খেলা

লা লিগায় গেটাফেকে হারালো রিয়াল মাদ্রিদ

  • 6:11 pm - April 24, 2025
  • পঠিত হয়েছে:১৫৫ বার

ম্যাচ জিততে না পারলে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার কাছে লা লিগা শিরোপা হারানোটা নিশ্চিত হয়ে যেত। মঙ্গলবার (২২ এপ্রিল) দিবাগত রাতে মায়োর্কার বিপক্ষে বার্সার ১-০ ব্যবধানে জয়ের পর, রিয়াল মাদ্রিদের জয়ের কোন বিকল্পই ছিল না। আরদা গুলারের প্রথমার্ধে করা এক চমৎকার গোলে কার্লো আনচেলত্তির শিষ্যরা গেটাফের বিপক্ষে ১-০ ব্যবধানে একটি রোমাঞ্চকর ম্যাচ জিতে।

এই জয় রিয়ালের লা লিগা শিরোপার আশা বাঁচিয়ে রেখেছে এখনো। স্প্যানিশ লিগে পাঁচটি ম্যাচ বাকি থাকতে বার্সেলোনার থেকে চার পয়েন্ট পিছিয়ে আছে লস ব্ল্যাঙ্কসরা।

গেটাফের মাঠ কলিসিউম স্টেডিয়ামে রিয়াল প্রথম একাদশের গুরুত্বপূর্ণ অনেক খেলোয়াড়কে বিশ্রামে রেখেই প্রথম একাদশ সাজায়। শনিবার বার্সার বিপক্ষে কোপা দেল রে ফাইনালের কথা মাথায় রেখে একাধিক গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে বিশ্রাম দিয়েছিলেন ক্লাবটির ইতালিয়ান বস আনচেলত্তি। তবুও মাদ্রিদ ম্যাচে আধিপত্য দেখিয়ে।

চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার-ফাইনালে আর্সেনালের বিপক্ষে হারের সময় গোড়ালির চোটে পড়া ফরোয়ার্ড কিলিয়ান এমবাপে স্কোয়াডের বাইরে ছিলেন। আনচেলত্তি জুড বেলিংহ্যাম, রদ্রিগো, লুকা মদ্রিচ, আন্তোনিও রুডিগার এবং এদুয়ার্দো কামাভিঙ্গাকেও বেঞ্চে রেখেই ম্যাচ শুরু করেন।

তবুও রিয়াল সুসংগঠিত পারফরম্যান্স দেয়। ম্যাচের ২০ মিনিটে তুরস্কের মিডফিল্ডার গুলারের বক্সের প্রান্ত থেকে নেওয়া চমৎকার শটে এগিয়ে যায় রিয়াল। যদিও গুলারের গোলের পর গেটাফের পাঁচজন ডিফেন্ডারের কৌশলগত রক্ষণভাগ ভেদ করা কঠিন হয়ে পড়ে।

বাম প্রান্ত দিয়ে খেলা ভিনিসিয়ুস জুনিয়র গেটাফের রক্ষণের জন্য সমস্যা কারণ হয়ে দাঁড়িয়েছিলেন। গেটাফে গোলরক্ষক ডেভিড সোরিয়া তাকে দুইবার দারুণভাবে প্রতিহত করেন। ম্যাচের ৩২ মিনিটে ভিনি স্বদেশী ১৮ বছর বয়সী স্ট্রাইকার এন্দ্রিককে বল বাড়ান, কিন্তু ডিফেন্ডার জেনে গোললাইন থেকে দুর্দান্ত ক্লিয়ার করেন।

বিরতির পরও মাদ্রিদ খেলার নিয়ন্ত্রণ ধরে রাখে, যেখানে সোরিয়া ঠেকিয়ে দেন ব্রাহিম দিয়াজের একটি বাঁকানো শট ও ভিনিসিয়ুসের একটি জোরালো প্রচেষ্টা। মাদ্রিদ ক্লান্ত হতে শুরু করলে, গেটাফে পাল্টা আক্রমণে সুযোগ তৈরি করতে থাকে এবং ৭২ মিনিটে বোরহা মায়োরালের দারুণ পাস পেয়ে মাউরো আরামবার্রি একটি সুবর্ণ সুযোগ হাতছাড়া করেন।

