খেলা

রেফারি বির্তকে অনুশীলন বাতিল করেছে রিয়াল মাদ্রিদ

  • 6:51 pm - April 26, 2025
  • পঠিত হয়েছে:৭৫ বার

কোপা দেল রে ফাইনাল ঘিরে স্প্যানিশ ফুটবলে ছড়িয়েছে উত্তেজনার আগুন। বার্সেলোনার বিপক্ষে মর্যাদার লড়াইয়ের ঠিক আগে রেফারি ইস্যুতে এমন অবস্থান নিয়েছে রিয়াল মাদ্রিদ, যা পুরো ফুটবল বিশ্বেই চমকে দিয়েছে। ম্যাচ পরিচালনার দায়িত্বে থাকা রেফারিদের মানসিক অবস্থান নিয়ে প্রশ্ন তুলে রিয়াল শুধু শিরোপা লড়াই থেকে সরে দাঁড়ানোর হুমকিই দেয়নি, বরং শুক্রবারের নির্ধারিত অনুশীলন সেশন ও সংবাদ সম্মেলনও বাতিল করেছে। এমনকি ক্লাব সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজও জানিয়ে দিয়েছেন, রেফারি বিতর্কের কারণে ক্লাব ডিনারেও অংশ নেবে না রিয়াল মাদ্রিদ।

শনিবার দিবাগত রাতে সেভিয়ার লা কার্তুজা স্টেডিয়ামে মাঠে গড়ানোর কথা ছিল মৌসুমের অন্যতম আকর্ষণীয় এই ফাইনাল ম্যাচটি। এল ক্লাসিকোর উত্তেজনা এমনিতেই সর্বোচ্চ পর্যায়ে থাকে, তার ওপর রেফারিং বিতর্ক এটিকে আরও জটিল ও বিস্ফোরক করে তুলেছে। ঘটনার সূত্রপাত শুক্রবার, যখন দায়িত্বপ্রাপ্ত রেফারি রিকার্দো দে বুরহোস বেনগোয়েচিয়া এবং ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি পাবলো গঞ্জালেজ ফুয়ের্তেস এক সংবাদ সম্মেলনে আসেন। সেখানেই আবেগতাড়িত হয়ে কেঁদে ফেলেন দে বুরহোস। তিনি জানান, ব্যক্তিগত আক্রমণ আর মানসিক চাপে তিনি এবং তার পরিবার কঠিন সময় পার করছেন। তার নিজের সন্তান যখন স্কুলে গিয়ে শুনে তার বাবা ‘চোর’, তখন সে কাঁদতে কাঁদতে বাড়ি ফেরে, এমন পরিস্থিতি মেনে নেওয়া যে কতটা কষ্টের, তা বুঝিয়ে দেন তিনি।

রেফারির এই আবেগী বক্তব্যের সঙ্গে আরও কঠোরভাবে যুক্ত হন ভিডিও রেফারি গঞ্জালেজ। তিনি বলেন, আর চুপ করে থাকার সময় নেই। যদি পরিস্থিতির উন্নতি না হয়, তাহলে রেফারিদের পক্ষ থেকেও কঠোর পদক্ষেপ আসতে পারে। ফুটবলে এরকম দৃশ্য আগে দেখা যায়নি, যেখানে রেফারিরা নিজেরাই এভাবে গণমাধ্যমে এসে অবস্থান জানান দিয়েছেন।

এমন আবেগঘন ও অনিশ্চিত পরিস্থিতিতে রিয়াল মাদ্রিদ দাবি করে, এই মানসিক অবস্থায় থাকা রেফারিদের ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচ পরিচালনা করা উচিত নয়। তারা স্প্যানিশ ফুটবল ফেডারেশনের কাছে রেফারি পরিবর্তনের অনুরোধ জানায়। কিন্তু ফেডারেশন সেই আবেদন নাকচ করে দেয় এবং জানিয়ে দেয়, রেফারিং সিদ্ধান্তে ক্লাবের হস্তক্ষেপ গ্রহণযোগ্য নয়।

