খেলা

এবার পাকিস্তানে টি টোয়েন্টি খেলতে যাবে বাংলাদেশ

  • 3:27 am - May 01, 2025
  • পঠিত হয়েছে:৬৭ বার

মে মাসে পাকিস্তানে পাঁচ টি-টোয়েন্টি খেলতে যাবে বাংলাদেশ। ফয়সালাবাদ ও লাহোরে হবে এই ম‌্যাচগুলো। ২৫ মে ফয়সালাবাদে প্রথম টি-টোয়েন্টিতে। একই ভেন্যুতে ২৭ মে দ্বিতীয় ম‌্যাচ। শেষ তিনটি টি-টোয়েন্টি হবে লাহোরে। ৩০ মে, ১ ও ৩ জুন পর্যায়ক্রমে ম‌্যাচগুলো অনুষ্ঠিত হবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বুধবার (৩০ এপ্রিল) সিরিজের সূচি প্রকাশ করেছে।

২০২৬ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে ভারতে। এই বৈশ্বক আসর বিবেচনায় রেখে চলতি বছর সেপ্টেম্বরে এশিয়া কাপও ভারতে হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। এই অবস্থায় নিজেদের কুড়ি ওভারের ক্রিকেটেই মনযোগ দিতে চায় বাংলাদেশ-পাকিস্তান। মে মাসে এই পাঁচ টি-টোয়েন্টির পর জুলাইতে বাংলাদেশে এসে তিনটি টি-টোয়েন্টি ম‌্যাচ খেলবে পাকিস্তান।

এদিকে ফয়সালাবাদে ১৭ বছর পর ফিরছে আন্তর্জাতিক ক্রিকেট। সবশেষ ২০০৮ সালের ১১ এপ্রিল বাংলাদেশ ও পাকিস্তান এই মাঠে শেষ ওয়ানডে ম‌্যাচ খেলেছিল। লম্বা সময় পর বাংলাদেশ-পাকিস্তান সিরিজ দিয়েই ইকবাল স্টেডিয়ামে আন্তর্জাতিক ক্রিকেট আয়োজনের অপেক্ষা ফুরোচ্ছে।

নিরাপত্তাজনিত কারণেই ১৭ বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেট হয়নি ফয়সালাবাদে। তবে আধুনিক সব সুযোগ সুবিধা রয়েছে এই স্টেডিয়ামে। ২০০৯ সালে লাহোরে পাকিস্তান সফররত শ্রীলংকা দলের ওপর সন্ত্রাসী হামলার পর কার্যত নির্বাসনে চলে যায় পাকিস্তানের সব ভেন্যু। দীর্ঘ বিরতির পর পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ফিরলেও ফয়সালাবাদে এখনো মাঠে গড়ায়নি কোনো ম্যাচ।

এই শাখার আরও খবর

রাত পোহালেই বিসিবি নির্বাচন

মেলবোর্ন, ৭ জুন- বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বহুল প্রতীক্ষিত নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আগামীকাল রোববার। মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ…

ইউরোপের মাটিতে ইতিহাস গড়ে সান মারিনোকে হারালো বাংলাদেশ

মেলবোর্ন, ৬ জুন- ইউরোপের মাটিতে ইতিহাস গড়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। স্বাগতিক সান মারিনোকে ২-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো ইউরোপের কোনো দলের বিপক্ষে জয় পেয়েছে…

অস্ট্রেলিয়া সিরিজে জাতীয় দলে ফিরছেন সালাউদ্দিন, কোচিং স্টাফে বড় পরিবর্তন

মেলবোর্ন,০৬জুন-আসন্ন অস্ট্রেলিয়া সিরিজকে সামনে রেখে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কোচিং স্টাফে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। কোচিং স্টাফে জনবল সংকট দেখা দেওয়ায় আবারও জাতীয় দলের…

অতিগোপনে প্রস্তুতি ম্যাচ খেলবে ইরান, থাকবে না গণমাধ্যমকর্মীও

মেলবোর্ন, ৪ জুন- ফিফা বিশ্বকাপকে সামনে রেখে নিজেদের চূড়ান্ত প্রস্তুতিতে বিশেষ কৌশল অবলম্বন করেছে ইরান জাতীয় ফুটবল দল। বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচটি সম্পূর্ণ গোপনীয়তার…

আইপিএলে আবারও চ্যাম্পিয়ন কোহলির বেঙ্গালুরু

মেলবোর্ন, ১ জুন- ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ইতিহাসে দীর্ঘ প্রতীক্ষার পর শিরোপার স্বাদ পেয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। প্রথম ১৭ মৌসুমে একবারও ট্রফি জিততে না পারা…

পিএসজির চ্যাম্পিয়ন্স লিগ জয় ঘিরে প্যারিসে তাণ্ডব, ১৩০ জনের বেশি গ্রেপ্তার

মেলবোর্ন, ৩১ মে: উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে প্যারিস সেন্ট জার্মেইনের (পিএসজি) নাটকীয় জয়ের পর ফ্রান্সের রাজধানী প্যারিসে ব্যাপক বিশৃঙ্খলা ও সহিংসতার ঘটনা ঘটেছে। উচ্ছৃঙ্খল সমর্থকদের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au