শেষ মুহূর্তে রিয়াল দ্বিতীয় গোলের জন্য চাপ বাড়ালে তারা পাল্টা আক্রমণের ঝুঁকিতে পড়ে, কিন্তু থিবো কোর্তোয়া ওমর আলদেরেতে ও হুয়ানমির দুটি দারুণ শট ঠেকিয়ে দলকে এগিয়ে রাখেন। সব প্রতিযোগিতা মিলিয়ে এক মাস পর এটি ছিল মাদ্রিদের টানা দ্বিতীয় জয়। আনচেলত্তি আশা করছেন এই জয়ের ধারাবাহিকতা তারা কোপা দেল রে ফাইনালেও ধরে রাখতে পারবে।

এই জয়ে রিয়াল মাদ্রিদ ৭২ পয়েন্ট নিয়ে লা লিগা টেবিলের দ্বিতীয় স্থানে আছে। তৃতীয় স্থানে থাকা অ্যাতলেটিকো মাদ্রিদের থেকে নয় পয়েন্ট এগিয়ে তারা, যদিও লস রোজাব্ল্যাঙ্কসরা একটি ম্যাচ কম খেলেছে। বৃহস্পতিবার রাতে তারা রায়ো ভাইয়েকানোর মুখোমুখি হবে। শীর্ষে থাকা বার্সার সংগ্রহ ৭৬ পয়েন্ট।

এই শাখার আরও খবর

পারেদেসকে লাল কার্ড দেওয়ার খবর নাকচ করলো ফিফা

মেলবোর্ন, ২২ জুলাই- ২০২৬ ফুটবল বিশ্বকাপের ফাইনালে স্পেন ও আর্জেন্টিনার ম্যাচ শেষে সংঘর্ষের ঘটনায় আর্জেন্টাইন মিডফিল্ডার লিয়েন্দ্রো পারেদেসকে লাল কার্ড দেখানো হয়েছে বলে যে খবর ছড়িয়ে…

ড্রেসিংরুমে কী ঘটেছিল? ফাইনালের আগে মেসির ‘সব ভুলে যাও’ মন্তব্যে নতুন প্রশ্ন

মেলবোর্ন, ২১ জুলাই: ভাইরাল ভিডিও ঘিরে সামাজিক মাধ্যমে জল্পনা; ম্যাচের আগে সতীর্থদের শান্ত থাকার আহ্বান জানান আর্জেন্টিনা অধিনায়ক। পুরো টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত ছন্দে থাকা আর্জেন্টিনা…

বিশ্বকাপ ট্রফি নিয়ে দেশে ফিরল স্পেন

মেলবোর্ন, ২১ জুলাই-  ফিফা বিশ্বকাপের শিরোপা জয়ের পর দেশে ফিরেছে স্পেন জাতীয় ফুটবল দল। বিশ্বকাপের সোনালি ট্রফি হাতে সোমবার (২০ জুলাই) দুপুরে মাদ্রিদের বারাজাস আন্তর্জাতিক…

পুরুষ-নারী দুদলই বিশ্বচ্যাম্পিয়ন, ইতিহাস গড়ল স্পেন

মেলবোর্ন, ২০ জুলাই- ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে বিপুলসংখ্যক মানুষের সমাগমে নিরাপত্তা ব্যবস্থা ভেঙে পড়ে। বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণে প্রশাসনের স্থাপন…

৪৮ দল, বাড়তি ম্যাচ ও ট্রাম্প বিতর্ক: কেমন কাটল ২০২৬ বিশ্বকাপ?

মেলবোর্ন, ২০ জুলাই- মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে অনুষ্ঠিত ২০২৬ ফিফা বিশ্বকাপ শেষ হয়েছে স্পেনের শিরোপা জয়ের মধ্য দিয়ে। প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে…

২০২৬ বিশ্বকাপে কে কোন পুরস্কার জিতলেন

মেলবোর্ন, ২০ জুলাই- স্পেনের বিশ্বকাপ জয়ের মধ্য দিয়ে পর্দা নেমেছে ২০২৬ ফিফা বিশ্বকাপের। যুক্তরাষ্ট্রের নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে শিরোপা উৎসবের পাশাপাশি টুর্নামেন্টজুড়ে অসাধারণ নৈপুণ্য দেখানো ফুটবলারদের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au