খেলা

মায়োর্কাকে হারিয়ে লা লিগায় শিরোপার খুব কাছে বার্সেলোনা

  • 5:19 pm - April 23, 2025
  • পঠিত হয়েছে:২৩১ বার

দানি ওলমোর একমাত্র গোলে মায়োর্কাকে হারিয়ে লা লিগার শীর্ষে নিজেদের অবস্থান আরও দৃঢ় করেছে বার্সেলোনা। ম্যাচজুড়ে দাপট দেখালেও গোলের দেখা পাচ্ছিল না বার্সা, আর সেই চাপ কমিয়ে স্বস্তির গোল এনে দেন ওলমো দ্বিতীয়ার্ধের শুরুতেই।

প্রথমার্ধে একের পর এক আক্রমণ করে বার্সা, কিন্তু মায়োর্কার গোলরক্ষক লিও রোমান ছিলেন দুর্দান্ত। লামিন ইয়ামাল ও ফেরান তোরেসকে ঠেকিয়ে দেন বেশ কয়েকবার।

এমনকি এক সময়ে মাত্র ১৫ সেকেন্ডের মধ্যে বার্সার টানা চারটি শট ঠেকিয়ে দেন রোমান ও তার রক্ষণভাগ।
বল দখলে বার্সার একচেটিয়া আধিপত্য থাকলেও (৭৮ শতাংশ), মায়োর্কাও কয়েকবার সুযোগ তৈরি করেছিল, যদিও সবগুলোই অফসাইডের কারণে বাতিল হয়।

প্রথমার্ধে গোল না পাওয়ায় বার্সার সমর্থকরা কিছুটা হতাশ ছিলেন, স্টেডিয়ামে দুয়োও শোনা যাচ্ছিল। কিন্তু বিরতির ঠিক ৪১ সেকেন্ড পর ওলমো বাঁ পায়ের দুর্দান্ত এক ফিনিশে গোল করে গ্যালারিতে ফেরান হাসি।

কোপা দেল রে ফাইনালের কথা মাথায় রেখে কোচ হানসি ফ্লিক এই ম্যাচে সাতটি পরিবর্তন এনেছিলেন। দ্বিতীয়ার্ধে রাফিনহা ও ফারমিন লোপেজকে নামিয়ে দ্বিতীয় গোলের চেষ্টা চালালেও মায়োর্কার রোমান ছিলেন প্রতিরোধের প্রাচীর, মোট ১১টি সেভ করেন তিনি।

পুরো ম্যাচে বার্সা নিয়েছে ৪০টি শট, এই মৌসুমে লা লিগায় কোনো দলের সবচেয়ে বেশি শট। অথচ মায়োর্কা একটিও লক্ষ্যে রাখতে পারেনি।

এই জয়ে বার্সেলোনা এখন রিয়াল মাদ্রিদের চেয়ে সাত পয়েন্টে এগিয়ে, যদিও রিয়ালের একটি ম্যাচ হাতে রয়েছে। তারা বুধবার খেলবে গেতাফের বিপক্ষে।

অন্যদিকে, ইউরোপা লিগের আশায় থাকা মায়োর্কা ৪৪ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে, এক পয়েন্ট পেছনে সেল্তা ভিগো, যাদের একটি ম্যাচ হাতে রয়েছে।

এই শাখার আরও খবর

দ্বীপের বিলাসবহুল বাড়ি দখলের অভিযোগ রিচার্লিসনের, অস্বীকার ফ্লাভিও বলসোনারোর

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের আলোচনায় এবার জড়িয়ে পড়েছেন টটেনহামের ফরোয়ার্ড রিচার্লিসন। দেশটির প্রেসিডেন্ট প্রার্থী ও সিনেটর ফ্লাভিও বলসোনারোর বিরুদ্ধে ব্যক্তিগত দ্বীপে থাকা তাঁর বিলাসবহুল বাড়ি দখলের…

রিয়ালকে ভালোবাসে বলেই চুক্তি নবায়ন ভিনিসিয়ুসের: মরিনিও

ভিনিসিয়ুস জুনিয়রের জায়গায় থাকলে চলতি গ্রীষ্মেই রিয়াল মাদ্রিদ ছেড়ে চলে যেতেন বলে মন্তব্য করেছেন হোসে মরিনিও। প্রতিপক্ষের সমর্থকদের বিদ্রুপ ও একাধিকবার বর্ণবাদী আচরণের শিকার হওয়ার…

১০ ব্যাটসম্যানেও মেলেনি সমাধান, পাকিস্তানের তিন নম্বরে ভরসা হতে পারেন মাজ সাদাকাত

পাকিস্তানের টি-টোয়েন্টি ক্রিকেটে ব্যাটিংয়ের বড় দুর্বলতা দীর্ঘদিনের। বড় ইনিংস খেললেও পাওয়ার প্লেতে ধীরগতির ব্যাটিং, শুরুতে অতিরিক্ত সতর্কতা এবং রান তোলার সুযোগ কাজে লাগাতে না পারার…

শেষ ৭ মিনিটে ৩ গোল, রোমার মাঠে রিয়াল মাদ্রিদের অবিশ্বাস্য জয়

ম্যাচের ৮৩ মিনিট পর্যন্ত ৩-১ গোলে পিছিয়ে ছিল রিয়াল মাদ্রিদ। হার যেন প্রায় নিশ্চিত। কিন্তু শেষ মুহূর্তে দুর্দান্ত প্রত্যাবর্তনে ফুটবল বিশ্বকে আবারও চমকে দিল স্প্যানিশ…

লিলকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়নস লিগে আর্সেনালের টানা দ্বিতীয় জয়

উয়েফা চ্যাম্পিয়নস লিগে ফরাসি ক্লাব লিলকে ৩-০ গোলে হারিয়েছে ইংলিশ ক্লাব আর্সেনাল। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে দ্বিতীয়ার্ধে মাত্র সাত মিনিটের…

ষষ্ঠ অধিনায়ক হিসেবে বাংলাদেশ টেস্টে এমন রেকর্ড রহমতের

বাংলাদেশের বিপক্ষে আবুধাবি টেস্টে অধিনায়কত্বের অভিষেকেই বিরল রেকর্ড গড়েছেন আফগানিস্তানের অধিনায়ক রহমত শাহ। প্রথম ইনিংসে সেঞ্চুরির পর দ্বিতীয় ইনিংসে হাফসেঞ্চুরি করে টেস্ট ইতিহাসে ষষ্ঠ অধিনায়ক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au