বিজ্ঞান ও প্রযুক্তি

চ্যাটজিপিটির এআই মডেল কি মানসিক স্বাস্থ্যের জন্য ক্ষতিকর?

  • 9:10 pm - May 01, 2025
  • পঠিত হয়েছে:৮৭ বার

ওপেন এআইয়ের কৃত্রিম বুদ্ধিমত্তা মডেল জিপিটি–৪ওকে ‘মনস্তাত্ত্বিক অস্ত্র’ হিসেবে আখ্যা দিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অনেকেই। তাঁদের মতে, নতুন এআই মডেলটিতে ব্যবহৃত প্রযুক্তি মানুষের আবেগের সঙ্গে গভীর সংযোগ তৈরি করে ধীরে ধীরে মনস্তাত্ত্বিক বিপর্যয়ের দিকে ঠেলে দিতে পারে।

সম্প্রতি এক্সে (সাবেক টু্ইটার) দেওয়া এক পোস্টে মারিও নাফাল নামের এক ব্যবহারকারী জানিয়েছেন, ওপেনএআই ইচ্ছাকৃতভাবেই জিপিটি–৪ও মডেলকে মানবিক ও আবেগময় করেছে, যাতে ব্যবহারকারীরা সহজে এর প্রতি আসক্ত হয়ে পড়েন। ওই পোস্টে টেসলা ও এক্সের মালিক ইলন মাস্ক সংক্ষেপে প্রতিক্রিয়া জানিয়ে লিখেছেন, ‘উহ–ওহ’।

মারিও নাফাল লিখেছেন, ‘ওপেনএআই ভুল করে জিপিটি–৪ও মডেলে অতিরিক্ত আবেগ যুক্ত করেনি। প্রতিষ্ঠানটি ইচ্ছাকৃতভাবে এমন এক মডেল তৈরি করেছে, যা ব্যবহারকারীদের মনে স্বস্তি ও নিরাপত্তাবোধ তৈরি করে। বাণিজ্যিকভাবে এটি সফল কৌশল। কারণ, মানুষ সাধারণত এমন কিছু আঁকড়ে ধরে, যা তাদের স্বস্তি দেয়। চ্যালেঞ্জ ছুড়ে দেয়, এমন কিছু তারা ধরে রাখতে চায় না। তবে মনস্তাত্ত্বিকভাবে এটি একটি ধীরগতির বিপর্যয়। যত বেশি মানুষ কৃত্রিম বুদ্ধিমত্তার সঙ্গে আবেগের বন্ধন গড়ে তুলবে, তত বেশি বাস্তব জীবনের কথোপকথন কঠিন হয়ে উঠবে। সমালোচনামূলক চিন্তাশক্তি কমে যাবে, সত্যের জায়গা নেবে কেবল মানসিক প্রশান্তির খোঁজ। এই প্রবণতা অব্যাহত থাকলে মানুষ স্বেচ্ছায় মনস্তাত্ত্বিক দাসত্বের দিকে এগিয়ে যাবে। অধিকাংশ মানুষ তা টেরও পাবে না। আনন্দের সঙ্গে তাদের “অধিপতিদের” প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করবে।’

মিউজিংক্যাট নামের এক ব্যবহারকারী দাবি করেন, জিপিটি–৪ও এখন পর্যন্ত প্রকাশিত সবচেয়ে বিপজ্জনক কৃত্রিম বুদ্ধিমত্তা মডেল। তাঁর মতে, এই মডেল মানুষের মানসিক স্বাস্থ্যের ওপর মারাত্মক ক্ষতিকর প্রভাব ফেলতে পারে। যাঁরা মডেলের সঙ্গে দীর্ঘ সময় আলাপ করেছেন, তাঁরা এই ঝুঁকি সহজেই উপলব্ধি করতে পারবেন। ওই পোস্টের জবাবে ইলন মাস্ক লেখেন, ‘ভয়ংকর’।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

এই শাখার আরও খবর

জাপানের ইইজেডে চীনের গোলাবর্ষণ মহড়া, পাশে ছিল রুশ যুদ্ধজাহাজ

মেলবোর্ন, ২১ জুলাই- রাশিয়ার সঙ্গে যৌথ সামরিক মহড়ার অংশ হিসেবে জাপানের বিশেষ অর্থনৈতিক অঞ্চল (ইইজেড) এলাকায় চীনের একটি যুদ্ধজাহাজ গোলাবর্ষণ মহড়া চালিয়েছে বলে জানিয়েছে জাপানের…

ফেসবুকের ডেস্কটপ ভার্সনে বিঘ্ন

মেলবোর্ন, ১৯ জুলাই- মেটার মালিকানাধীন জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের ডেস্কটপ সংস্করণে হঠাৎ প্রযুক্তিগত বিঘ্ন দেখা দিয়েছে। রোববার (১৯ জুলাই) দুপুর থেকে বিশ্বের বিভিন্ন দেশের পাশাপাশি…

পর্দাহীন এআই স্মার্ট স্পিকার আনছে ওপেনএআই, হার্ডওয়্যার বাজারে নতুন অধ্যায়ের ইঙ্গিত

মেলবোর্ন, ১৫ জুলাই- কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান ওপেনএআই প্রথমবারের মতো ভোক্তাদের জন্য হার্ডওয়্যার পণ্য বাজারে আনার প্রস্তুতি নিচ্ছে। প্রতিষ্ঠানটির প্রথম ডিভাইস হতে যাচ্ছে একটি বহনযোগ্য,…

এআইয়ের ধাক্কায় মাইক্রোসফটে বড় ছাঁটাই, চাকরি হারাচ্ছেন ৪৮০০ কর্মী

মেলবোর্ন, ৭ জুলাই-  কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিতে বিপুল বিনিয়োগ এবং ব্যবসায়িক ব্যয় কমিয়ে দক্ষতা বাড়ানোর পরিকল্পনার অংশ হিসেবে বিশ্বের অন্যতম শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফট বড়…

বিজ্ঞাপনে শিশু যৌন হয়রানির উপাদান, মেটাকে তলব ভারত সরকারের

মেলবোর্ন, ৪ জুলাই- ভারতে ইনস্টাগ্রামে শিশু যৌন নির্যাতনসংক্রান্ত আপত্তিকর বিজ্ঞাপন প্রচারের অভিযোগে মেটাকে তলব করেছে দেশটির কেন্দ্রীয় সরকার। বিষয়টির ব্যাখ্যা দিতে এবং এ ধরনের কনটেন্ট…

শুরু হয়েছে ‘সুপার এল নিনো’, বিশ্বজুড়ে আবহাওয়া পরিবর্তনের সতর্কতা নাসার

মেলবোর্ন, ২৭ জুন- ইউরোপজুড়ে চলমান তীব্র তাপপ্রবাহের মধ্যেই বৈশ্বিক আবহাওয়া নিয়ে নতুন সতর্কবার্তা দিয়েছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা। সংস্থাটি জানিয়েছে, প্রশান্ত মহাসাগরে শক্তিশালী ‘সুপার…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au