খেলা

মাঠে দর্শকদের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় মেজাজ হারালেন হামজা

  • 4:29 pm - April 22, 2025
  • পঠিত হয়েছে:১২৫ বার

ইংলিশ প্রিমিয়ার লিগে সরাসরি ওঠার স্বপ্ন শেষ হয়ে গেছে শেফিল্ড ইউনাইটেডের। সোমবার রাতে টার্ফ মুরে বার্নলির কাছে ২-১ গোলে হেরে চ্যাম্পিয়নশিপের শীর্ষ দুইয়ের বাইরে ছিটকে যায় হামজা চৌধুরীর দল। তবে ম্যাচ শেষে সবচেয়ে বড় আলোচনার বিষয় হয়ে উঠেছেন বাংলাদেশের জাতীয় দলের ফুটবল ইতিহাসে প্রথম প্রিমিয়ার লিগ খেলা ফুটবলার হামজা চৌধুরী। মাঠ ছাড়ার সময় তাকে ঘিরে ঘটে গেছে অপ্রীতিকর ঘটনা।

বার্নলির জয় নিশ্চিত হওয়ার পর হাজারো সমর্থক মাঠে ঢুকে পড়েন উল্লাস করতে। এ সময় হঠাৎ কয়েকজন দর্শক মাঠে থাকা শেফিল্ড খেলোয়াড়দের দিকে এগিয়ে আসেন। সেই তালিকায় ছিলেন হামজা চৌধুরীও। ক্যামেরায় দেখা যায়, এক দর্শক তাকে উদ্দেশ্য করে কিছু বললে পাল্টা প্রতিক্রিয়া দেন হামজা। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে, এমনকি তাকে শারীরিকভাবে থামাতে বাধ্য হন নিরাপত্তাকর্মী ও ক্লাব কর্মকর্তারা। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হামজাকে শুধু কটূক্তিই নয়, বর্ণবৈষম্যমূলক মন্তব্যও শুনতে হয়েছে। স্কাই স্পোর্টসের ভিডিও ফুটেজে দেখা যায়, একজন পুলিশ কর্মকর্তা তাকে মাঠ থেকে টানতে টানতে টানেলে নিয়ে যাচ্ছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে চলছে তীব্র সমালোচনা। কেউ লিখেছেন, ‘বর্ণবাদের শিকার হয়েছেন হামজা’। আরেক ভক্ত মন্তব্য করেছেন, ‘ইসরায়েলের আগ্রাসনের বিপক্ষে সোচ্চার ছিলেন হামজা। এজন্য হামলা হয়েছে তার ওপর।’ তবে কি নিয়ে কথা হয়েছে হামজা বা তার ক্লাব শেফিল্ড থেকে এ নিয়ে কিছু জানানো হয়নি এখনও।

ম্যাচ শেষে শেফিল্ড কোচ ক্রিস ওয়াইল্ডার সাংবাদিকদের বলেন, ‘আমরা ম্যাচের আগে রেফারির কাছ থেকে আশ্বাস পেয়েছিলাম যে খেলোয়াড়দের ঘিরে নিরাপত্তা থাকবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে চলছে তীব্র সমালোচনা। কেউ লিখেছেন, ‘বর্ণবাদের শিকার হয়েছেন হামজা’। আরেক ভক্ত মন্তব্য করেছেন, ‘ইসরায়েলের আগ্রাসনের বিপক্ষে সোচ্চার ছিলেন হামজা। এজন্য হামলা হয়েছে তার ওপর।’ তবে কি নিয়ে কথা হয়েছে হামজা বা তার ক্লাব শেফিল্ড থেকে এ নিয়ে কিছু জানানো হয়নি এখনও।

ম্যাচ শেষে শেফিল্ড কোচ ক্রিস ওয়াইল্ডার সাংবাদিকদের বলেন, ‘আমরা ম্যাচের আগে রেফারির কাছ থেকে আশ্বাস পেয়েছিলাম যে খেলোয়াড়দের ঘিরে নিরাপত্তা থাকবে। কিন্তু শেষ বাঁশি বাজার পর তাদের কোনো খোঁজই পাওয়া যায়নি। সেটা ছিল খুবই ভয়ের একটা মুহূর্ত।

ওয়াইল্ডার আরও বলেন, ‘৪০-৫০ জন উত্তেজিত দর্শক যখন আপনার দিকে দৌঁড়ায় এবং বাজে ভাষায় কিছু বলে কিংবা কিছু করে, তখন মাঠ ছাড়াটা খুব কঠিন হয়ে পড়ে। আমি নিশ্চিত, এর দায় আমাদের ঘাড়ে চাপানো উচিত হবে না।

