খেলা

আইপিএলে টানা ছয় জয় মুম্বাইয়ের

  • 6:16 pm - May 02, 2025
  • পঠিত হয়েছে:৬৬ বার

আইপিএলের চলতি মৌসুমের প্রথম পাঁচ ম্যাচে মাত্র একটি জয় পেয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্স। এরপরই দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছে তারা। শেষ ছয় ম্যাচেই তুলে নিয়েছে জয়। পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করেছে হার্ডিক পান্ডিয়ার দল।

ম্যাচে রাজস্থান রয়েলসের বিপক্ষে ১০০ রানের বিশাল জয় পেয়েছে মুম্বাই। সমান পয়েন্ট হলেও নেট রান রেটে এগিয়ে থেকে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর শীর্ষস্থান দখল করেছে আইপিএলের সফলতম দলটি। অন্য দিকে আইপিএলের শেষ চারে যাওয়ার সুযোগ শেষ হয়েছে রাজস্থানের।

এদিন মুম্বাই শুরুতে ব্যাট করে মাত্র ২ উইকেট হারিয়ে ২১৭ রান তোলে। ওপেনার রোহিত শর্মা ৩৬ বলে ৫৩ রান করেন। সাতটি চার মারেন তিনি। ইন্ডিয়ান্সের প্রোটিয়া ওপেনার রায়ান রিকেলটন ৩৮ বলে খেলেন ৬১ রানের ইনিংস। তিনি সাতটি চারের সঙ্গে তিনটি ছক্কা মারেন।

তিনে নেমে সূর্যকুমার যাদব ২৩ বলে ৪৮ রানের দারুণ ইনিংস খেলেন। চারটি চার ও তিনটি ওভার বাউন্ডারি হাঁকান ভারতীয় জাতীয় দলের এই টি-২০ অধিনায়ক। ফিনিশার রোলে খেলা অধিনায়ক পান্ডিয়া ২৩ বলে ৪৮ রান যোগ করেন। ছয়টি চারের সঙ্গে একটি ছক্কা আসে তার ব্যাট থেকে।

জবাবে রাজস্থান ১৬.১ ওভারে ১১৭ রানে অলআউট হয়। ওপেনার জশস্বী জয়সোয়াল ১৩ ও বৈভব সূর্যবংশী শূন্য করে ফিরে যান। দলটির পক্ষে সর্বোচ্চ ৩০ রান করেন জোফরা আর্চার। আর কেউ ২০ রানের ঘরে ঢুকতে পারেননি।

এই ম্যাচ দিয়ে রাজস্থান ১১ ম্যাচ খেলে ৮টি হেরেছে। তাদের হাতে আছে তিন ম্যাচ। তিনটিতেই জিতলেও মুম্বাই ও বেঙ্গালুরুর সমান ১৪ পয়েন্ট তারা তুলতে পারবে না। একইভাবে ১০ ম্যাচে মাত্র ২ জয় পাওয়া চেন্নাই সুপার কিংসের প্লে অফে যাওয়ার সম্ভাবনাও একপ্রকার শেষ। যদিও কাগজে-কলমে সামান্য সম্ভাবনা টিকে আছে তাদের। সানরাইজার্স হায়দরাবাদের অবস্থাও একই।

এই শাখার আরও খবর

ট্রাম্পের পছন্দ ফিফা সভাপতি ইনফান্তিনো, জাতিসংঘের মহাসচিব পদে মনোনয়নের গুঞ্জন

মেলবোর্ন, ২৩ জুলাই: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে জাতিসংঘের (ইউএন) পরবর্তী মহাসচিব হিসেবে মনোনয়নের কথা ভাবছেন বলে দাবি করেছে । প্রতিবেদন অনুযায়ী,…

পারেদেসকে লাল কার্ড দেওয়ার খবর নাকচ করলো ফিফা

মেলবোর্ন, ২২ জুলাই- ২০২৬ ফুটবল বিশ্বকাপের ফাইনালে স্পেন ও আর্জেন্টিনার ম্যাচ শেষে সংঘর্ষের ঘটনায় আর্জেন্টাইন মিডফিল্ডার লিয়েন্দ্রো পারেদেসকে লাল কার্ড দেখানো হয়েছে বলে যে খবর ছড়িয়ে…

ড্রেসিংরুমে কী ঘটেছিল? ফাইনালের আগে মেসির ‘সব ভুলে যাও’ মন্তব্যে নতুন প্রশ্ন

মেলবোর্ন, ২১ জুলাই: ভাইরাল ভিডিও ঘিরে সামাজিক মাধ্যমে জল্পনা; ম্যাচের আগে সতীর্থদের শান্ত থাকার আহ্বান জানান আর্জেন্টিনা অধিনায়ক। পুরো টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত ছন্দে থাকা আর্জেন্টিনা…

বিশ্বকাপ ট্রফি নিয়ে দেশে ফিরল স্পেন

মেলবোর্ন, ২১ জুলাই-  ফিফা বিশ্বকাপের শিরোপা জয়ের পর দেশে ফিরেছে স্পেন জাতীয় ফুটবল দল। বিশ্বকাপের সোনালি ট্রফি হাতে সোমবার (২০ জুলাই) দুপুরে মাদ্রিদের বারাজাস আন্তর্জাতিক…

পুরুষ-নারী দুদলই বিশ্বচ্যাম্পিয়ন, ইতিহাস গড়ল স্পেন

মেলবোর্ন, ২০ জুলাই- ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে বিপুলসংখ্যক মানুষের সমাগমে নিরাপত্তা ব্যবস্থা ভেঙে পড়ে। বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণে প্রশাসনের স্থাপন…

৪৮ দল, বাড়তি ম্যাচ ও ট্রাম্প বিতর্ক: কেমন কাটল ২০২৬ বিশ্বকাপ?

মেলবোর্ন, ২০ জুলাই- মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে অনুষ্ঠিত ২০২৬ ফিফা বিশ্বকাপ শেষ হয়েছে স্পেনের শিরোপা জয়ের মধ্য দিয়ে। প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au