খেলা

এক ম্যাচ হাতে রেখেই বাংলাদেশের বিপক্ষে কাবাডি সিরিজ জিতল নেপাল

  • 3:21 am - April 25, 2025
  • পঠিত হয়েছে:১১১ বার

তীব্র প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলেও সিরিজের চতুর্থ ম্যাচে নেপালের কাছে হেরে গেল বাংলাদেশ জাতীয় নারী কাবাডি দল। ২১-১৭ পয়েন্টে বাংলাদেশকে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতল স্বাগতিক নেপাল। তবে এই ম্যাচে বাজে রেফারিংয়ের অভিযোগ এনেছে বাংলাদেশ দল। নেপালের অব্যবস্থাপনা চোখে পড়েছে। সময় শেষ হওয়ার আগেই ম্যাচের শেষ বাঁশি বাজিয়েছে রেফারি। বাংলাদেশ দল এ নিয়ে আপত্তি জানালে আবার খেলা শুরু হয়।

সিরিজে পিছিয়ে ছিল বাংলাদেশ। প্রথম দুই ম্যাচে জয় পায় নেপাল। এরপর তৃতীয় ম্যাচ জিতে সিরিজে টিকে থাকে বাংলাদেশ। সিরিজ জয়ের আশা বাঁচিয়ে রাখতে আজ জয় ছাড়া বিকল্প ছিল না বাংলাদেশের সামনে। ললিতপুরের সাতদোবাতোয় তায়কোয়ান্দো হলে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আত্মবিশ্বাসী মনে হয়েছে বাংলাদেশ দলকে। প্রথমেই ৩-০ পয়েন্টে এগিয়ে যায় শ্রাবণী, বৃষ্টিরা।
তবে নেপালও গুছিয়ে উঠে ম্যাচে এগিয়ে যেতে থাকে।
হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ হয় প্রথমার্ধের খেলা। মাত্র এক পয়েন্টে পিছিয়ে ছিল বাংলাদেশ। নেপালের ১০ পয়েন্ট। আর বাংলাদেশের ছিল ৯ পয়েন্ট।

দ্বিতীয়ার্ধে সমানতালে এগিয়ে যায় খেলা। একটা সময় দুই দলের পয়েন্ট ছিল সমান ১৪। এরপর নেপাল কিছু পয়েন্ট আদায় করে নেয়। ম্যাচে রেফারির সিদ্ধান্তের বিরুদ্ধে আপত্তি জানাতে থাকে বাংলাদেশ দল। ম্যাচে শেষে বাংলাদেশ দলের কোচ শাহনাজ পারভীন মালেকা বলেন, ‘আমাদের মেয়েরা শুরু থেকেই ভালো খেলছিল। কিন্তু ম্যাচে যা দেখলাম, আমাদের মেয়েরা টাচ করছে সাথে বোনাস পাচ্ছে। কিন্তু রেফারি বোনাস দিচ্ছে না। বাজে রেফারিংয়ের কারণে আমরা আজ ম্যাচটা হারলাম। এরপর খেলা শেষ হওয়ার দুই মিনিট বাকি থাকতেই রেফারি শেষ বাঁশি বাজিয়ে দেয়। বার বার রেফারি ভুল করেছে। আমাদের অনেকগুলো টেকনিক্যাল পয়েন্ট দেয়নি। স্বাগতিক হওয়ার কারণে রেফারি প্রথম থেকেই ওদেরকে বাড়তি সুবিধা দিচ্ছিল। আমাদের রিভিউগুলা আনসাকসেসফুল দেখাচ্ছে আর নেপালের সাকসেস দেখাচ্ছে। পয়েন্ট না দেয়ার কারণে আমাদের মেয়েরা চাপে ছিল। আর এই চাপ দলের উপর প্রভাব ফেলেছে। চার থেকে পাঁচটা বোনাস পয়েন্ট আমাদের দেয়া হয়নি। দর্শকরাও মাঠ থেকে বলছিল বাংলাদেশ পয়েন্ট পায়। কিন্তু দেয়া হচ্ছে না।

পাঁচ ম্যাচের সিরিজে নেপাল এখন ৩-১ ব্যবধানে এগিয়ে। আগামীকাল অনুষ্ঠিত হবে সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচ।

এই শাখার আরও খবর

পারেদেসকে লাল কার্ড দেওয়ার খবর নাকচ করলো ফিফা

মেলবোর্ন, ২২ জুলাই- ২০২৬ ফুটবল বিশ্বকাপের ফাইনালে স্পেন ও আর্জেন্টিনার ম্যাচ শেষে সংঘর্ষের ঘটনায় আর্জেন্টাইন মিডফিল্ডার লিয়েন্দ্রো পারেদেসকে লাল কার্ড দেখানো হয়েছে বলে যে খবর ছড়িয়ে…

ড্রেসিংরুমে কী ঘটেছিল? ফাইনালের আগে মেসির ‘সব ভুলে যাও’ মন্তব্যে নতুন প্রশ্ন

মেলবোর্ন, ২১ জুলাই: ভাইরাল ভিডিও ঘিরে সামাজিক মাধ্যমে জল্পনা; ম্যাচের আগে সতীর্থদের শান্ত থাকার আহ্বান জানান আর্জেন্টিনা অধিনায়ক। পুরো টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত ছন্দে থাকা আর্জেন্টিনা…

বিশ্বকাপ ট্রফি নিয়ে দেশে ফিরল স্পেন

মেলবোর্ন, ২১ জুলাই-  ফিফা বিশ্বকাপের শিরোপা জয়ের পর দেশে ফিরেছে স্পেন জাতীয় ফুটবল দল। বিশ্বকাপের সোনালি ট্রফি হাতে সোমবার (২০ জুলাই) দুপুরে মাদ্রিদের বারাজাস আন্তর্জাতিক…

পুরুষ-নারী দুদলই বিশ্বচ্যাম্পিয়ন, ইতিহাস গড়ল স্পেন

মেলবোর্ন, ২০ জুলাই- ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে বিপুলসংখ্যক মানুষের সমাগমে নিরাপত্তা ব্যবস্থা ভেঙে পড়ে। বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণে প্রশাসনের স্থাপন…

৪৮ দল, বাড়তি ম্যাচ ও ট্রাম্প বিতর্ক: কেমন কাটল ২০২৬ বিশ্বকাপ?

মেলবোর্ন, ২০ জুলাই- মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে অনুষ্ঠিত ২০২৬ ফিফা বিশ্বকাপ শেষ হয়েছে স্পেনের শিরোপা জয়ের মধ্য দিয়ে। প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে…

২০২৬ বিশ্বকাপে কে কোন পুরস্কার জিতলেন

মেলবোর্ন, ২০ জুলাই- স্পেনের বিশ্বকাপ জয়ের মধ্য দিয়ে পর্দা নেমেছে ২০২৬ ফিফা বিশ্বকাপের। যুক্তরাষ্ট্রের নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে শিরোপা উৎসবের পাশাপাশি টুর্নামেন্টজুড়ে অসাধারণ নৈপুণ্য দেখানো ফুটবলারদের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au