মাঠের খেলায় অবশ্য হামজা ছিলেন শেফিল্ড ইউনাইটেডের অন্যতম উজ্জ্বল পারফর্মার। পুরো ম্যাচে ৪৭টি পাসের মধ্যে ৪২টিই সফলভাবে সম্পন্ন করেন তিনি (৮৯ শতাংশ সফলতা)। প্রতিপক্ষের আক্রমণ ঠেকাতে ৩টি ট্যাকল করে ২টিতে জয়ী হন, করেন ৫টি ক্লিয়ারেন্স এর মধ্যে ৪টিই হেডে। ৭টি বল পুনরুদ্ধার করে মাঝমাঠে ছিলেন বল নিয়ন্ত্রণে অতুলনীয়।

ম্যাচে বার্নলির হয়ে দুটি গোল করেন জোশ ব্রাউনহিল। ২৮ মিনিটে রিবাউন্ড থেকে গোল করে দলকে এগিয়ে নেন তিনি। ৩৭ মিনিটে সমতা ফেরান শেফিল্ডের টম ক্যানন। তবে বিরতির আগেই পেনাল্টি থেকে আবারও লিড এনে দেন ব্রাউনহিল।

৪৪ ম্যাচ শেষে বার্নলি ও লিডস ইউনাইটেড ইতোমধ্যেই ৯৪ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগে জায়গা নিশ্চিত করেছে। শেফিল্ডের পয়েন্ট ৮৬, অর্থাৎ সরাসরি প্রিমিয়ার লিগে ওঠার সম্ভাবনা শেষ। এখন প্লে-অফের দুই ম্যাচই তাদের সামনে একমাত্র সুযোগ।

এই শাখার আরও খবর

পারেদেসকে লাল কার্ড দেওয়ার খবর নাকচ করলো ফিফা

মেলবোর্ন, ২২ জুলাই- ২০২৬ ফুটবল বিশ্বকাপের ফাইনালে স্পেন ও আর্জেন্টিনার ম্যাচ শেষে সংঘর্ষের ঘটনায় আর্জেন্টাইন মিডফিল্ডার লিয়েন্দ্রো পারেদেসকে লাল কার্ড দেখানো হয়েছে বলে যে খবর ছড়িয়ে…

ড্রেসিংরুমে কী ঘটেছিল? ফাইনালের আগে মেসির ‘সব ভুলে যাও’ মন্তব্যে নতুন প্রশ্ন

মেলবোর্ন, ২১ জুলাই: ভাইরাল ভিডিও ঘিরে সামাজিক মাধ্যমে জল্পনা; ম্যাচের আগে সতীর্থদের শান্ত থাকার আহ্বান জানান আর্জেন্টিনা অধিনায়ক। পুরো টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত ছন্দে থাকা আর্জেন্টিনা…

বিশ্বকাপ ট্রফি নিয়ে দেশে ফিরল স্পেন

মেলবোর্ন, ২১ জুলাই-  ফিফা বিশ্বকাপের শিরোপা জয়ের পর দেশে ফিরেছে স্পেন জাতীয় ফুটবল দল। বিশ্বকাপের সোনালি ট্রফি হাতে সোমবার (২০ জুলাই) দুপুরে মাদ্রিদের বারাজাস আন্তর্জাতিক…

পুরুষ-নারী দুদলই বিশ্বচ্যাম্পিয়ন, ইতিহাস গড়ল স্পেন

মেলবোর্ন, ২০ জুলাই- ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে বিপুলসংখ্যক মানুষের সমাগমে নিরাপত্তা ব্যবস্থা ভেঙে পড়ে। বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণে প্রশাসনের স্থাপন…

৪৮ দল, বাড়তি ম্যাচ ও ট্রাম্প বিতর্ক: কেমন কাটল ২০২৬ বিশ্বকাপ?

মেলবোর্ন, ২০ জুলাই- মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে অনুষ্ঠিত ২০২৬ ফিফা বিশ্বকাপ শেষ হয়েছে স্পেনের শিরোপা জয়ের মধ্য দিয়ে। প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে…

২০২৬ বিশ্বকাপে কে কোন পুরস্কার জিতলেন

মেলবোর্ন, ২০ জুলাই- স্পেনের বিশ্বকাপ জয়ের মধ্য দিয়ে পর্দা নেমেছে ২০২৬ ফিফা বিশ্বকাপের। যুক্তরাষ্ট্রের নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে শিরোপা উৎসবের পাশাপাশি টুর্নামেন্টজুড়ে অসাধারণ নৈপুণ্য দেখানো ফুটবলারদের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au