খেলা

চীন বাংলাদেশে নারী ফুটবল দল পাঠাতে চায়

  • 3:05 am - May 01, 2025
  • পঠিত হয়েছে:৯২ বার

বাংলাদেশ নারী ফুটবল দলের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলতে দল পাঠানোর আগ্রহ প্রকাশ করেছে চীন।

আজ (বুধবার) অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাতে এই আগ্রহের কথা জানান বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ওয়াও ওয়েন।

সাক্ষাতে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব বলেন, দেশের ক্রীড়াঙ্গনে উন্নয়নের অপার সম্ভাবনা রয়েছে। তিনি জানান, বাংলাদেশে বর্তমানে ৫৫টি ক্রীড়া ফেডারেশন রয়েছে।

ক্রিকেট ও ফুটবলের পাশাপাশি অন্যান্য খেলাতেও আন্তর্জাতিক মানে পৌঁছানোর সুযোগ আছে।
এজন্য চীনের সহায়তায় ‘স্পোর্টস ইকোসিস্টেম’ গড়ে তোলা এবং কোচ-খেলোয়াড়দের অলিম্পিক পর্যায়ের প্রশিক্ষণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

বাংলাদেশের ক্রীড়া সম্ভাবনা নিয়ে আলোচনা করতে গিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন চীনের রাষ্ট্রদূত ওয়াও ওয়েন। তিনি বলেন, দুই দেশের বন্ধুত্ব আরও দৃঢ় করতে বাংলাদেশে নারী ফুটবল দল পাঠানো হবে।

পাশাপাশি তিনি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে চীনে একটি প্রীতি ম্যাচ খেলতে আমন্ত্রণ জানানোর কথাও জানান।
রাষ্ট্রদূত আরও বলেন, বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের খেলোয়াড় ও কোচদের জন্য চীন উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা করতেও প্রস্তুত।

এই শাখার আরও খবর

পারেদেসকে লাল কার্ড দেওয়ার খবর নাকচ করলো ফিফা

মেলবোর্ন, ২২ জুলাই- ২০২৬ ফুটবল বিশ্বকাপের ফাইনালে স্পেন ও আর্জেন্টিনার ম্যাচ শেষে সংঘর্ষের ঘটনায় আর্জেন্টাইন মিডফিল্ডার লিয়েন্দ্রো পারেদেসকে লাল কার্ড দেখানো হয়েছে বলে যে খবর ছড়িয়ে…

ড্রেসিংরুমে কী ঘটেছিল? ফাইনালের আগে মেসির ‘সব ভুলে যাও’ মন্তব্যে নতুন প্রশ্ন

মেলবোর্ন, ২১ জুলাই: ভাইরাল ভিডিও ঘিরে সামাজিক মাধ্যমে জল্পনা; ম্যাচের আগে সতীর্থদের শান্ত থাকার আহ্বান জানান আর্জেন্টিনা অধিনায়ক। পুরো টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত ছন্দে থাকা আর্জেন্টিনা…

বিশ্বকাপ ট্রফি নিয়ে দেশে ফিরল স্পেন

মেলবোর্ন, ২১ জুলাই-  ফিফা বিশ্বকাপের শিরোপা জয়ের পর দেশে ফিরেছে স্পেন জাতীয় ফুটবল দল। বিশ্বকাপের সোনালি ট্রফি হাতে সোমবার (২০ জুলাই) দুপুরে মাদ্রিদের বারাজাস আন্তর্জাতিক…

পুরুষ-নারী দুদলই বিশ্বচ্যাম্পিয়ন, ইতিহাস গড়ল স্পেন

মেলবোর্ন, ২০ জুলাই- ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে বিপুলসংখ্যক মানুষের সমাগমে নিরাপত্তা ব্যবস্থা ভেঙে পড়ে। বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণে প্রশাসনের স্থাপন…

৪৮ দল, বাড়তি ম্যাচ ও ট্রাম্প বিতর্ক: কেমন কাটল ২০২৬ বিশ্বকাপ?

মেলবোর্ন, ২০ জুলাই- মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে অনুষ্ঠিত ২০২৬ ফিফা বিশ্বকাপ শেষ হয়েছে স্পেনের শিরোপা জয়ের মধ্য দিয়ে। প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে…

২০২৬ বিশ্বকাপে কে কোন পুরস্কার জিতলেন

মেলবোর্ন, ২০ জুলাই- স্পেনের বিশ্বকাপ জয়ের মধ্য দিয়ে পর্দা নেমেছে ২০২৬ ফিফা বিশ্বকাপের। যুক্তরাষ্ট্রের নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে শিরোপা উৎসবের পাশাপাশি টুর্নামেন্টজুড়ে অসাধারণ নৈপুণ্য দেখানো ফুটবলারদের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au