খেলা

ব্রাজিলের কোচ হতে যাচ্ছেন আনচেলত্তি

  • 4:22 am - April 26, 2025
  • পঠিত হয়েছে:১০৪ বার

ব্রাজিলের ফুটবল কনফেডারেশন (সিবিএফ) গত মাসে জাতীয় দলের কোচ ডোরিভাল জুনিয়রকে বরখাস্ত করেছে। এরপর আল হিলালের ম্যানেজার হোর্হে হেসুসকে সম্ভাব্য বিকল্প হিসেবে বিবেচনা করেছিল সবাই।

তবে বারাবরের মতো আবারো গুঞ্জন উঠেছে রিয়াল মাদ্রিদের ইতালিয়ান ম্যানেজার কার্লো আনচেলত্তিকে নিয়ে। ইএসপিএন তাদের একটি সূত্রের বরাদ দিয়ে জানিয়েছে আবারও ব্রাজিল জাতীয় দলের কোচের শূন্য পদে নিয়োগ পাওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে পাঁচটি চ্যাম্পিয়নস লিগ জয়ী আনচেলত্তি।

রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তি ২০২৬ সালের জুন পর্যন্ত চুক্তি আছে আনচেলত্তির। তবে ২০২২ বিশ্বকাপ শেষে তিতে পদত্যাগ করার পর থেকেই এই ইতালিয়ান কোচ সিবিএফ সভাপতি এডনালদো রদ্রিগেসের পছন্দের তালিকায় প্রথমে ছিলেন।

যদিও আনচেলত্তি প্রকাশ্যে জানিয়েছেন তিনি মাদ্রিদেই থাকতে চান। তবে আর্সেনালের কাছে চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনালে ৫-১ গোলে অ্যাগ্রিগেটে হেরে যাওয়ার পর তার চেয়ারটা নড়বড় হয়ে গিয়েছে। রিয়াল মাদ্রিদ এখনো লা লিগার শিরোপার দৌড়ে আছে। তবে তারা বার্সেলোনার থেকে চার পয়েন্ট পিছিয়ে তারা। এদিকে মৌসুমে বাকি মাত্র পাঁচটি ম্যাচ।

স্প্যানিশা সংবাদ মাধ্যমের দাবি রিয়াল তাদের সাবেক ফুটবলার ও বর্তমানে বেয়ার লেভারকুসেনের কোচ জাভি আলোনসোকে সামনের মৌসুম থেকে ক্লাবের দায়িত্ব দিতে চান। এই স্প্যানিশের বিকল্প হিসেবে আছেন জার্মান কোচ ইয়ুর্গেন ক্লপ।

সিবিএফ বিশেষভাবে পর্যবেক্ষণ করবে শনিবারের কোপা দেল রে ফাইনাল। যেখানে এল ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদ মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার। এই ম্যাচে হারলে আনচেলত্তির বরখাস্তও হওয়াটা অনেকটাই নিশ্চিত হয়ে যাবে।

ভবিষ্যৎ নিয়ে জানতে চাওয়া হলে আনচেলত্তি সম্প্রতি বলেছেন, “এই মুহূর্তে বলার কিছু নেই। মৌসুম শেষে এ বিষয়ে আলোচনা করা হবে। ইএসপিনের মতে সিবিএফ প্রতিনিধিদের সঙ্গে আনচেলত্তির ঘনিষ্ঠদের ইতিমধ্যে গত কয়েক সপ্তাহে আবারও আলোচনা শুরু হয়েছে।

একজন এজেন্ট এবং দুই ব্রাজিলিয়ান মধ্যস্থতাকারী বর্তমানে মাদ্রিদে আছেন এবং প্রতিদিন রিপোর্ট পাঠানোর পাশাপাশি আনচেলত্তির ছেলে ডাভিদের সঙ্গে ব্রাজিল জাতীয় দলের কোচ হওয়া নিয়ে আলোচনা করছেন। সূত্রটি নিশ্চিত করেছে, রিয়াল মাদ্রিদে আনচেলত্তির ভবিষ্যৎ নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা বা আনচেলত্তি কেউই আনুষ্ঠানিক কোনো পদক্ষেপে যাবে না।

অন্যদিকে সাবেক ফ্লামেঙ্গো কোচ হেসুস বর্তমানে আছেন আল হিলালের দায়িত্বে। সৌদি প্রো লিগের ক্লাবটির সঙ্গে তাঁর চুক্তি ফিফা ক্লাব বিশ্বকাপ পর্যন্ত। তবে ব্রাজিল জাতীয় দলের দায়িত্ব নিতে তিনি আগামী মাসে সৌদি ক্লাবটির সঙ্গে সমঝোতায় পৌঁছাতে পারেন।

এই শাখার আরও খবর

পারেদেসকে লাল কার্ড দেওয়ার খবর নাকচ করলো ফিফা

মেলবোর্ন, ২২ জুলাই- ২০২৬ ফুটবল বিশ্বকাপের ফাইনালে স্পেন ও আর্জেন্টিনার ম্যাচ শেষে সংঘর্ষের ঘটনায় আর্জেন্টাইন মিডফিল্ডার লিয়েন্দ্রো পারেদেসকে লাল কার্ড দেখানো হয়েছে বলে যে খবর ছড়িয়ে…

ড্রেসিংরুমে কী ঘটেছিল? ফাইনালের আগে মেসির ‘সব ভুলে যাও’ মন্তব্যে নতুন প্রশ্ন

মেলবোর্ন, ২১ জুলাই: ভাইরাল ভিডিও ঘিরে সামাজিক মাধ্যমে জল্পনা; ম্যাচের আগে সতীর্থদের শান্ত থাকার আহ্বান জানান আর্জেন্টিনা অধিনায়ক। পুরো টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত ছন্দে থাকা আর্জেন্টিনা…

বিশ্বকাপ ট্রফি নিয়ে দেশে ফিরল স্পেন

মেলবোর্ন, ২১ জুলাই-  ফিফা বিশ্বকাপের শিরোপা জয়ের পর দেশে ফিরেছে স্পেন জাতীয় ফুটবল দল। বিশ্বকাপের সোনালি ট্রফি হাতে সোমবার (২০ জুলাই) দুপুরে মাদ্রিদের বারাজাস আন্তর্জাতিক…

পুরুষ-নারী দুদলই বিশ্বচ্যাম্পিয়ন, ইতিহাস গড়ল স্পেন

মেলবোর্ন, ২০ জুলাই- ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে বিপুলসংখ্যক মানুষের সমাগমে নিরাপত্তা ব্যবস্থা ভেঙে পড়ে। বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণে প্রশাসনের স্থাপন…

৪৮ দল, বাড়তি ম্যাচ ও ট্রাম্প বিতর্ক: কেমন কাটল ২০২৬ বিশ্বকাপ?

মেলবোর্ন, ২০ জুলাই- মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে অনুষ্ঠিত ২০২৬ ফিফা বিশ্বকাপ শেষ হয়েছে স্পেনের শিরোপা জয়ের মধ্য দিয়ে। প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে…

২০২৬ বিশ্বকাপে কে কোন পুরস্কার জিতলেন

মেলবোর্ন, ২০ জুলাই- স্পেনের বিশ্বকাপ জয়ের মধ্য দিয়ে পর্দা নেমেছে ২০২৬ ফিফা বিশ্বকাপের। যুক্তরাষ্ট্রের নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে শিরোপা উৎসবের পাশাপাশি টুর্নামেন্টজুড়ে অসাধারণ নৈপুণ্য দেখানো ফুটবলারদের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au