খেলা

প্রতিবাদ করায় হত্যার হুমকি পেলেন গৌতম গম্ভীর

  • 9:42 pm - April 24, 2025
  • পঠিত হয়েছে:১২৪ বার

ভারতের জম্মু-কাশ্মীরের পেহেলগামে জঙ্গি হামলার নিন্দা করায় এবার হত্যার হুমকি দেওয়া হলো দেশটির সাবেক বিশ্বকাপজয়ী ক্রিকেটার এবং প্রধান কোচ গৌতম গম্ভীরকে। ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস এমনই প্রতিবেদন প্রকাশ করেছে। সামাজিকমাধ্যমে বার্তা লিখেছিলেন রোহিত-কোহলিদের কোচ গৌতম গম্ভীর।

আর ঠিক এরপরই হত্যার হুমকি পেলেন তিনি। গম্ভীরকে ইমেইলে হুমকিবার্তা পাঠিয়েছে ‘আইসিস কাশ্মীর’। দু’টি হুমকিবার্তা পেয়েছেন তিনি। এ নিয়ে থানায় অভিযোগও দায়ের করেছেন তিনি।

এর আগে পেহেলগামে নিরীহ পর্যটকদের ওপর জঙ্গি হামলার ঘটনার পরপরই সামাজিক মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেন গৌতম গম্ভীর। তিনি লেখেন, ‘মৃতদের পরিবারের প্রতি আমাদের গভীর সমবেদনা। যারা এই জঘন্য কাজের জন্য দায়ী, তাদের অবশ্যই মূল্য চোকাতে হবে। ভারত পাল্টা আঘাত হানবেই।

গতকাল বুধবার (২৩ এপ্রিল) দুপুরে এবং বিকেলে দুটি আলাদা ইমেইলে গৌতম গম্ভীরকে এই হুমকি পাঠানো হয়। মেইলটিতে লেখা ছিল-‘আইকিলইউ’, যার অর্থ ‘আমি তোমাকে হত্যা করবো।

এই হুমকি বার্তা পাওয়ার পরপরই গৌতম গম্ভীর দিল্লির রাজেন্দ্র নগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। তিনি সেন্ট্রাল দিল্লির ডিসিপিকেও দ্রুত বিষয়টি জানিয়ে নিজের ও তার পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য জরুরি পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানান।

গম্ভীরের অভিযোগ পেয়ে দ্রুত তদন্ত শুরু করেছে পুলিশ। কোথা থেকে ইমেইল এসেছে, কারা তা পাঠিয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। গম্ভীর এবং তার পরিবারের নিরাপত্তা বাড়ানো হবে বলেও জানা গিয়েছে।

দিল্লির পুলিশ জানিয়েছে, তারা অভিযোগ পেয়েছে। গম্ভীর এখন দিল্লি পুলিশের নিরাপত্তা পান। তবে কতটা নিরাপত্তা বাড়ানো হবে সে সম্পর্কে কিছু বলা হয়নি।

উল্লেখ্য, গম্ভীর বিজেপির সাবেক সংসদ সদস্য। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে জয়ী হয়েছিলেন তিনি। তবে গত বারের নির্বাচনে দাঁড়াননি গম্ভীর। নির্বাচনের সময় তিনি আইপিএল-এর কলকাতা নাইট রাইডার্স দলের সঙ্গে যুক্ত ছিলেন।

গত বছরই কেকেআর দল ছেড়ে ভারতীয় দলের কোচের দায়িত্ব গ্রহণ করেন তিনি।

এই শাখার আরও খবর

পারেদেসকে লাল কার্ড দেওয়ার খবর নাকচ করলো ফিফা

মেলবোর্ন, ২২ জুলাই- ২০২৬ ফুটবল বিশ্বকাপের ফাইনালে স্পেন ও আর্জেন্টিনার ম্যাচ শেষে সংঘর্ষের ঘটনায় আর্জেন্টাইন মিডফিল্ডার লিয়েন্দ্রো পারেদেসকে লাল কার্ড দেখানো হয়েছে বলে যে খবর ছড়িয়ে…

ড্রেসিংরুমে কী ঘটেছিল? ফাইনালের আগে মেসির ‘সব ভুলে যাও’ মন্তব্যে নতুন প্রশ্ন

মেলবোর্ন, ২১ জুলাই: ভাইরাল ভিডিও ঘিরে সামাজিক মাধ্যমে জল্পনা; ম্যাচের আগে সতীর্থদের শান্ত থাকার আহ্বান জানান আর্জেন্টিনা অধিনায়ক। পুরো টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত ছন্দে থাকা আর্জেন্টিনা…

বিশ্বকাপ ট্রফি নিয়ে দেশে ফিরল স্পেন

মেলবোর্ন, ২১ জুলাই-  ফিফা বিশ্বকাপের শিরোপা জয়ের পর দেশে ফিরেছে স্পেন জাতীয় ফুটবল দল। বিশ্বকাপের সোনালি ট্রফি হাতে সোমবার (২০ জুলাই) দুপুরে মাদ্রিদের বারাজাস আন্তর্জাতিক…

পুরুষ-নারী দুদলই বিশ্বচ্যাম্পিয়ন, ইতিহাস গড়ল স্পেন

মেলবোর্ন, ২০ জুলাই- ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে বিপুলসংখ্যক মানুষের সমাগমে নিরাপত্তা ব্যবস্থা ভেঙে পড়ে। বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণে প্রশাসনের স্থাপন…

৪৮ দল, বাড়তি ম্যাচ ও ট্রাম্প বিতর্ক: কেমন কাটল ২০২৬ বিশ্বকাপ?

মেলবোর্ন, ২০ জুলাই- মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে অনুষ্ঠিত ২০২৬ ফিফা বিশ্বকাপ শেষ হয়েছে স্পেনের শিরোপা জয়ের মধ্য দিয়ে। প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে…

২০২৬ বিশ্বকাপে কে কোন পুরস্কার জিতলেন

মেলবোর্ন, ২০ জুলাই- স্পেনের বিশ্বকাপ জয়ের মধ্য দিয়ে পর্দা নেমেছে ২০২৬ ফিফা বিশ্বকাপের। যুক্তরাষ্ট্রের নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে শিরোপা উৎসবের পাশাপাশি টুর্নামেন্টজুড়ে অসাধারণ নৈপুণ্য দেখানো ফুটবলারদের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au