জায়গা পেয়েছেন…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au