খেলা

পাসপোর্ট হাতে পেলেই লাল-সবুজের জার্সিতে খেলতে বাংলাদেশে উড়ে যাবেন সামিত

  • 5:55 pm - April 21, 2025
  • পঠিত হয়েছে:১০০ বার

দেশের ফুটবলে এখন আলোচনায় প্রবাসী ফুটবলাররা। হামজা চৌধুরির পর সামিত সোম এবং কিউবা মিচেলকে নিয়ে চলছে আলোচনা।

ইতোমধ্যেই দেশের হয়ে খেলতে সম্মতি দিয়েছেন কিউবা। সামিত সোমের বিষয়ে এক ধাপ এগিয়েছে বাফুফে।
ইতোমধ্যেই তার জন্মনিবন্ধন করা হয়েছে। এখন অপেক্ষা তার পাসপোর্টের।
সামিতের সময়-সুযোগ অনুযায়ী তার পাসপোর্টের জন্য কানাডা হাইকমিশনকে অবহিত করবে বাফুফে। এসব তথ্য জানিয়েছেন বাফুফের সহ সভাপতি ফাহাদ করিম।

বলেন, ‘আমরা সামিতের জন্ম নিবন্ধন সনদ পেয়েছি। তাকে ইতোমধ্যেই জানিয়ে দেয়া হয়েছে। তিনি আমাদের জানাবেন কোন দিন তিনি কানাডাস্থ বাংলাদেশ হাই কমিশনে যেতে পারবেন। আমরা সেই অনুযায়ী বাংলাদেশ হাই কমিশনকে অবহিত করব।
কানাডায় বাংলাদেশ হাই কমিশন যে শহরে অবস্থিত সেখান থেকে দূরে থাকেন সামিত। সেখানে যেতে হলে কোচ ও ক্লাব থেকে ছুটি প্রয়োজন। সেটা তিনি ব্যবস্থা করে বাফুফেকে জানাবেন। তার জন্ম নিবন্ধনের পাশাপাশি বাবা-মায়ের প্রয়োজনীয় কাগজপত্রও নিতে হবে বাংলাদেশ হাই কমিশনে পাসপোর্ট আবেদনের সময়।

এই শাখার আরও খবর

পারেদেসকে লাল কার্ড দেওয়ার খবর নাকচ করলো ফিফা

মেলবোর্ন, ২২ জুলাই- ২০২৬ ফুটবল বিশ্বকাপের ফাইনালে স্পেন ও আর্জেন্টিনার ম্যাচ শেষে সংঘর্ষের ঘটনায় আর্জেন্টাইন মিডফিল্ডার লিয়েন্দ্রো পারেদেসকে লাল কার্ড দেখানো হয়েছে বলে যে খবর ছড়িয়ে…

ড্রেসিংরুমে কী ঘটেছিল? ফাইনালের আগে মেসির ‘সব ভুলে যাও’ মন্তব্যে নতুন প্রশ্ন

মেলবোর্ন, ২১ জুলাই: ভাইরাল ভিডিও ঘিরে সামাজিক মাধ্যমে জল্পনা; ম্যাচের আগে সতীর্থদের শান্ত থাকার আহ্বান জানান আর্জেন্টিনা অধিনায়ক। পুরো টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত ছন্দে থাকা আর্জেন্টিনা…

বিশ্বকাপ ট্রফি নিয়ে দেশে ফিরল স্পেন

মেলবোর্ন, ২১ জুলাই-  ফিফা বিশ্বকাপের শিরোপা জয়ের পর দেশে ফিরেছে স্পেন জাতীয় ফুটবল দল। বিশ্বকাপের সোনালি ট্রফি হাতে সোমবার (২০ জুলাই) দুপুরে মাদ্রিদের বারাজাস আন্তর্জাতিক…

পুরুষ-নারী দুদলই বিশ্বচ্যাম্পিয়ন, ইতিহাস গড়ল স্পেন

মেলবোর্ন, ২০ জুলাই- ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে বিপুলসংখ্যক মানুষের সমাগমে নিরাপত্তা ব্যবস্থা ভেঙে পড়ে। বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণে প্রশাসনের স্থাপন…

৪৮ দল, বাড়তি ম্যাচ ও ট্রাম্প বিতর্ক: কেমন কাটল ২০২৬ বিশ্বকাপ?

মেলবোর্ন, ২০ জুলাই- মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে অনুষ্ঠিত ২০২৬ ফিফা বিশ্বকাপ শেষ হয়েছে স্পেনের শিরোপা জয়ের মধ্য দিয়ে। প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে…

২০২৬ বিশ্বকাপে কে কোন পুরস্কার জিতলেন

মেলবোর্ন, ২০ জুলাই- স্পেনের বিশ্বকাপ জয়ের মধ্য দিয়ে পর্দা নেমেছে ২০২৬ ফিফা বিশ্বকাপের। যুক্তরাষ্ট্রের নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে শিরোপা উৎসবের পাশাপাশি টুর্নামেন্টজুড়ে অসাধারণ নৈপুণ্য দেখানো ফুটবলারদের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au