খেলা

আবাহনীকে হারিয়ে ফেডারেশন কাপের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস

  • 3:58 am - April 30, 2025
  • পঠিত হয়েছে:১৫৪ বার

আলোকস্বল্পতার কারণে অতিরিক্ত সময়ের শেষ ১৫ মিনিট খেলা স্থগিত হয়ে যায়। এক সপ্তাহ পর সেই অবশিষ্ট ১৫ মিনিট খেলতে নামে দুই দল।

শেষ ১৫ মিনিটের খেলায় ১০ জনের দল নিয়েও কিংস দারুণভাবে প্রতিরোধ গড়ে। আবাহনী বারবার আক্রমণ করেও গোলের মুখ খুঁজে পায়নি। ম্যাচটি শেষ পর্যন্ত গড়ায় টাইব্রেকারে।

টাইব্রেকারেও ছিল নাটক। কিংসের হয়ে প্রথম শটেই গোল করেন জোনাথন ফার্নান্দেজ। আবাহনীর হয়ে জবাব দেন রাফায়েল আগুস্তো (১-১)। এরপর মোরসালিন ঠাণ্ডা মাথায় কিংসকে ২-১ এগিয়ে নেন।

মাঝে আবাহনীর এমেকার শট দুর্দান্তভাবে রুখে দেন কিংস গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ। কিন্তু তপু বর্মন কিংসকে ৩-১ এ এগিয়ে নেন। পরে সবুজ গোল করে ব্যবধান কমান (৩-২)। আর ইনসান আলী গোল করলে স্কোরলাইন হয় ৪-২।

এরপর আসে বিতর্কিত মুহূর্ত। মিরাজুল ইসলামের শট প্রথমে ঠেকান শ্রাবণ, কিন্তু রেফারির মতে তিনি গোললাইন অতিক্রম করেছিলেন। পুনরায় নেওয়া শটে গোল করেন মিরাজুল (৪-৩)।

শেষ শটটি নিতে আসেন ব্রাজিলিয়ান ডেসিয়েল। তার সুনির্দিষ্ট শট গোলরেখা অতিক্রম করতেই বসুন্ধরা কিংসের জয় নিশ্চিত হয় ৫-৩!

টাইব্রেকারে গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ হয়ে উঠেন বসুন্ধরার সোনার ছেলে। এমেকার শট ঠেকিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন। তার পারফরম্যান্সের ওপরই দাঁড়িয়ে যায় কিংসের শিরোপা।

টাইব্রেকারে শ্রাবণের প্রথম সেভে রেফারির সিদ্ধান্ত নিয়ে প্রতিবাদ জানান কিংসের গোলরক্ষক কোচ নুরুজ্জামান নয়ন। প্রতিবাদের জন্য রেফারি সায়মন সানি তাকে হলুদ কার্ড দেখান।

এই জয়ে কিংস যেন মিষ্টি প্রতিশোধও নিল। কোয়ালিফায়ারে ঠিক একইভাবে দশজনের দল নিয়ে আবাহনী টাইব্রেকারে কিংসকে হারিয়েছিল। এবার ঠিক তার উল্টো — দশজন নিয়ে কিংস হারালো আবাহনীকে।

সেই কোয়ালিফায়ারে কিংস কোচ ভালেরি তিতে শেষ মুহূর্তে জিকোকে নামিয়েছিলেন টাইব্রেকারের জন্য। এবার টাইব্রেকারের আগে তিনিও দুটি পরিবর্তন করেন, তবে গোল পোস্টের নিচে আস্থা রাখেন শ্রাবণের ওপর, যা শেষ পর্যন্ত হয়ে দাঁড়ায় সঠিক সিদ্ধান্ত।

এই শাখার আরও খবর

দ্বীপের বিলাসবহুল বাড়ি দখলের অভিযোগ রিচার্লিসনের, অস্বীকার ফ্লাভিও বলসোনারোর

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের আলোচনায় এবার জড়িয়ে পড়েছেন টটেনহামের ফরোয়ার্ড রিচার্লিসন। দেশটির প্রেসিডেন্ট প্রার্থী ও সিনেটর ফ্লাভিও বলসোনারোর বিরুদ্ধে ব্যক্তিগত দ্বীপে থাকা তাঁর বিলাসবহুল বাড়ি দখলের…

রিয়ালকে ভালোবাসে বলেই চুক্তি নবায়ন ভিনিসিয়ুসের: মরিনিও

ভিনিসিয়ুস জুনিয়রের জায়গায় থাকলে চলতি গ্রীষ্মেই রিয়াল মাদ্রিদ ছেড়ে চলে যেতেন বলে মন্তব্য করেছেন হোসে মরিনিও। প্রতিপক্ষের সমর্থকদের বিদ্রুপ ও একাধিকবার বর্ণবাদী আচরণের শিকার হওয়ার…

১০ ব্যাটসম্যানেও মেলেনি সমাধান, পাকিস্তানের তিন নম্বরে ভরসা হতে পারেন মাজ সাদাকাত

পাকিস্তানের টি-টোয়েন্টি ক্রিকেটে ব্যাটিংয়ের বড় দুর্বলতা দীর্ঘদিনের। বড় ইনিংস খেললেও পাওয়ার প্লেতে ধীরগতির ব্যাটিং, শুরুতে অতিরিক্ত সতর্কতা এবং রান তোলার সুযোগ কাজে লাগাতে না পারার…

শেষ ৭ মিনিটে ৩ গোল, রোমার মাঠে রিয়াল মাদ্রিদের অবিশ্বাস্য জয়

ম্যাচের ৮৩ মিনিট পর্যন্ত ৩-১ গোলে পিছিয়ে ছিল রিয়াল মাদ্রিদ। হার যেন প্রায় নিশ্চিত। কিন্তু শেষ মুহূর্তে দুর্দান্ত প্রত্যাবর্তনে ফুটবল বিশ্বকে আবারও চমকে দিল স্প্যানিশ…

লিলকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়নস লিগে আর্সেনালের টানা দ্বিতীয় জয়

উয়েফা চ্যাম্পিয়নস লিগে ফরাসি ক্লাব লিলকে ৩-০ গোলে হারিয়েছে ইংলিশ ক্লাব আর্সেনাল। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে দ্বিতীয়ার্ধে মাত্র সাত মিনিটের…

ষষ্ঠ অধিনায়ক হিসেবে বাংলাদেশ টেস্টে এমন রেকর্ড রহমতের

বাংলাদেশের বিপক্ষে আবুধাবি টেস্টে অধিনায়কত্বের অভিষেকেই বিরল রেকর্ড গড়েছেন আফগানিস্তানের অধিনায়ক রহমত শাহ। প্রথম ইনিংসে সেঞ্চুরির পর দ্বিতীয় ইনিংসে হাফসেঞ্চুরি করে টেস্ট ইতিহাসে ষষ্ঠ অধিনায়ক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au