ফেডারেশনের এই অবস্থানেই ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায় রিয়াল মাদ্রিদ। তারা ম্যাচ-পূর্ব অনুশীলন এবং সংবাদ সম্মেলন বাতিল করে, এমনকি বার্সেলোনার বিপক্ষে ম্যাচে অংশগ্রহণ না করার কথাও জানিয়ে দেয়। স্প্যানিশ ক্রীড়া দৈনিক ‘মার্কা’র খবরে বলা হয়েছে, রিয়াল শিবিরে এ নিয়ে চরম উত্তেজনা বিরাজ করছে। যদিও শেষ পর্যন্ত তারা মাঠে নামবে কি না, তা এখনো নিশ্চিত নয়। তবে এটুকু নিশ্চিত, এই ফাইনাল ম্যাচ শুধু মাঠের লড়াই নয়, বরং এখন এক বিশাল রাজনৈতিক ও মানসিক যুদ্ধের অংশ হয়ে উঠেছে।

এই শাখার আরও খবর

পারেদেসকে লাল কার্ড দেওয়ার খবর নাকচ করলো ফিফা

মেলবোর্ন, ২২ জুলাই- ২০২৬ ফুটবল বিশ্বকাপের ফাইনালে স্পেন ও আর্জেন্টিনার ম্যাচ শেষে সংঘর্ষের ঘটনায় আর্জেন্টাইন মিডফিল্ডার লিয়েন্দ্রো পারেদেসকে লাল কার্ড দেখানো হয়েছে বলে যে খবর ছড়িয়ে…

ড্রেসিংরুমে কী ঘটেছিল? ফাইনালের আগে মেসির ‘সব ভুলে যাও’ মন্তব্যে নতুন প্রশ্ন

মেলবোর্ন, ২১ জুলাই: ভাইরাল ভিডিও ঘিরে সামাজিক মাধ্যমে জল্পনা; ম্যাচের আগে সতীর্থদের শান্ত থাকার আহ্বান জানান আর্জেন্টিনা অধিনায়ক। পুরো টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত ছন্দে থাকা আর্জেন্টিনা…

বিশ্বকাপ ট্রফি নিয়ে দেশে ফিরল স্পেন

মেলবোর্ন, ২১ জুলাই-  ফিফা বিশ্বকাপের শিরোপা জয়ের পর দেশে ফিরেছে স্পেন জাতীয় ফুটবল দল। বিশ্বকাপের সোনালি ট্রফি হাতে সোমবার (২০ জুলাই) দুপুরে মাদ্রিদের বারাজাস আন্তর্জাতিক…

পুরুষ-নারী দুদলই বিশ্বচ্যাম্পিয়ন, ইতিহাস গড়ল স্পেন

মেলবোর্ন, ২০ জুলাই- ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে বিপুলসংখ্যক মানুষের সমাগমে নিরাপত্তা ব্যবস্থা ভেঙে পড়ে। বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণে প্রশাসনের স্থাপন…

৪৮ দল, বাড়তি ম্যাচ ও ট্রাম্প বিতর্ক: কেমন কাটল ২০২৬ বিশ্বকাপ?

মেলবোর্ন, ২০ জুলাই- মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে অনুষ্ঠিত ২০২৬ ফিফা বিশ্বকাপ শেষ হয়েছে স্পেনের শিরোপা জয়ের মধ্য দিয়ে। প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে…

২০২৬ বিশ্বকাপে কে কোন পুরস্কার জিতলেন

মেলবোর্ন, ২০ জুলাই- স্পেনের বিশ্বকাপ জয়ের মধ্য দিয়ে পর্দা নেমেছে ২০২৬ ফিফা বিশ্বকাপের। যুক্তরাষ্ট্রের নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে শিরোপা উৎসবের পাশাপাশি টুর্নামেন্টজুড়ে অসাধারণ নৈপুণ্য দেখানো ফুটবলারদের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au