খেলা

পিএসএলে নিজের উপস্থিতি ভালোই জানান দিচ্ছেন রিশাদ হোসেন

  • 6:03 pm - April 24, 2025
  • পঠিত হয়েছে:১৬৮ বার

পাকিস্তান সুপার লিগে পিএসএলে এবার নিজের উপস্থিতি দারুণভাবে জানান দিচ্ছেন বাংলাদেশি লেগ স্পিনার রিশাদ হোসেন। তিন ম্যাচ খেলে তুলে নিয়েছেন ৮টি উইকেট। বাংলাদেশিদের মধ্যে পিএসএলে যৌথভাবে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার রেকর্ডে এখন তার নামও উঠে এসেছে। সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ কিংবা মোস্তাফিজুর রহমানের মতো অভিজ্ঞদের পাশে এবার তরুণ রিশাদ হোসেন। তবে এই রেকর্ড গড়তে রিশাদ সময় নিয়েছেন মাত্র ৩ ইনিংস, যেখানে সাকিবের লেগেছিল ১৪ ইনিংস, মাহমুদউল্লাহর লেগেছিল ৮ ইনিংস এবং মোস্তাফিজ নিয়েছিলেন ৫ ইনিংস।এমন পরিসংখ্যানকে সামনে রেখে মাঠে নামতে চলেছে রিশাদের লাহোর কালান্দার্স। বৃহস্পতিবার রাত ৯ টায় পেশোয়ার জালমির বিপক্ষে মাঠে নামবে রিশাদের লাহোর কালান্দার্স।

পিএসএলে রিশাদের যাত্রাটা যেন শুরুই হয়েছিল স্বপ্নের মতো। অভিষেক ম্যাচেই ৩১ রানে ৩ উইকেট নিয়ে নজর কাড়েন এই লেগ স্পিনার। দ্বিতীয় ম্যাচে তিনি হয়ে ওঠেন আরও কার্যকর। এবারে ২৬ রান খরচে তুলে নেন আরও ৩ উইকেট। টানা দুই ম্যাচে ৬ উইকেট নিয়ে শীর্ষ উইকেটশিকারিদের কাতারে উঠে আসেন, হয়ে ওঠেন আলোচনার কেন্দ্রবিন্দু। তখনই বোঝা যায়, এবারের পিএসএলে রিশাদ বড় কিছু করে দেখাতে এসেছেন।

তবে তৃতীয় ম্যাচটা ঠিক আগের দুটির মতো হয়নি। লাহোর কালান্দার্সের হয়ে খেলতে নেমে মুলতান সুলতানসের ব্যাটারদের দাপটে একটু খরুচেই হয়ে যান তিনি। ৪ ওভার বল করে ৪৫ রান দিয়ে তুলে নিতে পারেন ২টি উইকেট। যদিও বল হাতে উইকেটের ধারাবাহিকতা ধরে রাখেন, কিন্তু ইকোনমির দিক থেকে একটু পিছিয়ে পড়েন এই ম্যাচে। ব্যাট হাতেও ৬ নম্বরে নেমে ইনিংস বড় করতে পারেননি। ৪ বল খেলে করেন মাত্র ২ রান।গেল ম্যাচে লাহোরের বিপক্ষে ২২৮ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় মুলতান সুলতানস। জবাবে লাহোর থেমে যায় ১৯৫ রানে। রিশাদের দল হার মানে ৩৩ রানে।

তিন ম্যাচ শেষে রিশাদ এখন ৮ উইকেট নিয়ে উইকেটশিকারিদের তালিকায় ৪ নম্বরে। তার ওপরে আছেন ইসলামাবাদ ইউনাইটেডের জেসন হোল্ডার ৪ ম্যাচে জার সংগ্রহ ১১ উইকেট, হাসান আলী ৫ ম্যাচে তুলে নেন ১০ উইকেট এবং শাদাব খানের রিশাদের সমান ৮ উইকেট শিকার। যদিও উইকেট সংখ্যা সমান হলেও ইকোনমি রেটের দিক থেকে পিছিয়ে থাকায় শাদাব এগিয়ে আছেন রিশাদের চেয়ে।

পিএসএল এখনো অনেকটা বাকি। রিশাদ যদি এই ছন্দটা ধরে রাখতে পারেন, তাহলে বাংলাদেশ ক্রিকেটের জন্য এই টুর্নামেন্ট হয়ে উঠতে পারে এক নতুন দিনের সূচনা। কারণ স্পিন আক্রমণে এমন বৈচিত্র্য এবং ধারাবাহিকতা দীর্ঘদিন ধরেই ছিল বাংলাদেশের বড় ঘাটতি। সেই শূন্যস্থান যেন রিশাদ ধীরে ধীরে পূরণ করতে শুরু করেছেন।

এই শাখার আরও খবর

পারেদেসকে লাল কার্ড দেওয়ার খবর নাকচ করলো ফিফা

মেলবোর্ন, ২২ জুলাই- ২০২৬ ফুটবল বিশ্বকাপের ফাইনালে স্পেন ও আর্জেন্টিনার ম্যাচ শেষে সংঘর্ষের ঘটনায় আর্জেন্টাইন মিডফিল্ডার লিয়েন্দ্রো পারেদেসকে লাল কার্ড দেখানো হয়েছে বলে যে খবর ছড়িয়ে…

ড্রেসিংরুমে কী ঘটেছিল? ফাইনালের আগে মেসির ‘সব ভুলে যাও’ মন্তব্যে নতুন প্রশ্ন

মেলবোর্ন, ২১ জুলাই: ভাইরাল ভিডিও ঘিরে সামাজিক মাধ্যমে জল্পনা; ম্যাচের আগে সতীর্থদের শান্ত থাকার আহ্বান জানান আর্জেন্টিনা অধিনায়ক। পুরো টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত ছন্দে থাকা আর্জেন্টিনা…

বিশ্বকাপ ট্রফি নিয়ে দেশে ফিরল স্পেন

মেলবোর্ন, ২১ জুলাই-  ফিফা বিশ্বকাপের শিরোপা জয়ের পর দেশে ফিরেছে স্পেন জাতীয় ফুটবল দল। বিশ্বকাপের সোনালি ট্রফি হাতে সোমবার (২০ জুলাই) দুপুরে মাদ্রিদের বারাজাস আন্তর্জাতিক…

পুরুষ-নারী দুদলই বিশ্বচ্যাম্পিয়ন, ইতিহাস গড়ল স্পেন

মেলবোর্ন, ২০ জুলাই- ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে বিপুলসংখ্যক মানুষের সমাগমে নিরাপত্তা ব্যবস্থা ভেঙে পড়ে। বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণে প্রশাসনের স্থাপন…

৪৮ দল, বাড়তি ম্যাচ ও ট্রাম্প বিতর্ক: কেমন কাটল ২০২৬ বিশ্বকাপ?

মেলবোর্ন, ২০ জুলাই- মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে অনুষ্ঠিত ২০২৬ ফিফা বিশ্বকাপ শেষ হয়েছে স্পেনের শিরোপা জয়ের মধ্য দিয়ে। প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে…

২০২৬ বিশ্বকাপে কে কোন পুরস্কার জিতলেন

মেলবোর্ন, ২০ জুলাই- স্পেনের বিশ্বকাপ জয়ের মধ্য দিয়ে পর্দা নেমেছে ২০২৬ ফিফা বিশ্বকাপের। যুক্তরাষ্ট্রের নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে শিরোপা উৎসবের পাশাপাশি টুর্নামেন্টজুড়ে অসাধারণ নৈপুণ্য দেখানো ফুটবলারদের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au