খেলা

ঘরোয়া ক্রিকেট নিয়ে এবার মুখ খুললেন বিসিবির সাবেক বোর্ড পরিচালক

  • 2:27 am - April 24, 2025
  • পঠিত হয়েছে:১৩৪ বার

এবারের ডিপিএলে সবচেয়ে আলোচিত দুই ঘটনা ফিক্সিং ইস্যু ও একরাতে মধ্যেই বিসিবির বাইলজ পরিবর্তন করে আম্পায়ারের সাথে বাজে আচরণে নিষিদ্ধ হওয়া মোহামেডানের তাওহিদ হৃদয়ের শাস্তি কমানো। রাতারাতি বিসিবির এমন নিয়ম পরিবর্তন নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন বিসিবির সাবেক পরিচালক আহমেদ সাজ্জাদুল আলম ববি

এবারের ডিপিএল যেন একের পর এক বিতর্কে ঘেরা। ফিক্সিং ইস্যু থেকে শুরু করে আম্পায়ারের সঙ্গে বাজে আচরণ করে শাস্তি পাওয়া মোহামেডানের ক্রিকেটার তাওহিদ হৃদয়ের শাস্তি কমানো—সব মিলিয়ে বেশ আলোচনার জন্ম দিয়েছে চলতি লিগ।
বিশেষ করে, আইসিসি এলিট প্যানেলভুক্ত আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহিদ সৈকতের সঙ্গে দুর্ব্যবহারের ঘটনায় হৃদয় দুই ম্যাচ নিষিদ্ধ হয়েছিলেন। কিন্তু বিসিবি নিয়ম পরিবর্তন করে রাতারাতি সেই শাস্তি কমিয়ে আনে। এমন আপসমূলক সিদ্ধান্ত নিয়েই চলছে সমালোচনা।
বিসিবির এই নিয়ম পরিবর্তন নিয়ে শংষয় প্রকাশ করেছেন বিসিবির সাকেব পরিচালক আহমেদ সাজ্জাদুল আলম ববি। বুধবার সিলেট সাংবাদিকদের একথা জানান তিনি।
ডিপিএলে ফিক্সিং ইস্যু ক্লাব ক্রিকেটকে ধ্বংস করে দিচ্ছে কিনা এমন প্রশ্নে বিসিবির সাবেক এই পরিচালক জানিয়েছেন দুই একটি ঘটনার জন্য পুরো ক্লাব ক্রিকেটেকে দায়ী করা ঠিক নয়।

সরকার পরিবর্তনের পর বর্তমানে মাত্র ৯ জন পরিচালক নিয়ে বিসিবি পরিচালিত হচ্ছে। পর্যাপ্ত পরিচালক না থাকায় বোর্ড চালাতে কিছুটা হিমশিম খেতে হচ্ছে বিসিবিকে বলে মনে করেন ববি।

এই শাখার আরও খবর

পারেদেসকে লাল কার্ড দেওয়ার খবর নাকচ করলো ফিফা

মেলবোর্ন, ২২ জুলাই- ২০২৬ ফুটবল বিশ্বকাপের ফাইনালে স্পেন ও আর্জেন্টিনার ম্যাচ শেষে সংঘর্ষের ঘটনায় আর্জেন্টাইন মিডফিল্ডার লিয়েন্দ্রো পারেদেসকে লাল কার্ড দেখানো হয়েছে বলে যে খবর ছড়িয়ে…

ড্রেসিংরুমে কী ঘটেছিল? ফাইনালের আগে মেসির ‘সব ভুলে যাও’ মন্তব্যে নতুন প্রশ্ন

মেলবোর্ন, ২১ জুলাই: ভাইরাল ভিডিও ঘিরে সামাজিক মাধ্যমে জল্পনা; ম্যাচের আগে সতীর্থদের শান্ত থাকার আহ্বান জানান আর্জেন্টিনা অধিনায়ক। পুরো টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত ছন্দে থাকা আর্জেন্টিনা…

বিশ্বকাপ ট্রফি নিয়ে দেশে ফিরল স্পেন

মেলবোর্ন, ২১ জুলাই-  ফিফা বিশ্বকাপের শিরোপা জয়ের পর দেশে ফিরেছে স্পেন জাতীয় ফুটবল দল। বিশ্বকাপের সোনালি ট্রফি হাতে সোমবার (২০ জুলাই) দুপুরে মাদ্রিদের বারাজাস আন্তর্জাতিক…

পুরুষ-নারী দুদলই বিশ্বচ্যাম্পিয়ন, ইতিহাস গড়ল স্পেন

মেলবোর্ন, ২০ জুলাই- ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে বিপুলসংখ্যক মানুষের সমাগমে নিরাপত্তা ব্যবস্থা ভেঙে পড়ে। বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণে প্রশাসনের স্থাপন…

৪৮ দল, বাড়তি ম্যাচ ও ট্রাম্প বিতর্ক: কেমন কাটল ২০২৬ বিশ্বকাপ?

মেলবোর্ন, ২০ জুলাই- মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে অনুষ্ঠিত ২০২৬ ফিফা বিশ্বকাপ শেষ হয়েছে স্পেনের শিরোপা জয়ের মধ্য দিয়ে। প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে…

২০২৬ বিশ্বকাপে কে কোন পুরস্কার জিতলেন

মেলবোর্ন, ২০ জুলাই- স্পেনের বিশ্বকাপ জয়ের মধ্য দিয়ে পর্দা নেমেছে ২০২৬ ফিফা বিশ্বকাপের। যুক্তরাষ্ট্রের নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে শিরোপা উৎসবের পাশাপাশি টুর্নামেন্টজুড়ে অসাধারণ নৈপুণ্য দেখানো ফুটবলারদের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au